HSC হিসাববিজ্ঞান ২য় পত্র অধ্যায় 7: উৎপাদন ব্যয় হিসাব — MCQ প্রশ্ন ও উত্তর

এই অধ্যায়ের প্রশ্ন শীঘ্রই যোগ হবে।

এই অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন

১২টি প্রশ্ন — ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ ও মেডিকেলসহ।

  1. ঢাবি · ২০১৪-১৫

    ১. মুখ্য ব্যয় কি? (What is Prime Cost?)

    • ক) কাঁচামাল+কারখানা উপরিব্যয় (Raw Material +Factory Overhead)
    • খ) কারখানা উপরিব্যয়+প্রশাসনিক উপরিব্যয় (Factory Overhead + Administrative Overhead)
    • গ) কাঁচামাল ব্যয় + প্রত্যক্ষ মজুরি ব্যয়+অন্যান্য প্রত্যক্ষ খরচ (Raw Materials + Direct Labor+Other Direct Expenses)
    • ঘ) প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয় (Direct Labor + Factory Overhead)
    • ঙ) কারখানা ব্যয় + বিক্রয় ব্যয় (Factory Cost + Sales Cost)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) কাঁচামাল ব্যয় + প্রত্যক্ষ মজুরি ব্যয়+অন্যান্য প্রত্যক্ষ খরচ (Raw Materials + Direct Labor+Other Direct Expenses)

    মুখ্য ব্যয় (prime cost) = প্রত্যক্ষ কাঁচামাল + প্রত্যক্ষ মজুরি + অন্যান্য প্রত্যক্ষ খরচ — অর্থাৎ সব প্রত্যক্ষ খরচের যোগফল। এর সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে কারখানা ব্যয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ঢাবি · ২০১৬-১৭

    ২. নিচের কোনটি উৎপাদন-ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? (Which one is an objective of Cost Accounting?)

    • ক) ব্যয় সংরক্ষণ (Cost preservation)
    • খ) ব্যয় সমন্বয় (Cost coordination)
    • গ) ব্যয়হ্রাস (Cost reduction)
    • ঘ) ব্যয় নির্বাহ (Cost incurrence)
    • ঙ) ব্যয় নিয়ন্ত্রণ (Cost control)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঙ) ব্যয় নিয়ন্ত্রণ (Cost control)

    উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্য ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণ (cost control)—আদর্শ ব্যয়ের সঙ্গে প্রকৃত ব্যয় তুলনা করে অপচয় রোধ করা। ব্যয়হ্রাস নিয়ন্ত্রণেরই ফল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ঢাবি · ২০১৫-১৬

    ৩. কোন প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১০০০ একক, সমাপনী মজুদ ৮০০ একক এবং বিক্রয় ৬২০০ একক। যদি উৎপাদন ব্যয় ৩০,০০০ টাকা হয়, তবে উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত হবে? (In an organization, opening stock of goods produced was 1000 units, closing stock was 800 units and sales was 6,200 units. If the cost of production was Tk. 30,000 what will be the per unit cost of production?)

    • ক) টা: 4 (Tk. 4)
    • খ) টা: ৫ (Tk. 5)
    • গ) টা: ৬ (Tk. 6)
    • ঘ) টা: ৭ (Tk. 7)
    • ঙ) টা: ৮ (Tk. 8)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) টা: ৫ (Tk. 5)

    উৎপাদিত একক = বিক্রয় ৬,২০০ + সমাপনী মজুদ ৮০০ − প্রারম্ভিক মজুদ ১,০০০ = ৬,০০০ একক। একক প্রতি উৎপাদন ব্যয় = ৩০,০০০ ÷ ৬,০০০ = ৫ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ঢাবি · ২০১৩-১৪

    ৪. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের 'প্রক্রিয়াজাত মজুত' হিসাবের ডেবিটে লিখিত ব্যয় গুলি হলঃ (In a manufacturing firm, the costs debited to the work-in-process inventory account represent:)

    • ক) ব্যবহৃত প্রত্যক্ষ কাচামাল, প্রত্যক্ষ মজুরি, ও প্রত্যক্ষ খরচ (Direct material used, Direct labor, and Direct expenses)
    • খ) তৈরি পণ্যের উৎপাদন ব্যয় (Cost of goods manufactured)
    • গ) কালীন ব্যয় ও উৎপাদন ব্যয় (Period costs and Product costs)
    • ঘ) এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয়গুলি কোম্পানি কর্তৃক তৈরি পণ্যের বিশিষ্টতার উপর নির্ভর করে (Costs debited to this account will depend upon the type of products being produced)
    • ঙ) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপরি খরচ (Direct material used, direct labor and manufacturing overhead)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঙ) ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, ও উৎপাদন উপরি খরচ (Direct material used, direct labor and manufacturing overhead)

    প্রক্রিয়াজাত মজুত হিসাবে উৎপাদনের তিন উপাদান ডেবিট হয়: ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরিব্যয়। তৈরি পণ্যের উৎপাদন ব্যয় এই হিসাবের ক্রেডিটে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ঢাবি · ২০১২-১৩

    ৫. কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়? (Which is not an element of cost of production?)

