জিএসটি গুচ্ছ A ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫-২৬
বিষয়: পদার্থবিজ্ঞান (২৪) · রসায়ন (২২) · উচ্চতর গণিত (২০) · জীববিজ্ঞান (২৫) · বাংলা (২৪) · ইংরেজি (২৪)
মানবন্টন ও নিয়ম: ১০০ নম্বরের MCQ, ১ ঘণ্টা; ভুলে −০.২৫, পাস ৩০। বিষয় নির্বাচনের নিয়ম সার্কুলারে দেখে নাও। স্থাপত্যে ভর্তিতে একই দিনে আলাদা অঙ্কন পরীক্ষা।
এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহপদার্থবিজ্ঞান (২৪টি)
১. একটি বস্তুর উপর (5î − 3ĵ − 2k̂) N বল প্রয়োগ করায় 7 s সময় পর বেগ (3î + 2ĵ + k̂) ms⁻¹ হলে বস্তুটির ক্ষমতা কত?
- ক) 1 W
- খ) 3.3 W
- গ) 7.0 W
- ঘ) 23.19 W
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 7.0 Wপ্রশ্নটির আলাদা পাতা ›P = F⃗·v⃗ = 15 − 6 − 2 = 7 W।
২. কোনো বস্তুর গতিশক্তি 300% বাড়ালে ভরবেগ কত শতাংশ বাড়বে?
- ক) 75%
- খ) 89%
- গ) 95%
- ঘ) 100%
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 100%প্রশ্নটির আলাদা পাতা ›গতিশক্তি 4 গুণ হলে p = √(2mE) অনুযায়ী ভরবেগ 2 গুণ, অর্থাৎ 100% বৃদ্ধি।
৩. একটি গতিশীল বস্তুর সরণের সমীকরণ x = (4t² + 3t) m, 2 s পর বস্তুটির বেগ কত?
- ক) 3 ms⁻¹
- খ) 8 ms⁻¹
- গ) 19 ms⁻¹
- ঘ) 22 ms⁻¹
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 19 ms⁻¹প্রশ্নটির আলাদা পাতা ›v = dx/dt = 8t + 3; t = 2 s এ v = 19 ms⁻¹।
৪. যদি R রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে তার আপেক্ষিক রোধ হবে−
- ক) দ্বিগুণ
- খ) এক-চতুর্থাংশ
- গ) চারগুণ
- ঘ) একই
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) একইপ্রশ্নটির আলাদা পাতা ›আপেক্ষিক রোধ কেবল উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে, মাত্রার উপর নয়।
৫. ট্রানজিস্টারে বিমুখী ঝোঁক (Reverse bias) প্রদান করা হয় কোন জাংশনে?
- ক) নিঃসারক-সংগ্রাহক (Emitter-Collector)
- খ) পীঠ-নিঃসারক (Base-Emitter)
- গ) পীঠ-সংগ্রাহক (Base-Collector)
- ঘ) সবগুলো (All of them)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পীঠ-সংগ্রাহক (Base-Collector)প্রশ্নটির আলাদা পাতা ›সক্রিয় অবস্থায় বেস-এমিটার সম্মুখী এবং বেস-কালেক্টর বিমুখী ঝোঁকে থাকে।
৬. একটি তারের দৈর্ঘ্য 2 m এবং ব্যাস 5 mm। তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় এর ব্যাস 0.01 mm হ্রাস পায় এবং দৈর্ঘ্য 5% বৃদ্ধি পায়। পয়সনের অনুপাত কত?
- ক) 0.04
- খ) 0.4
- গ) 0.49
- ঘ) 4.0
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0.04প্রশ্নটির আলাদা পাতা ›পার্শ্ব বিকৃতি = 0.01/5 = 0.002, দৈর্ঘ্য বিকৃতি = 0.05; σ = 0.002/0.05 = 0.04।
৭. রুদ্ধতাপীয় সম্প্রসারণের সময় গ্যাস ঠান্ডা হয়, কারণ−
- ক) অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
- খ) অন্তঃস্থ শক্তি হ্রাস পায়
- গ) অন্তঃস্থ শক্তি অপরিবর্তিত থাকে
- ঘ) তাপমাত্রা বৃদ্ধি পায়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অন্তঃস্থ শক্তি হ্রাস পায়প্রশ্নটির আলাদা পাতা ›রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় Q = 0, তাই সম্প্রসারণের কাজ অন্তঃস্থ শক্তি থেকে আসে; অন্তঃস্থ শক্তি কমায় তাপমাত্রা কমে।
৮. সরল ছন্দিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ x₁ = A sin ωt এবং x₂ = A cos ωt। যেকোনো সময়ে এদের দশা পার্থক্য কত হবে?
- ক) 2π
- খ) π
- গ) π/2
- ঘ) π/4
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) π/2প্রশ্নটির আলাদা পাতা ›A cos ωt = A sin(ωt + π/2), তাই দশা পার্থক্য π/2।
৯. কোনো সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে এর দোলনকাল হবে−
- ক) 2.8 s
- খ) 3.4 s
- গ) 3.92 s
- ঘ) 1.44 s
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 2.8 sপ্রশ্নটির আলাদা পাতা ›T ∝ √L; T = 2 × √1.96 = 2 × 1.4 = 2.8 s।
১০. বায়ু মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী বল F। এদের 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলে বল কত হবে?
- ক) F/16
- খ) 4F
- গ) F/4
- ঘ) F
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) F/4প্রশ্নটির আলাদা পাতা ›কুলম্বের সূত্রে F′ = F/K = F/4।
১১. একটি লিফট 1 ms⁻² ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 kg হলে তিনি যে বল অনুভব করবেন তা হলো−
- ক) 350 N
- খ) 572 N
- গ) 250 N
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 572 Nপ্রশ্নটির আলাদা পাতা ›R = m(g − a) = 65 × (9.8 − 1) = 572 N।
১২. হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর কোন ধর্মটি ব্যাখ্যা করা যায় না?
- ক) প্রতিসরণ
- খ) ব্যতিচার
- গ) অপবর্তন
- ঘ) সমবর্তন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) সমবর্তনপ্রশ্নটির আলাদা পাতা ›হাইগেন আলোকে অনুদৈর্ঘ্য তরঙ্গ ধরেছিলেন, তাই তাঁর তত্ত্ব দিয়ে সমবর্তন ব্যাখ্যা করা যায় না।
১৩. বৃষ্টির দিনে পানির উপর তেলের পাতলা ফিল্ম সুন্দর রং দেখায়। এর কারণ−
- ক) বিচ্ছুরণ
- খ) সমবর্তন
- গ) ব্যতিচার
- ঘ) অপবর্তন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ব্যতিচারপ্রশ্নটির আলাদা পাতা ›পাতলা ফিল্মের উপরি ও নিম্নপৃষ্ঠ থেকে প্রতিফলিত আলোর ব্যতিচারে রং দেখা যায়।
১৪. কোন তরঙ্গের সমবর্তন হয় না?
- ক) এক্স-রে
- খ) শব্দ তরঙ্গ
- গ) রেডিও তরঙ্গ
- ঘ) সাধারণ আলো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) শব্দ তরঙ্গপ্রশ্নটির আলাদা পাতা ›বায়ুতে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই এর সমবর্তন হয় না; তড়িৎচুম্বকীয় তরঙ্গ অনুপ্রস্থ।
১৫. একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে এটি উল্লম্বের সাথে 30° কোণে 30 ms⁻¹ বেগে শূন্যে বিচরণ শুরু করে। বলটি কতক্ষণ শূন্যে থাকবে?
