সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
রসায়ন (লিখিত) — প্রশ্ন 2
ব্যাখ্যা
হাইড্রোজেন বন্ধন স্ফুটনাংক বাড়ায়; দুর্বল এসিডের বিয়োজনে শক্তি লাগে বলে প্রশমন তাপ কমে যায়।
ক) স্ফুটনাংকের সংজ্ঞা দাও। HF এর স্ফুটনাংক HCl এর চেয়ে বেশি কেন ব্যাখ্যা কর। (১.৫ নম্বর)
যে তাপমাত্রায় তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তা-ই স্ফুটনাংক। HF অণুগুলোর মধ্যে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে (F অত্যন্ত তড়িৎঋণাত্মক ও ছোট), HCl-এ তা নেই — তাই HF-এর স্ফুটনাংক বেশি।
খ) সবল এসিড-সবল ক্ষারের প্রশমন তাপ −57.3 kJ mol⁻¹ তে ধ্রুবক থাকলেও, দুর্বল এসিড-সবল ক্ষারের জন্য ইহা −57.3 kJ mol⁻¹ এর চেয়ে কম ঋণাত্মক হয় কেন ব্যাখ্যা কর। (১ নম্বর)
সবল এসিড-ক্ষার সম্পূর্ণ আয়নিত, তাই প্রশমন মানে শুধু H⁺ + OH⁻ → H₂O, তাপ সব সময় −57.3 kJ। দুর্বল এসিড আংশিক আয়নিত; প্রশমনের তাপের একাংশ তার বিয়োজনে খরচ হয়, তাই নির্গত তাপ কম ঋণাত্মক।