১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ১৬ ডিসেম্বর ২০২৬ আংশিকভাবে চালুর পরিকল্পনা করেছে সরকার। ১৪ নভেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট ওঠানামার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন এবং পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) নিয়ে আলোচনা হয়।
সূত্র