- ক) 5.302 s
- খ) 3.061 s
- গ) 6.122 s
- ঘ) 10.00 s
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 5.302 sপ্রশ্নটির আলাদা পাতা ›উল্লম্বের সাথে 30° হলে উল্লম্ব উপাংশ = 30 cos 30° ≈ 25.98 ms⁻¹; T = 2 × 25.98/9.8 ≈ 5.30 s। (জয়কলির সমাধানে 3.061 s দেওয়া, যা অনুভূমিকের সাথে 30° ধরে হিসাব।)
১৬. একটি ফোটন ও একটি ইলেকট্রনের সংঘর্ষের ফলে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য−
- ক) কমে যায়
- খ) বৃদ্ধি পায়
- গ) অসীম হয়
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) বৃদ্ধি পায়প্রশ্নটির আলাদা পাতা ›কম্পটন ক্রিয়ায় ফোটন শক্তি হারায়, তাই এর তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায়।
১৭. একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের চারগুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর তুলনায় কত গুণ?
- ক) √2
- খ) 2
- গ) √8
- ঘ) √4
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) √8প্রশ্নটির আলাদা পাতা ›vₑ = √(2gR); অনুপাত = √(4 × 2) = √8।
১৮. ধনাত্মক কাজের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ θ এর মান−
- ক) 0° ≤ θ < 90°
- খ) 0° < θ ≤ 180°
- গ) 0° ≤ θ < 180°
- ঘ) 90° < θ ≤ 180°
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 0° ≤ θ < 90°প্রশ্নটির আলাদা পাতা ›W = Fs cos θ > 0 হতে cos θ > 0, অর্থাৎ 0° ≤ θ < 90°।
১৯. একটি 3 Ω রোধের তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো। একটি বাহুর দুই প্রান্তের রোধের মান−
- ক) 1 Ω
- খ) 2 Ω
- গ) 3/2 Ω
- ঘ) 2/3 Ω
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 2/3 Ωপ্রশ্নটির আলাদা পাতা ›প্রতি বাহু 1 Ω; একটি বাহুর প্রান্তে 1 Ω ও 2 Ω সমান্তরালে: (1 × 2)/(1 + 2) = 2/3 Ω।
২০. একটি পাত্রে 0° সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে। কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0° সেলসিয়াস তাপমাত্রার চাপের এক-তৃতীয়াংশ হবে?
- ক) 91 K
- খ) 71 K
- গ) 51 K
- ঘ) 111 K
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 91 Kপ্রশ্নটির আলাদা পাতা ›স্থির আয়তনে P ∝ T; T = 273/3 = 91 K।
২১. সরলছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে 16 ms⁻¹ এবং 24 ms⁻² হলে কৌণিক কম্পাঙ্ক কত?
- ক) 2/3 rad s⁻¹
- খ) 3/2 rad s⁻¹
- গ) 4π/3 rad s⁻¹
- ঘ) 3π/4 rad s⁻¹
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 3/2 rad s⁻¹প্রশ্নটির আলাদা পাতা ›v_max = ωA, a_max = ω²A; ω = a_max/v_max = 24/16 = 3/2 rad s⁻¹।
২২. কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন। কত দিনে ঐ পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হয়?
- ক) 20
- খ) 30
- গ) 40
- ঘ) 50
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 20প্রশ্নটির আলাদা পাতা ›75% ক্ষয় মানে 1/4 অবশিষ্ট = 2টি অর্ধায়ু = 20 দিন।
২৩. যদি F⃗ = (2x + y)î + (x − 3y)ĵ + (4z)k̂ হয়, তবে তার ডাইভারজেন্স কত?
- ক) 3
- খ) 6
- গ) −5
- ঘ) −1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 3প্রশ্নটির আলাদা পাতা ›∇·F⃗ = ∂(2x + y)/∂x + ∂(x − 3y)/∂y + ∂(4z)/∂z = 2 − 3 + 4 = 3।
২৪. একটি পদার্থের পয়সনের অনুপাত 0.3 হলে, এর আয়তনের স্থিতিস্থাপকতা গুণাঙ্ক ও ইয়ং স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত কত?
- ক) 5/3
- খ) 7/5
- গ) 5/6
- ঘ) 3/2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 5/6প্রশ্নটির আলাদা পাতা ›Y = 3K(1 − 2σ) থেকে K/Y = 1/[3(1 − 0.6)] = 1/1.2 = 5/6।
রসায়ন (২২টি)
২৫. কোন অণুর শূন্য ডাইপোল মোমেন্ট আছে?
- ক) NH₃
- খ) H₂O
- গ) BF₃
- ঘ) SO₂
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) BF₃প্রশ্নটির আলাদা পাতা ›BF₃ সমতলীয় ত্রিকোণাকার ও প্রতিসম, তাই বন্ধন ডাইপোলগুলো পরস্পরকে নিষ্ক্রিয় করে।
২৬. অম্লীয় KMnO₄ এবং H₂C₂O₄ এর বিক্রিয়ায় কোনটি স্বপ্রভাবক হিসাবে কাজ করে?
- ক) MnO₄⁻
- খ) K⁺
- গ) Mn²⁺
- ঘ) C₂O₄²⁻
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Mn²⁺প্রশ্নটির আলাদা পাতা ›বিক্রিয়ায় উৎপন্ন Mn²⁺ বিক্রিয়ার গতি বাড়ায়, তাই এটি স্বপ্রভাবক।
২৭. কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে কম?
- ক) Mg²⁺
- খ) Al³⁺
- গ) P³⁻
- ঘ) S²⁻
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Al³⁺প্রশ্নটির আলাদা পাতা ›Al³⁺ এর নিউক্লিয়ার চার্জ বেশি ও ইলেকট্রন কম, তাই আকার সবচেয়ে ছোট।
২৮. C₄H₉⁺ আয়নটি কয়টি আইসোমারিক আয়ন দেয়?
- ক) 2
- খ) 3
- গ) 4
- ঘ) 5
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 4প্রশ্নটির আলাদা পাতা ›n-বিউটাইল, sec-বিউটাইল, আইসোবিউটাইল ও tert-বিউটাইল — চারটি কার্বোক্যাটায়ন।
২৯. 3H₂(g) + N₂(g) ⇌ 2NH₃(g), এই তাপোৎপাদী বিক্রিয়ায় নিচের কোন পরিবর্তনে সাম্যাবস্থা ডানদিকে যাবে?
- ক) তাপ বৃদ্ধি করলে
- খ) চাপ কমলে
- গ) NH₃ যোগ করলে
- ঘ) HCl যোগ করলে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) HCl যোগ করলেপ্রশ্নটির আলাদা পাতা ›HCl উৎপন্ন NH₃ কে NH₄Cl এ পরিণত করে সরিয়ে দেয়, তাই লা-শাতেলিয়ের নীতিতে সাম্য ডানে সরে।
৩০. কোনটি গ্রীন দ্রাবক?
- ক) CHCl₃(l)
- খ) CH₂Cl₂(l)
- গ) CCl₄(l)
- ঘ) CO₂(l)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) CO₂(l)প্রশ্নটির আলাদা পাতা ›তরল/সুপারক্রিটিক্যাল CO₂ বিষাক্ত নয় ও পরিবেশবান্ধব, তাই এটি সবুজ দ্রাবক।
৩১. কোন গ্যাসটি সবচেয়ে সহজে তরলীকরণ করা যায়?
- ক) N₂
- খ) O₂
- গ) CH₄
- ঘ) NH₃
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) NH₃প্রশ্নটির আলাদা পাতা ›হাইড্রোজেন বন্ধন ও উচ্চ সংকট তাপমাত্রার কারণে NH₃ সহজে তরলীভূত হয়।
৩২. K_IP এবং K_SP যথাক্রমে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল হলে অধঃক্ষেপণের জন্য কোন সম্পর্কটি সঠিক?
