আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯-২০

২০১৯-২০ সেশন ১০০টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: পদার্থবিজ্ঞান (৩১) · রসায়ন (৩১) · জীববিজ্ঞান (২৮) · ইংরেজি (৫) · সাধারণ জ্ঞান (৫)

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

পদার্থবিজ্ঞান (৩১টি)

  1. ১. লাইটে সাশ্রয়ী কোনটি?

    • ক) Ar
    • খ) Ne
    • গ) Kr
    • ঘ) Xe
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Ne

    নিয়ন (Ne) গ্যাস ভরা ডিসচার্জ বাতি কম চাপে কম শক্তি খরচ করে দীপ্তি দেয় বলে সাশ্রয়ী ধরা হয়। প্রশ্নটি ছাপার ত্রুটিযুক্ত, উৎসের উত্তর Ne।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. কোনটির ওপরে আলো পড়লে ইলেকট্রন নির্গত হয় না?

    • ক) Al
    • খ) Na
    • গ) K
    • ঘ) Ca
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Al

    ইলেট্রন বেশি থাকায় তা উত্তেজিত হয়না

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. রেডিও তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য-

    • ক) 0.1 nm-1 nm
    • খ) 300 nm-780 nm
    • গ) 1mm-1000Km
    • ঘ) 120nm-200nm
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 1mm-1000Km

    রেডিও তরঙ্গ তড়িৎচুম্বকীয় বর্ণালির সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্যের অংশ, প্রায় 1 mm থেকে 1000 km। 0.1-1 nm এক্স-রে, 300-780 nm দৃশ্যমান আলোর কাছাকাছি, 120-200 nm অতিবেগুনি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. আলোক শক্তির তু লনায় তাপ শক্তি বেশি কোন রশ্মিতে?

    • ক) এক্স-রে
    • খ) অতিবেগুনী
    • গ) দৃশ্যমান বর্ণালি
    • ঘ) অবলোহিত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অবলোহিত

    অবলোহিত রশ্মিতে আলোক শক্তির তু লনায় তাপ শক্তি বেশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চারগুণ করা হলে এর দোলনকাল কত হবে?

    • ক) 8sec
    • খ) 4sec
    • গ) 5sec
    • ঘ) 0.9sec
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 4sec

    সেকেন্ড দোলকের T = 2 s। T ∝ √l; l চার গুণ হলে T' = √4 × 2 = 2×2 = 4 s। অর্থাৎ দৈর্ঘ্য n গুণ হলে দোলনকাল √n গুণ হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. পড়ন্ত বস্তুর তৃ তীয় সূত্রানুসারে কোনটি সঠিক?

    • ক) s∝1/t
    • খ) s∝t2
    • গ) s∝t
    • ঘ) s∝1/t2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) s∝t2

    পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র: h = ½gt² (স্থির অবস্থা থেকে), অর্থাৎ s ∝ t²। প্রথম সূত্র v = gt (v ∝ t), দ্বিতীয় সূত্র v² = 2gh।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন

    • ক) সুপ্ত তাপ
    • খ) গলন তাপ
    • গ) আপেক্ষিক তাপ
    • ঘ) মোলার তাপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আপেক্ষিক তাপ

    এক গ্রাম ভরের কোন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যত ক্যালরি তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল ক্যালরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. বিদ্যুৎ কেন্দ্রে বাতাসের গতিবেগ-

    • ক) 5 ms-1
    • খ) 10 ms-1
    • গ) 15 ms-1
    • ঘ) 334 ms-1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 5 ms-1

    এখানে বাতাসের গতিবেগ 5 থেকে 6 মিটার পার সেকেন্ড। সাধারণভাবে 2.3 থেকে 2.5 মিটার পার সেকেন্ড গতিসম্পন্ন বায়ু থেকে অতি সহজেই উইন্ড মিলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।J

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. কার্নো ইঞ্জিনের দক্ষতা-

    • ক) 80%
    • খ) 50%
    • গ) 100%
    • ঘ) 97%
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 100%

    ১৮২৪ সালে ফরাসি বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সাদি কার্নো তাত্ত্বিক আলােচনার জন্য সকল দোষ-ক্রটি মুক্ত একটি আদর্শইঞ্জিনের ধারণা প্রস্তাব করেন যা কার্নো ইঞ্জিন নামে পরিচিত হয় দক্ষতা 100% ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. ববের ভর পরিবর্তন করলে কোনটি অপরিবর্তিত থাকবে?

    • ক) অভিকর্ষজ বল
    • খ) পর্যায়কাল
    • গ) ওজন
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পর্যায়কাল

    সরল দোলকের পর্যায়কাল T = 2π√(l/g) এ ভর নেই। তাই বব এর ভর বদলালে T অপরিবর্তিত থাকে। কিন্তু ওজন (mg) ও অভিকর্ষজ বল (mg) ভরের সাথে বদলায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. সূর্যের নিকটতম তারা কোনটি?

    • ক) আলফা মেন্টোরাই
    • খ) আলফা সেনচু রি
    • গ) ক্যানোপাস
    • ঘ) রিগেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আলফা মেন্টোরাই

    আলফা সেন্টাউরি সিস্টেমের তিনটি নক্ষত্রের মধ্যে অন্যতম প্রক্সিমা সেন্টাউরি আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। এটি 4.22 আলোক-বছর দূরে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. কোনটির পোলারায়ন ঘটে না?

    • ক) আলোর
    • খ) পানির
    • গ) শব্দের
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) শব্দের

    কারন শব্দ লম্বিক তরঙ্গ

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. তরঙ্গের কোনটির ফলে বীট উৎপন্ন হয়?

    • ক) সমবর্তন
    • খ) উপরিপাতন
    • গ) অপবর্তন
    • ঘ) পোলারায়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) উপরিপাতন

    সামান্য ভিন্ন কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গ একই মাধ্যমে একই দিকে চললে উপরিপাতনের (superposition) ফলে সংপ্রসারণ-সংকোচনের তীব্রতা পর্যায়ক্রমে বাড়ে-কমে, একে বীট বলে। বীট কম্পাঙ্ক = |f1 − f2|। সমবর্তন ও অপবর্তন ভিন্ন ঘটনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. কাজ শূণ্য হয় কত কোণে?

