MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪

একটি পোস্ট অফিস বক্সের ৪র্থ বাহু S-এ 1.0 m দৈর্ঘ্য এবং 1 × 10⁻⁶ m² প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। এখন P বাহু থেকে 1000 Ω, Q বাহু থেকে 10 Ω এবং R বাহু থেকে 2000 Ω রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়। তারের উপাদানের আপেক্ষিক রোধ কত?

  • ক20 × 10⁻⁶ Ω·m
  • খ40 × 10⁻⁶ Ω·m
  • গ20 × 10⁶ Ω·m
  • ঘ40 × 10⁶ Ω·m

সঠিক উত্তর: খ) 40 × 10⁻⁶ Ω·m

ব্যাখ্যা

S = QR/P = 10×2000/1000 = 20 Ω হলো দুটি সমান তারের সমান্তরাল তুল্যরোধ, তাই প্রতিটি তার 40 Ω; ρ = RA/L = 40×10⁻⁶ Ω·m। (Joykoly-র তাৎক্ষণিক সমাধানে A দেওয়া, যা সমান্তরাল সংযোগ বিবেচনা করেনি)

এই বিষয়ের আরও প্রশ্ন

একটি পোস্ট অফিস বক্সের ৪র্থ বাহু S-এ 1.0 m দৈর্ঘ্য এবং 1 × 10⁻⁶ m² প্রস্থচ্ছেদে… — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া