বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি২পি) লেনদেন চালু
বাংলাদেশ ব্যাংক ১ নভেম্বর ২০২৬ থেকে বাংলা কিউআর ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পার্সন-টু-পার্সন বা পি২পি) অর্থ স্থানান্তর সেবা চালু করেছে। এতে মোবাইল নম্বর বা হিসাব নম্বর না লিখে প্রাপকের ব্যক্তিগত বাংলা কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাইয়ের পর লেনদেন সম্পন্ন করা যাবে। এ জন্য ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের ৩১ অক্টোবরের মধ্যে নিজেদের অ্যাপে পি২পি সুবিধা যুক্ত করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। বাংলা কিউআর হলো বাংলাদেশ ব্যাংকের আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) কিউআর-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা।
সূত্র