    • ক) 180°
    • খ) 90°
    • গ) 0°
    • ঘ) 45°
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 90°

    তড়িৎ ক্ষেত্র E = F/q একটি ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক দুই-ই আছে। কাজ, বিভব ও তাপমাত্রা স্কেলার রাশি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ১৫. কোনটি ভেক্টর রাশি?

    • ক) কাজ
    • খ) তড়িৎ ক্ষেত্র
    • গ) তড়িৎ বিভব
    • ঘ) তাপমাত্রা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) তড়িৎ ক্ষেত্র

    কাজ W = Fs cosθ। W = 0 হতে cosθ = 0, অর্থাৎ θ = 90°। বল ও সরণ পরস্পর লম্ব হলে কাজ শূন্য হয়, যেমন বৃত্তাকার পথে কেন্দ্রমুখী বলের কাজ। 0° এ কাজ সর্বোচ্চ, 180° এ ঋণাত্মক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ১৬. উড়োজাহাজের নকশা করেন কে?

    • ক) ম্যাক্স প্লাঙ্ক
    • খ) আইনস্টাইন
    • গ) অ্যারিস্টটল
    • ঘ) লিওনার্দো দ্যা ভিঞ্চি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) লিওনার্দো দ্যা ভিঞ্চি

    লিওনার্দো দ্যা ভিঞ্চি উড়োজাহাজের নকশা করেছেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ১৭. কোনটি আলোকবর্ষের একক?

    • ক) গিগাহার্জ
    • খ) পারসেক
    • গ) সেকেন্ড
    • ঘ) কিলোমিটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) পারসেক

    আলোকবর্ষ হলো দূরত্বের একক (আলো এক বছরে যে দূরত্ব যায়, ≈ 9.46×10^15 m)। দেওয়া বিকল্পের মধ্যে পারসেক (1 pc ≈ 3.26 আলোকবর্ষ) জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত একই ধরনের বড় দূরত্বের একক। গিগাহার্জ কম্পাঙ্কের, সেকেন্ড সময়ের একক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ১৮. স্টেরেডিয়ান কোণ-

    • ক) একমাত্রিক
    • খ) দ্বিমাত্রিক
    • গ) ত্রিমাত্রিক
    • ঘ) মাত্রা নেই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ত্রিমাত্রিক

    স্টেরেডিয়ান (প্রতীক: sr) বা বর্গাকার রেডিয়ান হলো ঘনকোণের এসআই একক । ত্রিমাত্রিক জ্যামিতিতে ত্রিমাত্রিক কোণের পরিমাপে স্টেরেডিয়ান ব্যবহৃত হয় এবং এটি রেডিয়ানের (সমতল দ্বিমাত্রিক কোণের পরিমাপ) সাথে সাদৃশ্যপূর্ণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ১৯. চন্দ্র যখন সূর্যও পৃথিবীর মাঝে আসে তখন ?

    • ক) সূর্যগ্রহণ
    • খ) চন্দ্র গ্রহণ
    • গ) অমাবস্যা
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সূর্যগ্রহণ

    যখন সূর্যও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। চন্দ্র যখন পৃথিবীর ছায়ার মধ্যে অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ ঘটে। অর্থাৎ সূর্যও চন্দ্রের মাঝে পৃথিবী অবস্থান করলে চন্দ্র গ্রহন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ২০. পৃথিবীর মুক্তিবেগ কত?

    • ক) 0.112 kms-1
    • খ) 11.2 kms-1
    • গ) 112 kms-1
    • ঘ) 0.9 kms-1
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) 11.2 kms-1

    পৃথিবীর মুক্তিবেগ ve = √(2gR) = √(2×9.8×6.4×10^6) ≈ 11.2×10^3 m/s = 11.2 km/s। এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ২১. আণবিক গঠনে কোন বলের প্রকাশ ঘটে?

    • ক) ভ্যানডার ওয়ালস
    • খ) চুম্বকীয় বল
    • গ) নিউক্লিয় বল
    • ঘ) তড়িৎ চুম্বকীয় বল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) তড়িৎ চুম্বকীয় বল

    পরমাণু ও অণুর গঠনে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যে তড়িৎ চৌম্বকীয় বল (কুলম্ব বল প্রধান) কাজ করে, যা পরমাণুগুলোকে অণুতে আবদ্ধ রাখে। নিউক্লিয় বল শুধু নিউক্লিয়াসের ভেতরে কাজ করে; ভ্যানডার ওয়ালস বলও মূলত তড়িৎ চৌম্বকীয় প্রকৃতির, তবে এটি দুর্বল আন্তঃআণবিক বল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ২২. কোন আলোর বিচ্যুতি বেশি?

    • ক) লাল
    • খ) কমলা
    • গ) নীল
    • ঘ) বেগুনী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বেগুনী

    যার তরঙ্গদৈর্ঘ্য কম তার প্রতিসরণ,বিক্ষেপণ ,বিচ্যুতি প্রভৃ তি বেশি ) তরঙ্গ দৈর্ঘসবচেয়ে বেশি= লাল তরঙ্গ দৈর্ঘসবচেয়ে কম= বেগুনি আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি= বেগুনি আলোর প্রতিসরণ সবচেয়ে কম= লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি =বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে কম= লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি = বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে কম=লাল

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ২৩. মায়োপিয়া হলে কোন লেন্স ব্যবহার করা হয়?

    • ক) অবতল
    • খ) উত্তল
    • গ) সমতল
    • ঘ) উভোত্তল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অবতল

    নিকটদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া (ইংরেজি: Myopia) চোখের ৪টি প্রধান রোগের মধ্যে ১টি। এটি আসলে চোখের সেই অবস্থা যখন চোখের তারারন্ধ্র/তারারন্ধ্রের ভেতর দিয়ে আগত আলো অক্ষিগোলকের রেটিনায় আপতিত না হয়ে তার সামনে কোন স্থানেই একটি বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে ফেলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ২৪. কোন সূত্রানুসারে ট্রান্সফর্মার তৈরি হয়?

