২০২৭–৩০ মেয়াদে প্রতিটি সদস্যদেশকে আড়াই কোটি ডলার দেওয়ার প্রস্তাব ফিফার
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরে প্রতিটি সদস্যদেশের ফুটবল ফেডারেশনকে আড়াই কোটি মার্কিন ডলার (প্রায় ৩০৫ কোটি টাকা) করে দেওয়ার প্রস্তাব করছে ফিফা। প্রস্তাব অনুমোদিত হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এই অর্থ পাবে। আগে ২১১টি সদস্যদেশের জন্য চার বছরে ১ কোটি ডলার করে দেওয়ার পরিকল্পনা ছিল; নতুন প্রস্তাবে বরাদ্দ আড়াই গুণ হবে। ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের প্রতিটিকে ৯ কোটি ৯০ লাখ ডলার দেওয়ার প্রস্তাবও রয়েছে; ৪৮ দলের বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্যের অর্থ এ কাজে লাগানো হবে।
সূত্র