হাসান মাহমুদের হ্যাটট্রিক: টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে কীর্তি
১১ অক্টোবর ২০২৬ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে টানা তিন বলে ইসমত আলম, কায়েস ও জিয়াউর রহমানকে আউট করে হ্যাটট্রিক করেন পেসার হাসান মাহমুদ; প্রথম ইনিংসে তাঁর বোলিং ৫৫ রানে ৫ উইকেট। এটি টেস্টে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক (আগের দুটি অলক কাপালি ২০০৩, পেশোয়ার ও সোহাগ গাজী ২০১৩, চট্টগ্রাম) এবং কোনো বাংলাদেশি পেসারের প্রথম। দেড় শ বছরের টেস্ট ইতিহাসে এটি ৫০তম হ্যাটট্রিক; ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে ১৬২তম টেস্ট।
সূত্র