    • ক) কু লম্ব
    • খ) ফ্যারাডে
    • গ) ওহম
    • ঘ) প্লাঙ্ক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফ্যারাডে

    ট্রান্সফর্মার ফ্যারাডের তড়িচ্চুম্বকীয় আবেশ সূত্রের উপর ভিত্তি করে তৈরি: প্রাইমারি কয়েলে পরিবর্তী প্রবাহ চৌম্বক ফ্লাক্স পরিবর্তন করে সেকেন্ডারি কয়েলে emf আবেশিত করে। কুলম্ব স্থির চার্জের বল এবং ওহম রোধের সূত্র।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ২৫. পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে কোনটি তৈরী হয়?

    • ক) চুম্বক
    • খ) বিভব
    • গ) রোধ
    • ঘ) চার্জ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) চুম্বক

    ওয়ার্স্টেডের পরীক্ষা অনুযায়ী পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ চুম্বকের মতো ক্রিয়া করে (তড়িৎ চুম্বক)। বিভব, রোধ বা চার্জ প্রবাহের কারণ বা ধর্ম, প্রবাহের ফল নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ২৬. দুটি কোষের তড়িচ্চালক বলের তু লনা কোনটি দ্বারা করা হয়?

    • ক) মিটার ব্রিজ
    • খ) অ্যামিটার
    • গ) ভোল্টমিটার
    • ঘ) পোটেনশিওমিটার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) পোটেনশিওমিটার

    পোটেনশিওমিটারে বিভব পতন তারের দৈর্ঘ্যের সমানুপাতিক। দুটি কোষের তড়িচ্চালক বল E1/E2 = l1/l2 সূত্রে ভারসাম্য দৈর্ঘ্য মেপে তুলনা করা হয়। মিটার ব্রিজ দিয়ে রোধ তুলনা করা হয়, ভোল্টমিটার কোষের অভ্যন্তরীণ রোধের জন্য প্রকৃত emf দেয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ২৭. 1 J = ?

    • ক) 0.24cal
    • খ) 0.024cal
    • গ) 0.12cal
    • ঘ) 1.2cal
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 0.24cal

    তাপের যান্ত্রিক সমতা অনুযায়ী W = JH, J = 4.2 J/cal (প্রায়)। অতএব 1 cal = 4.2 J এবং 1 J = 1/4.2 = 0.24 cal।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ২৮. তড়িৎ বিভবের একক কী?

    • ক) অ্যাম্পিয়ার
    • খ) ভোল্ট
    • গ) ওয়েবার
    • ঘ) ওহম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভোল্ট

    তড়িৎ বিভবের একক ভোল্ট (V); 1 V = 1 J/C। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের, ওয়েবার চৌম্বক ফ্লাক্সের এবং ওহম রোধের একক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ২৯. নির্দিষ্ট গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধু নির্ভরশীল-

    • ক) চাপের উপর
    • খ) আয়তনের উপর
    • গ) তাপমাত্রার উপর
    • ঘ) ঘনত্বের উপর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) তাপমাত্রার উপর

    আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ নেই, তাই অভ্যন্তরীণ শক্তি কেবল অণুগুলোর গতিশক্তির যোগফল। গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক (U = (f/2)nRT), তাই নির্দিষ্ট গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে, চাপ বা আয়তনের উপর নয় (জুলের সূত্র)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৩০. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কোন মানটি একই?

    • ক) -20°C
    • খ) 35.5°C
    • গ) -40°C
    • ঘ) 0°C
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) -40°C

    সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক C/5 = (F−32)/9। দুই স্কেলে মান সমান ধরলে C=F=x: x/5=(x−32)/9 বা 9x=5x−160, তাই x = −40। অর্থাৎ −40°C = −40°F। অন্য মানগুলোর ফারেনহাইট মান আলাদা, যেমন 0°C = 32°F।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৩১. রোধ থার্মোমিটারে কোনটি ব্যবহার করা হয়?

    • ক) Pt
    • খ) Al
    • গ) Cu
    • ঘ) Ag
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Pt

    রোধ থার্মোমিটারে সিরামিক ও কাচের তার পেঁচানো থাকে, তবে অন্য সরঞ্জামাদিও ব্যবহৃত হয়ে থাকে। এতে প্লাটিনাম, নিকেলও থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›

রসায়ন (৩১টি)

  1. ৩২. পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহৃত হয়?

    • ক) লিথিয়াম
    • খ) লেড
    • গ) পটাশিয়াম
    • ঘ) কার্বনিয়াম
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লিথিয়াম

    একটি লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও শীর্ষেসেন্সরযুক্ত কতগুলো তার নিয়ে একটি পেসমেকার গঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩৩. নিচের কোনটি কিটো হেক্সোজ?

    • ক) গ্লুকোজ
    • খ) রাইবোজ
    • গ) সুক্রোজ
    • ঘ) ফ্রুক্টোজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ফ্রুক্টোজ

    ফ্রুক্টোজ হল ৬ কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড। এর আণবিক সংকেত হল C6H12O6 যা গ্লুকোজের মতই। এটিও একটি রিডিউসিং শ্যুগার। এর গঠনে কিটো গ্রুপ (>C=O) থাকায় একে কিটোহেক্সোজও বলা হয়। অধিকাংশ পাকা ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে। তাই এর আরেক নাম ফ্রুট শ্যুগার (fruit sugar)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩৪. কার্বক্সিল মূলকের নিশ্চিত পরীক্ষা কোনটি?

    • ক) লিটমাস পরীক্ষা
    • খ) NaHCO3 দ্রবণসহ পরীক্ষা
    • গ) টলেন বিকারক পরীক্ষা
    • ঘ) লুকাস বিকারক পরীক্ষা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) NaHCO3 দ্রবণসহ পরীক্ষা

    কার্বক্সিল (-COOH) মূলকের নিশ্চিত পরীক্ষা হলো NaHCO3 দ্রবণ যোগ করা; কার্বক্সিলিক এসিড CO2 বুদবুদ (ফেনা) উৎপন্ন করে, RCOOH + NaHCO3 → RCOONa + H2O + CO2। ফেনল বা অন্য মৃদু অম্ল এটি করে না। লিটমাস সব অম্লেই নীল থেকে লাল হয়, তাই নিশ্চিত নয়; টলেন অ্যালডিহাইডের ও লুকাস অ্যালকোহলের পরীক্ষা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৫. কোনটি 'মিউরেট অব পটাশ' নামে পরিচিত?

