প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন
বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ ৬ নভেম্বর ২০২৬ বাংলাদেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। 'লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম' নামের এ কর্মসূচির অর্থ আসবে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) থেকে; মেয়াদ ২৫ বছর, যার মধ্যে ৫ বছর রেয়াতকাল। প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ২ কোটি ৬০ লাখ শিশুর শিখনফল উন্নয়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০% প্রধান শিক্ষককে নেতৃত্ব প্রশিক্ষণ দেওয়া এর লক্ষ্য। বিশ্বব্যাংকের তথ্যে, দেশে ১০ বছর বয়সী শিশুদের প্রায় ৫০% সহজ ও বয়সোপযোগী লেখা পড়ে বুঝতে পারে না।
সূত্র