- ক) K_IP < K_SP
- খ) K_IP > K_SP
- গ) K_IP = K_SP
- ঘ) কোনোটিই নয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) K_IP > K_SPপ্রশ্নটির আলাদা পাতা ›আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হলে অধঃক্ষেপ পড়ে।
৩৩. কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বোচ্চ?
- ক) Mg
- খ) Al
- গ) K
- ঘ) Ca
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Kপ্রশ্নটির আলাদা পাতা ›K⁺ নিষ্ক্রিয় গ্যাসের (Ar) স্থিত বিন্যাস পায়, তাই দ্বিতীয় ইলেকট্রন সরাতে অনেক শক্তি লাগে।
৩৪. [Cu(NH₃)₄]²⁺ আয়নে Cu²⁺ এবং NH₃ এর মধ্যে কোন বন্ধন বিদ্যমান?
- ক) সমযোজী বন্ধন
- খ) আয়নিক বন্ধন
- গ) সন্নিবেশ বন্ধন
- ঘ) হাইড্রোজেন বন্ধন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) সন্নিবেশ বন্ধনপ্রশ্নটির আলাদা পাতা ›NH₃ এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় Cu²⁺ কে দান করে সন্নিবেশ (সমন্বয়) বন্ধন গঠন করে।
৩৫. নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে প্রোপানোনকে প্রোপেনে পরিবর্তন করা যায়?
- ক) ক্যানিজারো বিক্রিয়া
- খ) অ্যালডল ঘনীভবন
- গ) ক্লিমেনশন বিজারণ
- ঘ) উর্টজ বিক্রিয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ক্লিমেনশন বিজারণপ্রশ্নটির আলাদা পাতা ›Zn-Hg/গাঢ় HCl দিয়ে ক্লিমেনসন বিজারণে C=O গ্রুপ CH₂ তে পরিণত হয়।
৩৬. কোন পরীক্ষা মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করতে পারে?
- ক) আয়োডোফর্ম
- খ) কার্বিল-অ্যামিন
- গ) বেয়ার
- ঘ) লুকাস বিকারক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) আয়োডোফর্মপ্রশ্নটির আলাদা পাতা ›ইথানল আয়োডোফর্ম পরীক্ষায় হলুদ অধঃক্ষেপ দেয়, মিথানল দেয় না।
৩৭. যদি A এর ব্যাপনহার B এর ব্যাপনহারের 5 গুণ হয়, A এবং B এর ঘনত্বের অনুপাত কত?
- ক) 1/25
- খ) 1/5
- গ) 25
- ঘ) 5
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 1/25প্রশ্নটির আলাদা পাতা ›r ∝ 1/√d; r_A/r_B = √(d_B/d_A) = 5, তাই d_A/d_B = 1/25।
৩৮. কোন যৌগটি সবচেয়ে বেশি অম্লীয়?
- ক) প্যারা-নাইট্রোফেনল
- খ) ফেনল
- গ) ইথানল
- ঘ) মিথানল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) প্যারা-নাইট্রোফেনলপ্রশ্নটির আলাদা পাতা ›–NO₂ গ্রুপের ইলেকট্রন আকর্ষী প্রভাব ফেনক্সাইড আয়নকে স্থিত করে, তাই p-নাইট্রোফেনল সবচেয়ে অম্লীয়।
৩৯. কোন আয়নটির জলীয় দ্রবণ বর্ণহীন?
- ক) Cu²⁺
- খ) Ni²⁺
- গ) Fe³⁺
- ঘ) Sc³⁺
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) Sc³⁺প্রশ্নটির আলাদা পাতা ›Sc³⁺ এর d অরবিটাল শূন্য (3d⁰), তাই d-d স্থানান্তর হয় না এবং দ্রবণ বর্ণহীন।
৪০. নিচের কোন মিশ্রণ বাফার দ্রবণ তৈরি করে?
- ক) 20 mL 0.1M CH₃COOH + 10 mL 0.1M NaOH
- খ) 10 mL 0.1M CH₃COOH + 20 mL 0.1M NaOH
- গ) 20 mL 0.1M CH₃COOH + 20 mL 0.1M NaOH
- ঘ) সবগুলো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 20 mL 0.1M CH₃COOH + 10 mL 0.1M NaOHপ্রশ্নটির আলাদা পাতা ›প্রথম মিশ্রণে অর্ধেক অ্যাসিটিক এসিড প্রশমিত হয়ে সমপরিমাণ CH₃COOH ও CH₃COONa থাকে, যা বাফার।
৪১. কোনটি ন্যানোকণা নয়?
- ক) গ্রাফাইট
- খ) গ্রাফিন
- গ) কার্বন ন্যানোটিউব
- ঘ) ফুলারিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) গ্রাফাইটপ্রশ্নটির আলাদা পাতা ›গ্রাফাইট স্থূল (bulk) পদার্থ; গ্রাফিন, ন্যানোটিউব ও ফুলারিন কার্বনের ন্যানো রূপ।
৪২. হ্যালোজেনের ভৌত অবস্থা পরিবর্তনের জন্য কোনটি দায়ী?
- ক) সমযোজী বন্ধন
- খ) সন্নিবেশ বন্ধন
- গ) হাইড্রোজেন বন্ধন
- ঘ) ভ্যান্ডারওয়াল বন্ধন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ভ্যান্ডারওয়াল বন্ধনপ্রশ্নটির আলাদা পাতা ›আণবিক আকার বাড়ার সাথে ভ্যান্ডারওয়ালস বল বাড়ে, তাই F₂/Cl₂ গ্যাস, Br₂ তরল ও I₂ কঠিন।
৪৩. কোনটি জারক ও বিজারক উভয়রূপে কাজ করে?
- ক) H₂S
- খ) KI
- গ) SO₂
- ঘ) H₂SO₄
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) SO₂প্রশ্নটির আলাদা পাতা ›SO₂ এ S এর জারণমান +4 (মধ্যবর্তী), তাই এটি জারিত ও বিজারিত উভয়ই হতে পারে।
৪৪. 40 mL 0.1 M Fe²⁺ এর জলীয় দ্রবণকে টাইট্রেশন করতে 0.1 M KMnO₄ এর জলীয় দ্রবণের আয়তন কত?
- ক) 4 mL
- খ) 5 mL
- গ) 8 mL
- ঘ) 10 mL
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 8 mLপ্রশ্নটির আলাদা পাতা ›MnO₄⁻ : Fe²⁺ = 1 : 5; KMnO₄ = 40 × 0.1/5 = 0.8 mmol, আয়তন = 0.8/0.1 = 8 mL।
৪৫. কোন যৌগে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ বন্ধন আছে?
- ক) CH₄
- খ) CS₂
- গ) KBF₄
- ঘ) KCN
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) KBF₄প্রশ্নটির আলাদা পাতা ›KBF₄ এ K⁺ ও BF₄⁻ আয়নিক, B–F সমযোজী এবং F⁻ → BF₃ সন্নিবেশ বন্ধন।
৪৬. কোন যৌগটিতে CH₃–X বন্ধন এনথালপি সবচেয়ে কম?
- ক) CH₃–F
- খ) CH₃–Cl
- গ) CH₃–Br
- ঘ) CH₃–I
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) CH₃–Iপ্রশ্নটির আলাদা পাতা ›I এর আকার বড় হওয়ায় C–I বন্ধন দীর্ঘ ও দুর্বল, তাই বন্ধন এনথালপি সর্বনিম্ন।
উচ্চতর গণিত (২০টি)
৪৭. |5 − 2x| ≤ 4 অসমতাটির সমাধান হবে−
- ক) −1 ≤ x ≤ 9
- খ) −1/2 ≤ x ≤ 9/2
- গ) 9/2 ≥ x ≥ 1/2
- ঘ) −1/2 < x < 9/2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 9/2 ≥ x ≥ 1/2প্রশ্নটির আলাদা পাতা ›−4 ≤ 5 − 2x ≤ 4 থেকে 1/2 ≤ x ≤ 9/2।
৪৮. f(x) = |sin x| হলে f(x) এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে−
- ক) 0, −1
- খ) 1, −1
- গ) 1, 0
- ঘ) 2, −2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 1, 0প্রশ্নটির আলাদা পাতা ›|sin x| এর মান 0 থেকে 1 পর্যন্ত।
৪৯. k এর মান কত হলে (2x − ky)² + 8xy + 16x − 20y = 0 সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে?