    • ক) KNO3
    • খ) KNO2
    • গ) KCl
    • ঘ) K2O
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) KCl

    মিউরিয়েট অব পটাশ এক ধরণের রাসায়নিক সার। কৃষিকাজে ব্যবহারে পটাশিয়াম ক্লোরাইডকে প্রায়ই মিউরিয়েট অব পটাশ বলা হয়। পটাশিয়াম ক্লোরাইড (KCl) একটি শোধিত লাল বা ধূসর লাল ঘনক কেলাসিত যৌগ, যা দেখতে খাবার লবণের মতো

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৬. তরল জ্বালানি উৎপাদনে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়?

    • ক) Ni
    • খ) Co-Fe-Ni
    • গ) Pt-ক্লে-বক্সাইট
    • ঘ) Pt-IRh
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Co-Fe-Ni

    তরল জ্বালানি উৎপাদনে Co-Fe-Ni প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৭. আইসোটপ কোনটি?

    • ক) 126C , 136C
    • খ) 14 N , 15 N 7 8
    • গ) 2 H , 1 He 1 2
    • ঘ) None
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) 126C , 136C

    আইসোটোপ হলো একই পরমাণু সংখ্যা (Z) কিন্তু ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু। 12C ও 13C উভয়ের Z = 6, তাই আইসোটোপ। 14N ও 15N-এর Z ও ভিন্ন লেখা বিকল্পে দেখানো (7 ও 8) তাই তা আইসোটোপ নয় (প্রশ্নের লেখা বিকৃত)। 2H ও He আলাদা মৌল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৮. Sunscreen lotion তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

    • ক) ZnO
    • খ) NO2
    • গ) AgO
    • ঘ) KOH
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ZnO

    Zinc oxide is blended into sunscreens as a very fine powder, usually made from allowing zinc oxide vapour to react with oxygen. This usually produces ZnO granules a few micrometres (a millionth of a metre) across. These give the lotion or spray a dense, white appearance. That can be helpful to ensure the user gets

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৯. কাঁচের প্রধান উপাদান কোনটি?

    • ক) NaO
    • খ) SiO2
    • গ) Al3O2
    • ঘ) Pt
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) SiO2

    বালি=সিলিকন ডাই-অক্সাইড

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৪০. সিলিন্ডারে লিকেজ দেখার জন্য কোনটি ব্যবহৃত হয়?

    • ক) ইথাইল ফসফেট
    • খ) ইথাইল ব্রমাইড
    • গ) ডাই ফসফেট
    • ঘ) ইথাইল মারক্যাসটন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইথাইল মারক্যাসটন

    ইথাইল মারক্যাসটন ব্যবহ্রত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৪১. ম্যালামাইনের প্রধান কাঁচামাল কোনটি?

    • ক) অ্যামোনিয়াম
    • খ) কার্বন ডাই-অক্সাইড
    • গ) সার
    • ঘ) ইউরিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ইউরিয়া

    ইউরিয়া একটি নাইট্রোজেনযুক্ত যৌগ যা সার হিসাবে ব্যাপক হারে ব্যবহৃত হয়। এতে বিদ্যমান নাইট্রোজেনের পরিমান 46 % । উদ্ভিদের বৃদ্ধির জন্য সর্বোত্তম সার হিসাবে ইউরিয়া সরাকে ব্যাবহার করা হয় । এ ছাড়া প্লাস্টিক, আঠা,রেজিন এবং মেলামাইন ইত্যাদি শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪২. ফ্রুক্টোজে কাইরাল কার্বন কয়টি?

    • ক) 9
    • খ) 10
    • গ) 4
    • ঘ) 2
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 4

    Hint: Glucose and fructose are isomers, i.e. they have the same chemical formula but differ in connectivity. Complete answer: First of all, a chiral carbon is a carbon which has four different atoms or groups of atoms attached to it. The chiral atom in a molecule makes it optically active.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪৩. সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন Cl এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে?

    • ক) কিটোন
    • খ) ন্যাপথালিন
    • গ) টলুইন
    • ঘ) গ্যামাক্সিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) গ্যামাক্সিন

    সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন ও Cl2 এর যুক্তি বিক্রিয়ায় বেনজিন হেক্সাক্লোরাইড (BHC, C6H6Cl6) উৎপন্ন হয়, যার γ-আইসোমারের নাম গ্যামাক্সিন বা লিন্ডেন, একটি কীটনাশক। এটি যুত (addition) বিক্রিয়া, প্রতিস্থাপন নয়। FeCl3 থাকলে প্রতিস্থাপনে ক্লোরোবেনজিন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪৪. এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি?

    • ক) কার্বনিক এসিড
    • খ) নাইট্রাস এসিড
    • গ) ফসফোরিক এসিড
    • ঘ) নাইট্রিক এসিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নাইট্রিক এসিড

    এসিড বৃষ্টির প্রধান কারণ বায়ুতে মিশ্রিত SO2 ও NOx; NO2 পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক এসিড (3NO2 + H2O → 2HNO3 + NO) গঠন করে এবং SO2 থেকে সালফিউরিক এসিড হয়। এরূপ বৃষ্টির pH 5.6 এর নিচে নামে। কার্বনিক এসিড স্বাভাবিক বৃষ্টিকে মৃদু অম্লীয় করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৫. গ্লোবাল ওয়ার্মিং এ প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি?

    • ক) CO2, CFC
    • খ) CH4 , CFC
    • গ) CO 2- , CFC 3
    • ঘ) NH3 , CFC
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CO2, CFC

    বিশ্ব উষ্ণায়নে প্রধান গ্রিনহাউস গ্যাস CO2 (সবচেয়ে বেশি পরিমাণ ও অবদান), তার সাথে CH4, N2O, CFC ও জলীয় বাষ্প। প্রদত্ত বিকল্পে CO2 ও CFC একত্রে সঠিক। NH3 গ্রিনহাউস গ্যাস হিসেবে গণ্য নয়, আর CO3 2- গ্যাস নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৬. স্থির আয়তনে চাপ∝তাপমাত্রা কোন সূত্র?