    • ক) প্রত্যক্ষ কাঁচামাল (Direct material)
    • খ) পরোক্ষ কাঁচামাল (Indirect material)
    • গ) পণ্য বিতরণে নিয়োজিত মোটরযানের অবচয় (Depreciation of motor van used for distribution of goods)
    • ঘ) প্রত্যক্ষ মজুরি (Direct wages)
    • ঙ) মেশিন অপারেটরের বেতন (Salary of the machine operator)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পণ্য বিতরণে নিয়োজিত মোটরযানের অবচয় (Depreciation of motor van used for distribution of goods)

    পণ্য বিতরণে ব্যবহৃত মোটরযানের অবচয় বিক্রয় ও বণ্টন খরচ, উৎপাদন সম্পন্ন হওয়ার পরে ঘটে; তাই এটি উৎপাদন ব্যয়ের অংশ নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ঢাবি · ২০১১-১২

    ৬. একটি পণ্য প্রস্তুতকারী কোম্পানি একটি হিসাবকালে ৬,০০,০০০ টাকা মূল্যের মালামাল ক্রয় করে, যার মধ্যে ৪,০০,০০০ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে এবং ৫০,০০০ টাকার মালামাল পরোক্ষ মালামাল হিসাবে উৎপাদনে ব্যবহার করে। কোম্পানি ৩,০০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, কারখানার ব্যবস্থাপকের ৫০,০০০ টাকা বেতন ও বিক্রয় ব্যবস্থাপকের ২০,০০০ টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ ৪০,০০০ টাকা অবচিতিসহ মোট ২,৫০,০০০ টাকা। কোম্পানিটি কারখানা-উপরিব্যয় (factory overhead) হিসাবে কত টাকা উৎপাদনে চার্জ করেছে?

    • ক) ৩,৫০,০০০ টাকা
    • খ) ৩,১০,০০০ টাকা
    • গ) ৩,৭০,০০০ টাকা
    • ঘ) ১,৮০,০০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৩,৫০,০০০ টাকা

    কারখানা উপরিব্যয় = পরোক্ষ মালামাল ৫০,০০০ + কারখানা ব্যবস্থাপকের বেতন ৫০,০০০ + অন্যান্য কারখানা খরচ (অবচয়সহ) ২,৫০,০০০ = ৩,৫০,০০০ টাকা; বিক্রয় ব্যবস্থাপকের বেতন বিক্রয় খরচ, তাই বাদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ঢাবি · ২০০৬-০৭

    ৭. কোন্‌টি উৎপাদন ব্যয় হিসাবের প্রত্যক্ষ সুবিধা নয়?

    • ক) অ-লাভজনক পণ্য চিহ্নিতকরণ
    • খ) সমাপনী মজুদ মূল্যায়ন
    • গ) ভবিষ্যৎ পরিকল্পনা
    • ঘ) কর্মচারীদের প্রণোদিতকরণ
    • ঙ) কর্ম মূল্যায়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কর্মচারীদের প্রণোদিতকরণ

    উৎপাদন ব্যয় হিসাব (cost accounting) ব্যয় নির্ণয়, মজুদ মূল্যায়ন, অলাভজনক পণ্য চিহ্নিত করা, পরিকল্পনা ও কর্মদক্ষতা মূল্যায়নে সরাসরি কাজে লাগে। কর্মচারীদের প্রণোদনা মানবসম্পদ ব্যবস্থাপনার বিষয় — ব্যয় হিসাবের সরাসরি সুবিধা নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ঢাবি · ২০২৫-২৬

    ৮. বিক্রয় ৫০০,০০০ টাকা, প্রত্যক্ষ কাঁচামাল ১৫০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫০,০০০ টাকা, কারখানার উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ১০%, প্রশাসনিক খরচ বিক্রয়ের ৫% এবং বিক্রয় খরচ বিক্রয়ের ১০% হলে মোট ব্যয় কত?

    • ক) ২০০,০০০
    • খ) ২৩০,০০০
    • গ) ২৫০,০০০
    • ঘ) ২৮০,০০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ২৮০,০০০

    মুখ্য ব্যয় ২,০০,০০০ + কারখানা উপরিব্যয় ৫,০০০ + প্রশাসনিক ২৫,০০০ + বিক্রয় খরচ ৫০,০০০ = ২,৮০,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ঢাবি · ২০২৫-২৬

    ৯. বিক্রিত পণ্যের ব্যয় ৭৫,০০০ টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় ৪৫,০০০ টাকা এবং সমাপনী মজুদপণ্য ১২,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদপণ্য কত?

    • ক) ৪২,০০০
    • খ) ১০৮,০০০
    • গ) ১৮,০০০
    • ঘ) ৩০,০০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৪২,০০০

    প্রারম্ভিক মজুদ = বিক্রীত পণ্যের ব্যয় − উৎপাদিত পণ্যের ব্যয় + সমাপনী মজুদ = ৭৫,০০০ − ৪৫,০০০ + ১২,০০০ = ৪২,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. গুচ্ছ · ২০২৩-২৪

    ১০. একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক, সমাপনী মজুদ ৮০০ একক এবং বিক্রয় ৬,২০০ একক। যদি উৎপাদন ব্যয় ৬০,০০০.০০ টাকা হয় তবে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত টাকা?

    • ক) ৬
    • খ) ৮
    • গ) ১০
    • ঘ) ১২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১০

    উৎপাদিত একক = 6,200 + 800 − 1,000 = 6,000; প্রতি একক ব্যয় = 60,000 ÷ 6,000 = 10 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›