- ক) 3
- খ) 2
- গ) 4
- ঘ) 1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 2প্রশ্নটির আলাদা পাতা ›বিস্তৃত করলে xy এর সহগ −4k + 8 = 0 হতে হবে, k = 2; তখন x² ও y² এর সহগ উভয়ই 4।
৫০. সরলরেখা y = 2x এবং পরাবৃত্ত x² = 4y দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল হবে−
- ক) 32/3
- খ) 64/3
- গ) 128/3
- ঘ) 64
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 64/3প্রশ্নটির আলাদা পাতা ›ছেদবিন্দু x = 0, 8; ক্ষেত্রফল = ∫₀⁸ (2x − x²/4) dx = 64 − 128/3 = 64/3।
৫১. ∫₀⁴ f(x)dx = 6 হলে ∫₋₁³ f(x + 1)dx এর মান হবে−
- ক) 5
- খ) 7
- গ) 0
- ঘ) 6
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 6প্রশ্নটির আলাদা পাতা ›u = x + 1 বসালে সীমা 0 থেকে 4 হয়, তাই মান 6।
৫২. কোন ব্যবধিতে ফাংশন f(x) = x/(x² + 1) ক্রমবর্ধমান?
- ক) (−∞, 0)
- খ) (−1, 1)
- গ) (0, −∞)
- ঘ) (−1, ∞)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) (−1, 1)প্রশ্নটির আলাদা পাতা ›f′(x) = (1 − x²)/(x² + 1)² > 0 যখন −1 < x < 1।
৫৩. 3x + 4y = k রেখাটি x² + y² = 10x বৃত্তকে স্পর্শ করলে k এর মান হবে−
- ক) 40, −10
- খ) 40, 10
- গ) −40, 11
- ঘ) 25, −6
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) 40, −10প্রশ্নটির আলাদা পাতা ›কেন্দ্র (5, 0), ব্যাসার্ধ 5; |15 − k|/5 = 5 থেকে k = 40 বা −10।
৫৪. z = 1 − i/(1 − 1/(1 + i)) জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট হবে−
- ক) 1, 0
- খ) 1, π/2
- গ) 1, π
- ঘ) 1, 3π/2
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) 1, 3π/2প্রশ্নটির আলাদা পাতা ›1 − 1/(1 + i) = (1 + i)/2; i ÷ (1 + i)/2 = 1 + i; z = −i, তাই |z| = 1, arg = 3π/2 (বা −π/2)।
৫৫. r = 2a cosθ বৃত্তের কেন্দ্র হবে−
- ক) (−a, a)
- খ) (0, 0)
- গ) (a, 0)
- ঘ) (−a, 0)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) (a, 0)প্রশ্নটির আলাদা পাতা ›r² = 2ar cosθ থেকে x² + y² = 2ax, কেন্দ্র (a, 0)।
৫৬. যদি z = x + iy এবং |z − i| = 2 হয়, তাহলে এটি কোন জ্যামিতিক স্থান নির্দেশ করে?
- ক) বৃত্ত
- খ) সরলরেখা
- গ) পরাবৃত্ত
- ঘ) উপবৃত্ত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) বৃত্তপ্রশ্নটির আলাদা পাতা ›x² + (y − 1)² = 4, যা (0, 1) কেন্দ্র ও 2 ব্যাসার্ধের বৃত্ত।
৫৭. যদি a = (1 + i)/√2 হয়, তবে a⁶ হবে−
- ক) 1
- খ) −1
- গ) i
- ঘ) −i
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) −iপ্রশ্নটির আলাদা পাতা ›a = e^(iπ/4), a⁶ = e^(i3π/2) = −i।
৫৮. ²ᵐP₃ = 2 × ᵐP₄ হলে m এর মান হবে−
- ক) 4
- খ) 6
- গ) 8
- ঘ) 10
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 8প্রশ্নটির আলাদা পাতা ›2m(2m − 1)(2m − 2) = 2m(m − 1)(m − 2)(m − 3) থেকে m² − 9m + 8 = 0, m = 8।
৫৯. f(x) = √(196 − 4x²) ফাংশন এর রেঞ্জ হবে−
- ক) [0, 7]
- খ) [0, ∞)
- গ) (0, 14)
- ঘ) [0, 14]
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) [0, 14]প্রশ্নটির আলাদা পাতা ›x = 0 এ সর্বোচ্চ √196 = 14 এবং x = ±7 এ সর্বনিম্ন 0।
৬০. x³ − x² + x − 1 = 0 সমীকরণের দুইটি মূল 1 ও i হলে অন্য মূলের মান হবে−
- ক) −1
- খ) 0
- গ) −i²
- ঘ) i³
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) i³প্রশ্নটির আলাদা পাতা ›(x − 1)(x² + 1) = 0, অন্য মূল −i = i³।
৬১. x² = −10y পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে−
- ক) 5
- খ) 10
- গ) 20
- ঘ) 25
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) 10প্রশ্নটির আলাদা পাতা ›x² = −4ay এ 4a = 10; উপকেন্দ্রিক লম্ব = |4a| = 10।
৬২. যদি f(x) = (x − 3)/(2x + 1) এবং x ≠ −1/2 হয়, তাহলে f⁻¹(2) এর মান−
- ক) 1/3
- খ) −1/5
- গ) 1/5
- ঘ) −5/3
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) −5/3প্রশ্নটির আলাদা পাতা ›(x − 3)/(2x + 1) = 2 থেকে x − 3 = 4x + 2, x = −5/3।
৬৩. bx² + cx + a = 0 সমীকরণটির মূলদ্বয় একটি অপরটির উল্টো ও বিপরীত চিহ্ন হলে নিচের কোনটি সঠিক?
- ক) a + b = 0
- খ) c + a = 0
- গ) c − a = 0
- ঘ) b = 0
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) a + b = 0প্রশ্নটির আলাদা পাতা ›মূলদ্বয় α ও −1/α হলে গুণফল a/b = −1, তাই a + b = 0।
৬৪. y = mx + c কার্তেসীয় সমীকরণটির পোলার সমীকরণ হবে−
- ক) r = mc
- খ) r tanθ = c
- গ) r(tanθ − m) = c secθ
- ঘ) r sin2θ = 3
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) r(tanθ − m) = c secθপ্রশ্নটির আলাদা পাতা ›r sinθ = m r cosθ + c; cosθ দিয়ে ভাগ করে r(tanθ − m) = c secθ।
৬৫. যদি sin(3x + 10)° = cos(2x − 5)° হয়, তবে x এর মান হবে−
- ক) 7
- খ) 27
- গ) 17
- ঘ) 9
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) 17প্রশ্নটির আলাদা পাতা ›sin A = cos B হলে A + B = 90°: 5x + 5 = 90, x = 17। (প্রকাশিত সমাধানে উত্তর চিহ্নিত ছিল না।)
৬৬. 1, ω, ω² এককের তিনটি ঘনমূল হলে, 1/ω + 1/ω² − 1/ω³ এর মান হবে−
- ক) −2
- খ) −1
- গ) 0
- ঘ) 1
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) −2প্রশ্নটির আলাদা পাতা ›1/ω = ω², 1/ω² = ω, 1/ω³ = 1; মান = ω² + ω − 1 = −1 − 1 = −2।
জীববিজ্ঞান (২৫টি)
৬৭. হাফিজের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং ওজন ৬৫ কেজি। তার BMI কত?