    • ক) ডালটনের
    • খ) অ্যামনটনের
    • গ) অ্যাভোগ্রোডোর
    • ঘ) বয়েলের
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অ্যামনটনের

    স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক (P ∝ T) — এটি অ্যামনটনের (গে-লুসাকের চাপ) সূত্র। বয়েলের সূত্রে স্থির তাপমাত্রায় P ∝ 1/V; ডালটনের সূত্র আংশিক চাপ সংক্রান্ত; অ্যাভোগ্যাড্রোর সূত্রে V ∝ n।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৪৭. আবহাওয়ার জন্য গুরুত্বপূর্ণকোনটি?

    • ক) ট্রপোস্ফিয়ার
    • খ) মেসোস্পিয়ার
    • গ) থার্মোস্পিয়ার
    • ঘ) এটমস্পিয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ট্রপোস্ফিয়ার

    আবহাওয়া ও জলবায়ুর সব ঘটনা (মেঘ, বৃষ্টি, ঝড়) বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোস্ফিয়ারে ঘটে, কারণ এখানে জলীয় বাষ্প ও বায়ুর ঘনত্ব সর্বাধিক। এর উচ্চতা প্রায় 10-16 km। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার আবহাওয়ায় প্রভাব ফেলে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৪৮. ইউরিয়ার সংকেত কোনটি?

    • ক) (NH)2CO
    • খ) (NH2)2CO
    • গ) (NH)2CO2
    • ঘ) (NH2)4CO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) (NH2)2CO

    ইউরিয়া (ইংরেজি: Urea) বা কার্ব্যামাইড (Carbamide) একটি জৈব যৌগ যার রাসায়নিক সংকেত (NH2)2CO। ইউরিয়ার অণুতে দুইটি অ্যামাইন (-NH2) অবশেষ একটি কার্বনিল (-CO-) ফাংশনাল গ্রুপ দ্বারা সংযুক্ত হয়েছে। পশুসমূহের দেহে নাইট্রোজেনবিশিষ্ট যৌগসমূহের বিপাক প্রক্রিয়াতে ইউরিয়া একটি গুরুত্বপূর্ণভূমিকা পালন করে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৪৯. রক্তের কোন বাফার সবচেয়ে কার্যকর?

    • ক) সালফেট
    • খ) বাই সালফেট
    • গ) কার্বনেট
    • ঘ) বাই কার্বনেট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বাই কার্বনেট

    রক্তের pH 7.35-7.45 স্থির রাখতে প্রধান বাফার হলো কার্বনিক এসিড-বাইকার্বনেট (H2CO3/HCO3-) যুগল। অতিরিক্ত H+ এলে HCO3- তা নিষ্ক্রিয় করে এবং OH- এলে H2CO3 তা নিষ্ক্রিয় করে। ফুসফুস CO2 ও কিডনি HCO3- নিয়ন্ত্রণ করে এটিকে কার্যকর রাখে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৫০. নিষ্ক্রিয় পরমাণুর অণু গঠন করে কোন বন্ধন এর মাধ্যমে?

    • ক) আয়নিক
    • খ) ভ্যানডার ওয়ালস
    • গ) সমযোজী
    • ঘ) সন্নিবেশ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভ্যানডার ওয়ালস

    নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর যোজনী কক্ষ পূর্ণ, তাই এরা আয়নিক বা সমযোজী বন্ধন গঠন করে না। তরল বা কঠিন অবস্থায় এদের পরমাণুগুলো দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল, অর্থাৎ ভ্যানডার ওয়ালস (লন্ডন ডিসপারশন) বলের মাধ্যমে আবদ্ধ থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৫১. ব্লু ভিট্রিওলে কত মোল পানি থাকে?

    • ক) 7
    • খ) 1
    • গ) 5
    • ঘ) 9
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 5

    ব্লু ভিট্রিওল হলো কপার সালফেট পেন্টাহাইড্রেট, CuSO4.5H2O; তাই 1 মোল যৌগে 5 মোল ক্রিস্টালীয় পানি থাকে। এর গরম করলে 5H2O হারিয়ে সাদা নির্জল CuSO4 পাওয়া যায়। 7 মোল পানি থাকে গ্রিন ভিট্রিওল (FeSO4.7H2O) ও হোয়াইট ভিট্রিওলে (ZnSO4.7H2O)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৫২. কোনটি বিদ্যুৎ পরিবাহী?

    • ক) গ্রাফাইট
    • খ) হীরক
    • গ) সালফার
    • ঘ) নিয়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) গ্রাফাইট

    গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণুতে sp2 সংকরণ দ্বারা তিনটি সংকর অরবিটাল ও একটি অসংকরিত অরবিটাল থাকে। গ্রাফাইটে এ তিনটি সংকর অরবিটাল দ্বারা প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন দ্বারা যুক্ত হয়। ফলে গ্রাফাইটে অসংখ্য কার্বন পরমাণু সহকারে ষড়ভু জী জালের সমতলীয় শীট বা স্তর সৃষ্টি করে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৫৩. f ব্লকভুক্ত মৌল কয়টি?

    • ক) 29
    • খ) 30
    • গ) 27
    • ঘ) 34
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 27

    f ব্লক মৌল হলো ল্যান্থানাইড (Ce-Lu) ও অ্যাক্টিনাইড (Th-Lr) শ্রেণি, যাদের শেষ ইলেকট্রন 4f বা 5f অরবিটালে প্রবেশ করে। সাধারণ গণনায় 14+14 = 28টি, La/Ac ধরলে 30টি। প্রদত্ত উত্তরমালায় 27 চিহ্নিত, যা বইয়ের নির্দিষ্ট গণনা অনুসারে ধরা হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৫৪. রেডিও থেরাপীতে কোনটি ব্যবহার করা হয়?

    • ক) গামা রে
    • খ) অতিবেগুনি রশ্মি
    • গ) অবলোহিত রশ্মি
    • ঘ) এক্স-রে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) এক্স-রে

    রেডিও থেরাপীতে X-Ray ব্যবহার করা হয়.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৫৫. স্থায়ী মূল কণিকা নয় কোনটি?

