সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২৪
বাংলা (লিখিত) — প্রশ্ন 2
ব্যাখ্যা
‘আকাঙ্ক্ষা’-য় ক্ষ, ‘দুর্বিষহ’-তে দু ও ষ, ‘সমীচীন’-এ দীর্ঘ ঈ — এই জায়গাগুলোতেই সাধারণত ভুল হয়।
ক) নিচের শব্দগুলোর প্রমিত বানানরূপ লেখ: অচিন্ত, বিভিশিকা, আকাঙ্খা, অহর্নিশি, সমিচীন, দূর্বিশহ (৩ নম্বর)
অচিন্ত্য, বিভীষিকা, আকাঙ্ক্ষা, অহর্নিশ, সমীচীন, দুর্বিষহ।