- ক) ২৩.৫
- খ) ২৪.০১
- গ) ২৪.৮
- ঘ) ২৫.১৫
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ২৪.৮প্রশ্নটির আলাদা পাতা ›৫'৪" ≈ 1.63 m; BMI = 65/1.63² ≈ 24.6, প্রদত্ত অপশনে নিকটতম ২৪.৮।
৬৮. XX-XO পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় কোন প্রাণীতে?
- ক) ঘাস ফড়িং
- খ) ড্রসোফিলা
- গ) গিনিপিগ
- ঘ) মানুষ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ঘাস ফড়িংপ্রশ্নটির আলাদা পাতা ›ঘাসফড়িংয়ে স্ত্রী XX ও পুরুষ XO; ড্রসোফিলা ও মানুষে XX-XY।
৬৯. হেপাটাইটিস নির্ণয়ে কোন পরীক্ষাটি করা হয়?
- ক) এইচবি সারফেস অ্যান্টিজেন
- খ) প্লাটিলেট
- গ) অ্যান্টিবডি
- ঘ) সবগুলোই
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) এইচবি সারফেস অ্যান্টিজেনপ্রশ্নটির আলাদা পাতা ›হেপাটাইটিস-বি শনাক্তে HBsAg (সারফেস অ্যান্টিজেন) পরীক্ষা করা হয়।
৭০. ঘাসফড়িং-এর ম্যাক্সিলার কাজ নয় কোনটি?
- ক) খাবারের স্বাদ গ্রহণ
- খ) খাবার ধরে রাখা
- গ) খাদ্য চূর্ণকরণ
- ঘ) খাদ্য লালার সাথে মেশানো
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) খাদ্য লালার সাথে মেশানোপ্রশ্নটির আলাদা পাতা ›ম্যাক্সিলা খাদ্য ধরে রাখা, চূর্ণ করা ও (প্যাল্প দ্বারা) স্বাদ গ্রহণ করে; লালার সাথে মেশানো হাইপোফ্যারিংসের কাজ।
৭১. প্রাণীজগতের বৃহত্তম Phylum কোনটি?
- ক) Arthropoda
- খ) Porifera
- গ) Mollusca
- ঘ) Annelida
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Arthropodaপ্রশ্নটির আলাদা পাতা ›প্রজাতি সংখ্যায় আর্থ্রোপোডা প্রাণিজগতের সর্ববৃহৎ পর্ব।
৭২. পুষ্পপুট পাওয়া যায় কোনটিতে?
- ক) সরিষাফুল
- খ) পেঁয়াজ
- গ) ধুতুরা
- ঘ) জবা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পেঁয়াজপ্রশ্নটির আলাদা পাতা ›বৃতি ও দলমণ্ডল পৃথক না হলে পুষ্পপুট বলে, যা পেঁয়াজের মতো একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়।
৭৩. ইন্টারফেরন প্রধানত কোন ধরনের সংক্রমণের বিরুদ্ধে দেহকে সাহায্য করে?
- ক) ব্যাকটেরিয়া সংক্রমণ
- খ) ভাইরাস সংক্রমণ
- গ) ছত্রাক সংক্রমণ
- ঘ) পরজীবী সংক্রমণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ভাইরাস সংক্রমণপ্রশ্নটির আলাদা পাতা ›ভাইরাস আক্রান্ত কোষ ইন্টারফেরন ক্ষরণ করে, যা আশপাশের কোষে ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে।
৭৪. Malvaceae গোত্রের বৈশিষ্ট্য নয় কোনটি?
- ক) পাতা সরল, একান্তর
- খ) পরাগধানী একপ্রকোষ্ঠি ও বৃক্কাকার
- গ) পরাগরেণু বৃহৎ ও কন্টকিত
- ঘ) মূল অস্থানিক ও গুচ্ছাকার
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) মূল অস্থানিক ও গুচ্ছাকারপ্রশ্নটির আলাদা পাতা ›মালভেসি দ্বিবীজপত্রী, তাই প্রধান মূল থাকে; অস্থানিক গুচ্ছমূল একবীজপত্রীর বৈশিষ্ট্য।
৭৫. 'Suicidal bag of the cell' কোনটি?
- ক) গলজি বডি
- খ) লাইসোজোম
- গ) মাইটোকন্ড্রিয়া
- ঘ) ভ্যাকুয়োল
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) লাইসোজোমপ্রশ্নটির আলাদা পাতা ›লাইসোজোমের এনজাইম নিজ কোষকেও পরিপাক করতে পারে, তাই একে আত্মঘাতী থলিকা বলে।
৭৬. অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয়-
- ক) ক্লোরোপ্লাস্টে
- খ) প্লাস্টিডে
- গ) মাইটোকন্ড্রিয়ায়
- ঘ) সাইটোপ্লাজমে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) মাইটোকন্ড্রিয়ায়প্রশ্নটির আলাদা পাতা ›ইলেকট্রন পরিবহন শৃঙ্খল ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে ঘটে।
৭৭. কোনটি অগ্ন্যাশয় রস নয়?
- ক) ট্রিপসিন
- খ) লাইপেজ
- গ) টায়ালিন
- ঘ) মল্টেজ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) টায়ালিনপ্রশ্নটির আলাদা পাতা ›টায়ালিন লালার এনজাইম; ট্রিপসিন, লাইপেজ, মল্টেজ অগ্ন্যাশয় রসে থাকে।
৭৮. কোন হরমোন রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে?
- ক) গ্লুকাগন
- খ) ইনসুলিন
- গ) থাইরক্সিন
- ঘ) থাইরোক্যালসিটোনিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) থাইরোক্যালসিটোনিনপ্রশ্নটির আলাদা পাতা ›থাইরয়েডের ক্যালসিটোনিন (ও প্যারাথাইরয়েড হরমোন) রক্তের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে।
৭৯. কোনটি Poaceae গোত্রের ফল?
- ক) সিলিকুয়া
- খ) ক্যাপসিউল
- গ) লোমেন্টাম
- ঘ) ক্যারিঅপসিস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ক্যারিঅপসিসপ্রশ্নটির আলাদা পাতা ›ধান, গম ইত্যাদির ফল ক্যারিঅপসিস; সিলিকুয়া সরিষা গোত্রের।
৮০. হাইড্রার কোন ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলা হয়?
- ক) লুপিং
- খ) সমারসল্টিং
- গ) গ্লাইডিং
- ঘ) সুইমিং
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) গ্লাইডিংপ্রশ্নটির আলাদা পাতা ›হাইড্রা পাদচাকতির ক্ষণপদের সাহায্যে অ্যামিবার মতো ধীরে পিছলে চলে, একে গ্লাইডিং বলে।
৮১. মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলে?
- ক) AVN
- খ) SAN
- গ) BOH
- ঘ) PF
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) SANপ্রশ্নটির আলাদা পাতা ›সাইনো-অ্যাট্রিয়াল নোড (SAN) হৃৎস্পন্দনের সূচনা করে, তাই একে পেসমেকার বলে।
৮২. পদ্ম ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি?
- ক) Nelumbo nucifera
- খ) Nymphaea nouchali
- গ) Rosa centifolia
- ঘ) Hibiscus rosa-sinensis
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Nelumbo nuciferaপ্রশ্নটির আলাদা পাতা ›পদ্ম Nelumbo nucifera; শাপলা Nymphaea nouchali।
৮৩. কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস-হরমোন বলা হয়?
- ক) Auxin
- খ) Cytokinin
- গ) Abscisic acid
- ঘ) Gibberellin
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Abscisic acidপ্রশ্নটির আলাদা পাতা ›খরা ইত্যাদি প্রতিকূল অবস্থায় অ্যাবসিসিক এসিড পত্ররন্ধ্র বন্ধ করে, তাই একে স্ট্রেস হরমোন বলে।
৮৪. কোনটি ভাইরাসজনিত রোগ?