    • ক) ইলেকট্রন
    • খ) প্রোটন
    • গ) পজিট্রন
    • ঘ) নিউট্রন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পজিট্রন

    ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন স্থায়ী মৌলিক কণা (মুক্ত নিউট্রন অবশ্য প্রায় 15 মিনিটে ভাঙে, তবে পরমাণুতে স্থায়ী)। পজিট্রন ইলেকট্রনের প্রতিকণা, যা ইলেকট্রনের সংস্পর্শে এলে বিলোপ (annihilation) ঘটে, তাই এটি স্থায়ী নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৫৬. মৃদু এসিড তীব্র ক্ষার কোন নির্দেশক?

    • ক) ফেনফথ্যালিন
    • খ) মিথাইল রেড
    • গ) মিথাইল অরেঞ্জ
    • ঘ) লিটমাস পেপার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ফেনফথ্যালিন

    মৃদু এসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে সমতা বিন্দুর pH ক্ষারীয় (প্রায় 8-10) হয়, ফেনফথ্যালিনের pH পরিসর 8.3-10 হওয়ায় এটি উপযুক্ত। মিথাইল অরেঞ্জ (3.1-4.4) ও মিথাইল রেড (4.2-6.3) অম্লীয় পরিসরে বর্ণ পাল্টায়, তাই তীব্র এসিড-মৃদু ক্ষারে ব্যবহৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৫৭. অধিক তাপ উৎপন্ন করে কোনটি?

    • ক) CaO
    • খ) NaO
    • গ) SO2
    • ঘ) NO
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) CaO

    CaO পানির সাথে বিক্রিয়ায় Ca(OH)2 গঠন করে (CaO + H2O → Ca(OH)2, ΔH ≈ -65 kJ/mol) ও প্রচুর তাপ উৎপন্ন করে, যা ফোটানো বা সিমেন্ট জমাটে দেখা যায়। NaO নামে স্থায়ী যৌগ নেই; SO2 ও NO থেকে এরূপ বেশি তাপ নির্গত হয় না। তাই ক সঠিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৫৮. রাজ অম্ল কোনটি?

    • ক) HNO3 ও HCl
    • খ) HNO3 ও H2SO4
    • গ) HCl ও H2CO3
    • ঘ) HPO3 ও HCl
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) HNO3 ও HCl

    রাজ অম্ল (Aqua regia) হলো ঘন HNO3 ও ঘন HCl এর 1:3 আয়তন অনুপাতের মিশ্রণ। এটি নোবল ধাতু সোনা ও প্ল্যাটিনামকে দ্রবীভূত করে, কারণ HNO3 জারক ও Cl- জটিল আয়ন (AuCl4-) গঠন করে। অন্য মিশ্রণগুলো রাজ অম্ল নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৫৯. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থনয় কোনটি?

    • ক) HCl
    • খ) H2SO4
    • গ) NaOH
    • ঘ) Na2CO3
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Na2CO3

    প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অবশ্যই বিশুদ্ধ, স্থিতিশীল, অনার্দ্রতাশোষী ও নির্দিষ্ট সংযুক্তির হতে হয়; Na2CO3 (বিশুদ্ধ, নির্জল), অক্সালিক এসিড, K2Cr2O7 এরূপ। HCl উদ্বায়ী, H2SO4 আর্দ্রতাশোষী এবং NaOH আর্দ্রতাশোষী ও CO2 শোষণকারী, তাই এরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৬০. বুরেট, পিপেট, কনিকেল ফ্লাক্স কোন কাঁচ?

    • ক) পাইরেক্স
    • খ) নরম কাঁচ
    • গ) সাধারণ কাঁচ
    • ঘ) লেমিনেটেড কাঁচ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পাইরেক্স

    র্ঘ গ্রী ল্যাবরেটরিতে কোনো দুর্ঘটনা এবং ক্ষতি এড়ানোর জন্য কাঁচের তৈরি সামগ্রী ব্যবহার করা হয়। যেমন- বুরেট, পিপেট, ফ্লাক্স, মাপন সিলিন্ডার ইত্যাদি কাঁচের তৈরি সামগ্রী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৬১. দুটি মৌলের ভরসংখ্যা একই হলে তাকে কী বলে?

    • ক) আইসোটোন
    • খ) আইসোবার
    • গ) আইসোমার
    • ঘ) আইসোটোপ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আইসোবার

    একই ভরসংখ্যা (A) কিন্তু ভিন্ন পরমাণু সংখ্যা (Z) বিশিষ্ট পরমাণুকে আইসোবার বলে, যেমন 40Ar, 40K, 40Ca। আইসোটোপে Z এক কিন্তু A ভিন্ন; আইসোটোনে নিউট্রন সংখ্যা সমান; আইসোমার যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। স্মরণ: Iso-bar = bar (ভর) সমান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৬২. সবচেয়ে কম সক্রিয় ধাতু কোনটি?

    • ক) Silver
    • খ) Copper
    • গ) Gold
    • ঘ) Platinum
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Gold

    *সবচেয়ে বেশি সক্রিয় ধাতু =পটাসিয়াম *সবচেয়ে কম সক্রিয় ধাতু =গোল্ড(সক্রিয়তা সিরিজে গোল্ড সবার নিচে)

    প্রশ্নটির আলাদা পাতা ›

জীববিজ্ঞান (২৮টি)

  1. ৬৩. DNA এর ডাবল হেলিকল গঠনের কারণ কী?

    • ক) ভ্যানডার ওয়ালস বলসমূহ
    • খ) ডাইপোল-ডাইপোল আন্তঃযোগাযোগ
    • গ) হাইড্রোজেন বন্ড
    • ঘ) ইলেক্ট্রোস্ট্যাটিক আকর্ষণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) হাইড্রোজেন বন্ড

    DNA এর দুই polynucleotide সূত্রের পরস্পর বিপরীত base গুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড (hydrogen bond) গঠিত হয়, ফলে সূত্র দুটি পেঁচিয়ে double helix তৈরি করে ও স্থিতিশীল থাকে। Watson-Crick মডেলে A-T এর মধ্যে ২টি এবং G-C এর মধ্যে ৩টি H-bond থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬৪. রক্ত জমাট বাধার ফ্যাক্টর নয় কোনটি?

