MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১১
একটি পণ্য প্রস্তুতকারী কোম্পানি একটি হিসাবকালে ৬,০০,০০০ টাকা মূল্যের মালামাল ক্রয় করে, যার মধ্যে ৪,০০,০০০ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে এবং ৫০,০০০ টাকার মালামাল পরোক্ষ মালামাল হিসাবে উৎপাদনে ব্যবহার করে। কোম্পানি ৩,০০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, কারখানার ব্যবস্থাপকের ৫০,০০০ টাকা বেতন ও বিক্রয় ব্যবস্থাপকের ২০,০০০ টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ ৪০,০০০ টাকা অবচিতিসহ মোট ২,৫০,০০০ টাকা। কোম্পানিটি কারখানা-উপরিব্যয় (factory overhead) হিসাবে কত টাকা উৎপাদনে চার্জ করেছে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) ৩,৫০,০০০ টাকা
ব্যাখ্যা
কারখানা উপরিব্যয় = পরোক্ষ মালামাল ৫০,০০০ + কারখানা ব্যবস্থাপকের বেতন ৫০,০০০ + অন্যান্য কারখানা খরচ (অবচয়সহ) ২,৫০,০০০ = ৩,৫০,০০০ টাকা; বিক্রয় ব্যবস্থাপকের বেতন বিক্রয় খরচ, তাই বাদ।