- ক) যক্ষ্মা (Tuberculosis)
- খ) কলেরা (Cholera)
- গ) জলাতঙ্ক (Rabies)
- ঘ) ধনুষ্টংকার (Tetanus)
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) জলাতঙ্ক (Rabies)প্রশ্নটির আলাদা পাতা ›জলাতঙ্ক র্যাবিস ভাইরাসজনিত; অন্যগুলো ব্যাকটেরিয়াজনিত।
৮৫. Homo sapiens প্রজাতির ক্ষেত্রে কোনটি সত্য নয়?
- ক) অটোসোম ক্রোমোজোম ৪৪টি
- খ) হ্যাপ্লয়েড ক্রোমোজোম ২৩ জোড়া
- গ) হ্যাপ্লয়েড ক্রোমোজোম ২৩টি
- ঘ) ডিপ্লয়েড ক্রোমোজোম ২৩ জোড়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) হ্যাপ্লয়েড ক্রোমোজোম ২৩ জোড়াপ্রশ্নটির আলাদা পাতা ›হ্যাপ্লয়েড সেটে 23টি (জোড়া নয়) ক্রোমোসোম থাকে।
৮৬. হেপারিন কি ধরনের রাসায়নিক উপাদান?
- ক) লিপোপ্রোটিন
- খ) মিউকোপ্রোটিন
- গ) ফসফোপ্রোটিন
- ঘ) ফ্ল্যাভোপ্রোটিন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) মিউকোপ্রোটিনপ্রশ্নটির আলাদা পাতা ›হেপারিন একটি সালফেটযুক্ত মিউকোপলিস্যাকারাইড; প্রদত্ত অপশনে প্রকাশিত উত্তর মিউকোপ্রোটিন।
৮৭. কোনটি ত্রিস্তরীয় ও অ্যাসিলোমেট প্রাণী?
- ক) কেঁচো
- খ) গোল কৃমি
- গ) ফিতা কৃমি
- ঘ) শামুক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ফিতা কৃমিপ্রশ্নটির আলাদা পাতা ›ফিতাকৃমি (Platyhelminthes) ত্রিস্তরী কিন্তু সিলোমবিহীন; গোলকৃমি সিউডোসিলোমেট।
৮৮. পার্থেনোজেনেসিসের ক্ষেত্রে স্ত্রীরেণু মাতৃকোষে বিভাজিত হয় কোন প্রক্রিয়ায়?
- ক) মাইটোসিস
- খ) মিয়োসিস
- গ) অ্যামাইটোসিস
- ঘ) দ্বিবিভাজন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) মাইটোসিসপ্রশ্নটির আলাদা পাতা ›ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসে মাতৃকোষ মাইটোসিসে বিভাজিত হয়ে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হয় (প্রকাশিত উত্তর)।
৮৯. কোনটি জিনের বৈশিষ্ট্য প্রকাশ করে?
- ক) এলিল
- খ) ক্রোমজোম
- গ) জিনোটাইপ
- ঘ) ফিনোটাইপ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ফিনোটাইপপ্রশ্নটির আলাদা পাতা ›জিনের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে।
৯০. মানুষের দেহে দাদরোগ সৃষ্টি হয় কোন ছত্রাকের আক্রমণে?
- ক) Trichophyton rubrum
- খ) Absidia corymbifera
- গ) Microsporum
- ঘ) Candida albicans
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Trichophyton rubrumপ্রশ্নটির আলাদা পাতা ›পাঠ্যবই অনুযায়ী দাদ রোগ Trichophyton rubrum দ্বারা হয় (উল্লেখ্য Microsporum-ও দাদ সৃষ্টি করতে পারে)।
৯১. Kupffer কোষের কাজ কি?
- ক) ইনসুলিন নিঃসরণ
- খ) ফ্যাগোসাইটোসিস
- গ) পিত্ত উৎপাদন
- ঘ) ইউরিয়া সংশ্লেষণ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) ফ্যাগোসাইটোসিসপ্রশ্নটির আলাদা পাতা ›যকৃতের কুপফার কোষ ম্যাক্রোফেজ হিসেবে ফ্যাগোসাইটোসিস করে।
বাংলা (২৪টি)
৯২. 'মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।' 'বিলাসী' গল্পের এই বাক্য কোন ভাব প্রকাশ করছে?
- ক) ব্যঙ্গ
- খ) প্রশংসা
- গ) ক্ষোভ
- ঘ) নিন্দা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) ব্যঙ্গপ্রশ্নটির আলাদা পাতা ›লেখক সমাজের ভণ্ড মহত্ত্বের দিকে ইঙ্গিত করে ব্যঙ্গ করেছেন।
৯৩. কোন শব্দটি উপসর্গযোগে গঠিত নয়?
- ক) পরাজয়
- খ) পরাধীন
- গ) পরাকাষ্ঠা
- ঘ) পরাভব
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) পরাধীনপ্রশ্নটির আলাদা পাতা ›'পরাধীন' = পর + অধীন (সন্ধি/সমাস), এখানে 'পরা' উপসর্গ নেই; পরাজয়, পরাকাষ্ঠা, পরাভব 'পরা' উপসর্গযোগে গঠিত। (জয়কলির সমাধানে 'পরাভব' চিহ্নিত, যা সঠিক নয়।)
৯৪. 'নিদাঘ' বলতে কোন কাল বোঝায়?
- ক) গ্রীষ্ম
- খ) বর্ষা
- গ) শীত
- ঘ) হেমন্ত
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) গ্রীষ্মপ্রশ্নটির আলাদা পাতা ›নিদাঘ অর্থ গ্রীষ্মকাল।
৯৫. 'গোকুলের ষাঁড়' বাগ্ধারাটির অর্থ−
- ক) দুর্লভ বস্তু
- খ) অপদার্থ
- গ) স্বেচ্ছাচারী
- ঘ) একগুঁয়ে
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) স্বেচ্ছাচারীপ্রশ্নটির আলাদা পাতা ›'গোকুলের ষাঁড়' অর্থ স্বেচ্ছাচারী ব্যক্তি।
৯৬. 'লালসালু' কি ধরনের উপন্যাস?
- ক) সামাজিক সমস্যামূলক
- খ) রাজনৈতিক সমস্যামূলক
- গ) ঐতিহাসিক সত্যানুসন্ধানমূলক
- ঘ) ধর্মচিন্তাশ্রয়মূলক
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) সামাজিক সমস্যামূলকপ্রশ্নটির আলাদা পাতা ›'লালসালু' ধর্মব্যবসা ও কুসংস্কারভিত্তিক সামাজিক সমস্যামূলক উপন্যাস।
৯৭. আল মাহমুদের কোন গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
- ক) পানকৌড়ির রক্ত
- খ) জলবেশ্যা
- গ) উপমহাদেশ
- ঘ) কাবিলের বোন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) জলবেশ্যাপ্রশ্নটির আলাদা পাতা ›প্রকাশিত উত্তর অনুযায়ী আল মাহমুদের 'জলবেশ্যা' গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
৯৮. 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কবি কোন প্রতীক ব্যবহার করেছেন?
- ক) হরিৎ উপত্যকা
- খ) কমলবন
- গ) মানবিক চত্বর
- ঘ) আলোচিত ঢাকা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) কমলবনপ্রশ্নটির আলাদা পাতা ›কবিতায় 'কমলবন' সুন্দর ও কল্যাণের প্রতীক।
৯৯. 'খোলা করা' অর্থ কী?