    • ক) ফাইব্রিনোজেন
    • খ) ফাইব্রিন
    • গ) K
    • ঘ) থ্রম্বিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) K

    রক্ত জমাট বাঁধার factor এর মধ্যে fibrinogen (factor I), thrombin (factor IIa) ও fibrin (জমাট বাঁধার চূড়ান্ত জালিকা) রয়েছে। K হলো Vitamin K, যা যকৃতে prothrombin ও অন্যান্য factor তৈরিতে সহায়ক কো-ফ্যাক্টর মাত্র, নিজে clotting factor নয়। তাই এখানে উত্তর K।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৫. DNA সিড়ির ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

    • ক) A+G
    • খ) B+G
    • গ) A+T
    • ঘ) None
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) A+T

    DNA দ্বি-সূত্রক মইয়ের মতো; দুই পাশ sugar-phosphate আর ধাপ হলো নাইট্রোজেন bases এর জোড়া। Purine (A, G) সবসময় pyrimidine (T, C) এর সাথে জোড়া বাঁধে: A=T (২টি H-bond), G≡C (৩টি H-bond)। তাই সঠিক জোড়া A+T; A+G দুটিই purine বলে জোড়া হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৬. সেক্স লিঙ্কড জিন নয় কোনটি?

    • ক) XY
    • খ) ডাইবেটিস মেলাইটাস
    • গ) XX
    • ঘ) YY
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ডাইবেটিস মেলাইটাস

    সেক্স লিঙ্কড জিনের ইনহেরিট্যান্স বা বংশগতি হলো এক ধরনের বিশেষ পদ্ধতি যার মাধ্যমে সেক্স লিঙ্কড জিন বা সেক্স ক্রোমোজোমাল বৈশিষ্ট্য সর্বদা পিতা হতে কন্যা এবং মাতা হতে পুত্রে সঞ্চারিত হয়। সকল একলিঙ্গিক প্রাণীতে দুই প্রকার ক্রোমোজোম দেখা যায়। অটোসোমাল ক্রোমোসোম বা অটোসোম ও সেক্স ক্রোমোসোম বা হেটারোসোম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৭. মানবদেহে কোন ইউমিউনোগ্লোবিন অনুপস্থিত?

    • ক) IgB
    • খ) IgM
    • গ) IgD
    • ঘ) IgA
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) IgB

    ইংরেজি শব্দ ইমিউনোগ্লোবিন (Immunoglobin)-এর সংক্ষিপ্ত রূপ Ig-এর সাথে একটি ইংরেজি বর্ণযোগ করে একেকটি শ্রেণীকে নির্দেশ করা হয়। এই ৫টি শ্রেণী হল IgG, IgM, IgA, IgD, এবং IgE। এই পাঁচ শ্রেণীর প্রতিরক্ষিকা কেবল এদের কাঠামোর অপরিবর্তনশীল অঞ্চলের গঠনেই নয়, বরং কর্মস্থল অনুযায়ীও ভিন্ন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬৮. গ্রন্থিরাজ বলা হয় কোনটিকে?

    • ক) শুক্রাশয়
    • খ) অগ্নাশয়
    • গ) পিটু ইটারি
    • ঘ) লালা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পিটু ইটারি

    পিটু ইটারি গ্রন্থি মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত। দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণনালিবিহীন গ্রন্থি হলেও এটি আকারে সবচেয়ে ক্ষুদ্র। এই গ্রন্থি থেকে গোনাডোট্রপিক, সোমাটোট্রপিক, থাইরয়েড উদ্দীপকে হরমোন, এডরেনোকর্টিকোট্রপিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৬৯. বয়ঃসন্ধিকালে জরায়ু বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা নেই কার?

    • ক) কাইনিন
    • খ) থাইরক্সিন
    • গ) অক্সিন
    • ঘ) টেস্টোস্টেরন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) টেস্টোস্টেরন

    টেস্টোস্টেরন পুরুষত্বের জন্য দায়ী প্রধান স্টেরয়েড হরমোন যা এন্ড্রোজেন গ্রুপের। মানুষ সহ সকল স্তন্যপায়ী,পাখি সরীসৃপ প্রাণীর শুক্রাশয়ে এটি উৎপন্ন হয়। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষের শুক্রাশয় এবং নারীর ডিম্বাশয় থেকে উৎপন্ন হয়,যদিও স্বল্প পরিমাণ অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৭০. দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি?

    • ক) বহিঃকর্ণ
    • খ) অন্তঃকর্ণ
    • গ) মধ্যকর্ণ
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অন্তঃকর্ণ

    কানের তিন অংশের মধ্যে বহিঃকর্ণ ও মধ্যকর্ণ শ্রবণে সাহায্য করে। অন্তঃকর্ণের vestibular apparatus (utricle, saccule, semicircular canals) দেহের ভারসাম্য (equilibrium) রক্ষা করে, আর cochlea শ্রবণের কাজ করে। তাই উত্তর অন্তঃকর্ণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৭১. কোনটি প্যাথেটিক স্নায়ু?

    • ক) অলফ্যাক্টরি
    • খ) অকু লোমোটর
    • গ) ট্রকলিয়ার
    • ঘ) অপটিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ট্রকলিয়ার

    ট্রকলিয়ার স্নায়ু (Trochlear Nerve)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭২. শ্রোণী অস্থি নয় কোনটি?

    • ক) ইলিয়াম
    • খ) ইশ্চিয়াম
    • গ) পিউবিস
    • ঘ) ভোমার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ভোমার

    নিতম্বাস্থি (ইনোমিনেট অস্থি, পেলভিক অস্থি) একটি বড় সমতল অস্থি,যা দেহের কেন্দ্রে থাকে এবং উপর ও নিচের দিকে প্রসারিত। এটি তিনটি অংশ নিয়ে গঠিতঃ ইলিয়াম,ইশ্চিয়াম ও পিউবিস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭৩. নেফ্রনের অংশ নয় কোনটি?

