বাংলাদেশ–যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া 'কোপ সাউথ-২০২৬' সম্পন্ন
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (PACAF) যৌথ বিমান মহড়া 'এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬' ৫ নভেম্বর ২০২৬ শেষ হয়। পাঁচ দিনের এ মহড়া ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে ১ নভেম্বর শুরু হয়েছিল। এতে বাংলাদেশ বিমানবাহিনীর ১২০ জন ও PACAF-এর ১৮ জন সদস্য অংশ নেন। মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, আকাশপথে মালামাল পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সূত্র