- ক) খেলানো
- খ) গুণকীর্তন করা
- গ) গালমন্দ করা
- ঘ) অপদস্থ করা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অপদস্থ করাপ্রশ্নটির আলাদা পাতা ›প্রকাশিত উত্তর অনুযায়ী 'খোলা করা' অর্থ অপদস্থ করা।
১০০. 'আমি ___ গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া।' শূন্যস্থানে কী বসবে?
- ক) প্রেমিক কবির
- খ) অর্ফিয়াসের
- গ) পথিক-কবির
- ঘ) শ্যামের বাঁশির
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) পথিক-কবিরপ্রশ্নটির আলাদা পাতা ›'বিদ্রোহী' কবিতার পঙ্ক্তি: 'আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া'।
১০১. কাজী নজরুল ইসলামের মতে কোনটি মিথ্যা বিনয়ের চেয়ে ভালো?
- ক) আত্মনির্ভরতা
- খ) অহংকারের পৌরুষ
- গ) সহজ স্বীকারোক্তি
- ঘ) রাজভয়
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) অহংকারের পৌরুষপ্রশ্নটির আলাদা পাতা ›'আমার পথ' প্রবন্ধে নজরুল বলেছেন, মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো।
১০২. 'যাহা লয়ে ছিনু ভুলে' - এই পঙ্ক্তির মধ্যে কোন ভাব প্রচ্ছন্ন রয়েছে?
- ক) অনুনয়
- খ) আক্ষেপ
- গ) আশঙ্কা
- ঘ) অনুকম্পা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) অনুনয়প্রশ্নটির আলাদা পাতা ›'সোনার তরী'-তে কৃষক সব ফসল তুলে দিয়ে নিজেকেও নিয়ে যাওয়ার অনুনয় করেছে (প্রকাশিত উত্তর)।
১০৩. কোন শব্দে প্রত্যয়ের নিয়ম অনুসারে আদিস্বরের বৃদ্ধি ঘটেছে?
- ক) মনোযোগ
- খ) ষোড়শ
- গ) ভৌগোলিক
- ঘ) দুর্বিষহ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) ভৌগোলিকপ্রশ্নটির আলাদা পাতা ›ভূগোল + ষ্ণিক = ভৌগোলিক; আদিস্বর 'উ' বৃদ্ধি পেয়ে 'ঔ' হয়েছে।
১০৪. 'রেইনকোট' গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত?
- ক) জাল স্বপ্ন স্বপ্নের জাল
- খ) দোজখের ওম
- গ) দুধভাতে উৎপাত
- ঘ) অন্যঘরে অন্যস্বর
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) জাল স্বপ্ন স্বপ্নের জালপ্রশ্নটির আলাদা পাতা ›আখতারুজ্জামান ইলিয়াসের 'রেইনকোট' গল্পটি 'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' গ্রন্থ থেকে নেওয়া।
১০৫. দ্বিস্বরধ্বনিযুক্ত শব্দ কোনটি?
- ক) লাউ
- খ) চিনি
- গ) বিশ্বাস
- ঘ) আজি
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) লাউপ্রশ্নটির আলাদা পাতা ›'লাউ' শব্দে 'আউ' যৌগিক স্বর (দ্বিস্বরধ্বনি) উচ্চারিত হয়।
১০৬. কোন গুচ্ছের শব্দ প্রমিত বানানে লেখা?
- ক) দুঃস্থ, নিঃশ্বাস
- খ) সমীচীন, বিভীষিকা
- গ) মুহূর্ত, মুমুর্ষু
- ঘ) অংক, বঙ্কিম
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) সমীচীন, বিভীষিকাপ্রশ্নটির আলাদা পাতা ›সমীচীন ও বিভীষিকা শুদ্ধ; অন্যগুলোতে দুস্থ, মুমূর্ষু, অঙ্ক হবে।
১০৭. 'পাশরি' শব্দের অর্থ−
- ক) প্রবেশ করা
- খ) স্মরণে রাখা
- গ) প্রশান্ত করা
- ঘ) ভুলে যাওয়া
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) ভুলে যাওয়াপ্রশ্নটির আলাদা পাতা ›'পাশরি' (পাসরা) অর্থ ভুলে যাওয়া।
১০৮. কোনটি অনুজ্ঞাসূচক বাক্য?
- ক) তুমি গিয়েছিলে
- খ) তুমি যাও
- গ) তুমি আছ?
- ঘ) তুমি যাচ্ছ?
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) তুমি যাওপ্রশ্নটির আলাদা পাতা ›আদেশ বা অনুরোধ প্রকাশ করায় 'তুমি যাও' অনুজ্ঞাসূচক বাক্য।
১০৯. 'Corrigendum' শব্দের বাংলা পরিভাষা−
- ক) শুদ্ধিপত্র
- খ) অনুরোধপত্র
- গ) পুনঃবিজ্ঞপ্তি
- ঘ) পুনর্বিন্যাস
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) শুদ্ধিপত্রপ্রশ্নটির আলাদা পাতা ›Corrigendum এর পরিভাষা শুদ্ধিপত্র।
১১০. 'চিনে জোঁক' বাগ্ধারার অর্থ কী?
- ক) সামান্য ব্যক্তি
- খ) নাছোড়বান্দা
- গ) বিশ্বস্ত লোক
- ঘ) কেউকেটা
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) নাছোড়বান্দাপ্রশ্নটির আলাদা পাতা ›'চিনে জোঁক' অর্থ নাছোড়বান্দা।
১১১. 'যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান'− এখানে 'বিষে-ভরা বাণ' বলতে কি বোঝানো হয়েছে?
- ক) কটুকথা
- খ) দুঃসংবাদ
- গ) মন্ত্রণা
- ঘ) স্তুতিবাক্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কটুকথাপ্রশ্নটির আলাদা পাতা ›'বিষে-ভরা বাণ' অর্থ আঘাত বা কটুকথা।
১১২. কোন বাক্যে যৌগিক ক্রিয়া রয়েছে?
- ক) মাথা ঝিমঝিম করছে
- খ) তোমার পরিশ্রম বৃথা যায়নি
- গ) সাপুড়ে সাপ খেলায়
- ঘ) তিনি চলে গেছেন
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) তিনি চলে গেছেনপ্রশ্নটির আলাদা পাতা ›অসমাপিকা 'চলে' ও সমাপিকা 'গেছেন' মিলে যৌগিক ক্রিয়া।
১১৩. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?
- ক) কর্মধারয়
- খ) বহুব্রীহি
- গ) অব্যয়ীভাব
- ঘ) তৎপুরুষ
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) কর্মধারয়প্রশ্নটির আলাদা পাতা ›চিকিৎসা বিষয়ক শাস্ত্র = চিকিৎসাশাস্ত্র (মধ্যপদলোপী কর্মধারয়), প্রকাশিত উত্তর অনুযায়ী।
১১৪. 'বিস্ময়' শব্দের উচ্চারণ কোনটি?
- ক) বিশ্ময়্
- খ) বিশ্শয়্
- গ) বিশ্শঁয়্
- ঘ) বিস্শঁয়্
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) বিশ্শঁয়্প্রশ্নটির আলাদা পাতা ›'বিস্ময়' এর প্রমিত উচ্চারণ বিশ্শঁয়্।
১১৫. খণ্ড বাক্যগুলো যোজক শব্দযোগে একে অপরের সঙ্গে যুক্ত হয় কোন শ্রেণির বাক্যে?
- ক) সরল বাক্য
- খ) জটিল বাক্য
- গ) যৌগিক বাক্য
- ঘ) অধীন বাক্য
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) যৌগিক বাক্যপ্রশ্নটির আলাদা পাতা ›স্বাধীন খণ্ডবাক্য সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয়।
ইংরেজি (২৪টি)
১১৬. The antonym of 'feeble' is-
- ক) frail
- খ) scanty
- গ) fain
- ঘ) vigorous
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) vigorousপ্রশ্নটির আলাদা পাতা ›Feeble means weak; vigorous is its opposite.
