আর্থিক খাত শক্তিশালীকরণে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫ কোটি ডলারের অর্থায়ন চুক্তি
৩০ অক্টোবর ২০২৬ বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে 'ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২' বাস্তবায়নে ৪৫০ মিলিয়ন (৪৫ কোটি) ডলারের অর্থায়ন চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে চুক্তিতে সই করেন। ঋণের সুদহার বার্ষিক ১.৫ শতাংশ; পাঁচ বছরের রেয়াতকালসহ পরিশোধের মেয়াদ ২৫ বছর। প্রকল্পটি ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০৩১ মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক বাস্তবায়ন করবে। অর্থায়নটি বিশ্বব্যাংকের রেয়াতি ঋণদান সংস্থা আইডিএর (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) মাধ্যমে দেওয়া হচ্ছে।
সূত্র