১১৭. The passive form of the sentence 'The bird made the wind blow.' is-
- ক) The wind was made blown by the bird.
- খ) The wind was made blow by the bird.
- গ) The wind was made to blow by the bird.
- ঘ) The wind was blown to be made by the bird.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) The wind was made to blow by the bird.প্রশ্নটির আলাদা পাতা ›In the passive, the bare infinitive after 'make' becomes a to-infinitive.
১১৮. He was overwhelmed ___ his kindness.
- ক) by
- খ) of
- গ) for
- ঘ) with
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) byপ্রশ্নটির আলাদা পাতা ›'Overwhelmed by' someone's kindness.
১১৯. 'I saw him leaving the house.' The passive voice of the sentence is ___.
- ক) Leaving the house he was seen by me.
- খ) He was seen leaving the house by me.
- গ) The house was seen leaving him by me.
- ঘ) Leaving the house was seen him by me.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) He was seen leaving the house by me.প্রশ্নটির আলাদা পাতা ›The object 'him' becomes the subject and the participle phrase stays: He was seen leaving the house by me.
১২০. Who came ___ you in the test result?
- ক) on
- খ) above
- গ) against
- ঘ) for
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) aboveপ্রশ্নটির আলাদা পাতা ›'Come above someone' = rank higher than someone.
১২১. Dancing is ___ more interesting activity than reading. Fill the blank with a correct article as follows-
- ক) a
- খ) the
- গ) an
- ঘ) no article
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) aপ্রশ্নটির আলাদা পাতা ›Singular countable noun 'activity' in a comparison takes 'a': a more interesting activity.
১২২. 'মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়'−The correct translation is-
- ক) A student succeed in life by dint of merit.
- খ) A student success in life by merit.
- গ) A student succeeds in life by dint of merit.
- ঘ) A student succeeds at life by dint of merit.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) A student succeeds in life by dint of merit.প্রশ্নটির আলাদা পাতা ›Third-person singular subject needs 'succeeds'; 'by dint of' = by means of.
১২৩. What is the feminine gender of 'Czar'?
- ক) Czarinine
- খ) Czareen
- গ) Czarina
- ঘ) None of them
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Czarinaপ্রশ্নটির আলাদা পাতা ›Czar → Czarina.
১২৪. Identify the parts of speech of the underlined word: He is quite sure about the result.
- ক) Adverb
- খ) Conjunction
- গ) Adjective
- ঘ) Preposition
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Adverbপ্রশ্নটির আলাদা পাতা ›'Quite' modifies the adjective 'sure', so it is an adverb.
১২৫. I don't know the reason why she left early. The underlined clause (why she left early) is a/an ___.
- ক) Noun clause
- খ) Adverbial clause
- গ) Adjective clause
- ঘ) Main clause
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Adjective clauseপ্রশ্নটির আলাদা পাতা ›The clause qualifies the noun 'reason', so it is an adjective (relative) clause.
১২৬. Choose the correct synonym of the word 'Adhere'.
- ক) Comply
- খ) Condemn
- গ) Disjoin
- ঘ) Abandoned
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Complyপ্রশ্নটির আলাদা পাতা ›To adhere (to a rule) is to comply with it.
১২৭. Identify the word that remains same in its singular and plural forms.
- ক) Aircraft
- খ) Intension
- গ) Mouse
- ঘ) Thesis
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) Aircraftপ্রশ্নটির আলাদা পাতা ›'Aircraft' is the same in singular and plural; mouse → mice, thesis → theses.
১২৮. She looked perplexed after reading the instructions. Identify the parts of speech of the underlined word (perplexed).
- ক) Noun
- খ) Adverb
- গ) Adjective
- ঘ) Verb
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) Adjectiveপ্রশ্নটির আলাদা পাতা ›After the linking verb 'looked', 'perplexed' describes the subject, so it is an adjective.
১২৯. The adjective of the word 'variety' is ___
- ক) vary
- খ) variance
- গ) various
- ঘ) variation
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) variousপ্রশ্নটির আলাদা পাতা ›Variety (n.) → various (adj.).
১৩০. "If you speak the truth, I will let you go." The compound form of the sentence is-
- ক) Speak the truth or I will let you go.
- খ) Speak the truth and I will let you go.
- গ) In your speaking the truth, I will let you go.
- ঘ) Unless you speak the truth, I will not let you go.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Speak the truth and I will let you go.প্রশ্নটির আলাদা পাতা ›A positive 'if' condition becomes imperative + 'and' in a compound sentence.
১৩১. ___ a taxi, we wouldn't have missed the train.
- ক) If we took
- খ) If we had taken
- গ) If we take
- ঘ) If we will take
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) If we had takenপ্রশ্নটির আলাদা পাতা ›Third conditional: If + past perfect, would have + past participle.
১৩২. Choose the correct indirect speech of the sentence– "You can't bathe in the sea," he said to me, "it's very rough."
- ক) He said that I can't bathe in the sea because it's very rough.
- খ) He said that you couldn't bathe in the sea if it was rough.
- গ) He said that I couldn't bathe in the sea as it was very rough.
- ঘ) He said that you can't bathe in the sea since it was very rough.
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) He said that I couldn't bathe in the sea as it was very rough.প্রশ্নটির আলাদা পাতা ›Pronoun you → I, can't → couldn't, is → was, and the two parts are joined with 'as'.
১৩৩. 'If Winter comes, can Spring be far behind?'. Who wrote this?
- ক) William Blake
- খ) S. T. Coleridge
- গ) Lord Byron
- ঘ) P. B. Shelley
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) P. B. Shelleyপ্রশ্নটির আলাদা পাতা ›It is the last line of Shelley's 'Ode to the West Wind'.
১৩৪. Appropriate antonym of the word 'labyrinth' is ___.
- ক) maze
- খ) network
- গ) simplicity
- ঘ) confusion
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) simplicityপ্রশ্নটির আলাদা পাতা ›A labyrinth is a complicated maze; simplicity is its opposite.
১৩৫. What does the idiom 'Bite the bullet' mean?
- ক) To face a difficult situation bravely
- খ) To avoid a challenging task
- গ) To physically bite a bullet
- ঘ) To complain excessively
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) To face a difficult situation bravelyপ্রশ্নটির আলাদা পাতা ›'Bite the bullet' = to face something unpleasant with courage.
১৩৬. The teacher was known for his meticulous attention to detail. Choose the closest meaning to the underlined word (meticulous).
- ক) Careless
- খ) Thorough
- গ) Quick
- ঘ) Doubtful
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Thoroughপ্রশ্নটির আলাদা পাতা ›Meticulous = very careful and thorough.
১৩৭. Choose the correct verb form of 'Sad'.
- ক) Sad
- খ) Sadden
- গ) Sadness
- ঘ) Sadding
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Saddenপ্রশ্নটির আলাদা পাতা ›Sad (adj.) → sadden (v.) → sadness (n.).
১৩৮. The phrase 'colour of the spirit' means-
- ক) feeling of the observer
- খ) changing season
- গ) weather
- ঘ) rainbow
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) feeling of the observerপ্রশ্নটির আলাদা পাতা ›Published answer: it refers to the observer's inner feeling/mood.
১৩৯. Mahreen had better ___ if she wants to reduce her punishment.
- ক) confess
- খ) to confess
- গ) confessed
- ঘ) confessing
উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›উত্তর ও ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) confessপ্রশ্নটির আলাদা পাতা ›'Had better' is followed by a bare infinitive.
গুচ্ছ A ইউনিট (বিজ্ঞান) — অন্যান্য বছরের প্রশ্ন
গুচ্ছ ২০২৫-২৬ — অন্য ইউনিট
জিএসটি গুচ্ছ-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