    • ক) রেনাল করপাসল্স
    • খ) রেনাল টিউবিউল্স
    • গ) ক্যালিক্স
    • ঘ) সংগ্রাহক নালিকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ক্যালিক্স

    নেফ্রনের অংশ হলো রেনাল করপাসল (Bowman's capsule + glomerulus) ও রেনাল টিউবিউল (PCT, Henle's loop, DCT) যা সংগ্রাহক নালিকায় যুক্ত হয়। Calyx হলো বৃক্কীয় পেলভিসের কাপের মতো অংশ যেখানে মূত্র জমে; এটি নেফ্রনের অংশ নয়, বৃক্কের গঠনের অংশ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭৪. স্বরযন্ত্রের তরুণাস্থি নয় কোনটি?

    • ক) হাইওয়েড
    • খ) থাইরয়েড
    • গ) এরিটিনয়েড
    • ঘ) এপিগ্লটিস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) হাইওয়েড

    হাইওয়েড হাড় একটি মাঝারি টু করা, কর্পাস ওসিস হায়োইডি এবং চারটি তথাকথিত হাইয়েড হাড়ের শিং দিয়ে গঠিত। দুটি শিং, মেডিক্যালি কর্নুমজুস, পিছনের দিকে নির্দেশ করে এবং একটি ছোট ঘন হওয়ার সাথে শেষ হয়।এটা স্বরযন্ত্রের নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৫. কোনটি লালাগ্রন্থি নয়?

    • ক) প্যারোটিড
    • খ) সাবিন্ডিবুলার
    • গ) সিবলিংউয়াল
    • ঘ) ম্যাক্সিলারি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ম্যাক্সিলারি

    স্তন্যপায়ী প্রাণীগুলির মধ্যে লালা গ্রন্থিগুলি এক্সোক্রাইন গ্রন্থি যা নলগুলির একটি সিস্টেমের মাধ্যমে লালা তৈরি করে। মানুষের তিনটি প্রধান প্রধান লালাগ্রন্থি (প্যারোটিড, সাবিন্ডিবুলার, এবং সিবলিংউয়াল) পাশাপাশি শত শত ক্ষতিকারক লালা গ্রন্থিও রয়েছে

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৬. কোনটি O যুক্ত রক্ত পরিবহন করে?

    • ক) পালমোনারি শিরা
    • খ) পালমোনারি ধমনি
    • গ) ফু সফু সীয় শিরা
    • ঘ) ফু সফু সীয় ধমনী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পালমোনারি শিরা

    সাধারনত শিরা অপরিশোধিত রক্ত (অক্সিজেন বিহীন বা ডিঅক্সিজিনেটেড রক্ত) বহন করে। ব্যতিক্রম ফু সফু সীয় শিরা যা অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজিনেটেড রক্ত বহন করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৭. লোহিত রক্তকণিকার সাথে সম্পৃক্ত নয় কোনটি?

    • ক) অক্সিজেন পরিবহন
    • খ) কার্বন ডাই-অক্সাইড পরিবহন
    • গ) ফ্যাগোসাইটোসিস
    • ঘ) রক্তের সান্দ্রতা রক্ষা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ফ্যাগোসাইটোসিস

    লোহিত রক্তকণিকা (RBC) হিমোগ্লোবিনের মাধ্যমে O2 ও কিছু CO2 পরিবহন করে এবং রক্তের সান্দ্রতা (viscosity) বজায় রাখে। Phagocytosis বা জীবাণু গ্রাসের কাজ করে শ্বেত রক্তকণিকা (WBC), বিশেষ করে neutrophil ও monocyte। তাই ফ্যাগোসাইটোসিস RBC এর সাথে সম্পৃক্ত নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৭৮. কত BMI কে স্বাভাবিক ওজন হিসেবে ধরা হয়?

    • ক) 25.2-29.1
    • খ) 21.5-23.9
    • গ) 18.5-24.9
    • ঘ) 10.1-14.8
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) 18.5-24.9

    বিএমআই শ্রেনী ওজন (কি.গ্রা.) / উচ্চতা (মিটার)2 < ১৮.৫০ ওজনহীনতা ১৮.৫০ – ২৪.৯ স্বাভাবিক ২৫.০০ – ২৯.৯ ওজনাধিক্য ৩০.০০ – ৩৪.৯ গ্রেড-১ স্থু লতা ৩৫.০০ – ৩৯.৯ গ্রেড-২ স্থু লতা > ৪০.০০ গ্রেড-৩ স্থু লতা/ রোগ গ্রস্থ চূ ড়ান্ত পর্যায়ের স্থু লতা

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৭৯. পিত্তনালি কোথায় উন্মুক্ত হয়?

    • ক) ক্ষুদ্রান্ত্রে
    • খ) বৃহদ্রান্ত্রে
    • গ) ডিওডেনামে
    • ঘ) অগ্নাশয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ডিওডেনামে

    যকৃতের নিচের অংশে পিত্তথলি সংযুক্ত থাকে। এখানে পিত্তরস জমা হয়। পিত্তরস গাঢ় সবুজ বর্ণের এবং তিক্ত স্বাদ বিশিষ্ট। পিত্তরস প্রয়োজনে ডিউডেনামে এসে পরোক্ষভাবে পরিপাকে অংশ নেয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৮০. অ্যাপেন্ডিক্স কোথায় থাকে?

    • ক) ক্ষুদ্রান্ত্রে
    • খ) সিকোমে
    • গ) পাকস্থলি
    • ঘ) লিভার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সিকোমে

    বৃহদান্ত্র ও ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে বৃহদান্ত্রের সঙ্গে যুক্ত একটি ছোট থলির মতো অঙ্গ থাকে। যাকে অ্যাপেন্ডিক্স বলা হয়। আমাদের দেহে এই অঙ্গের তেমন কোনো কাজ নেই। তবে বিশ্বের প্রায় ৫ শতাংশ মানুষের ক্ষেত্রে এই অঙ্গটি প্রাণঘাতী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৮১. কোনটি পাকস্থলি থেকে নিঃসৃত হয়?

    • ক) ট্রিপসিন
    • খ) অ্যামাইলেজ
    • গ) লাইপেজ
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অ্যামাইলেজ

    মানুষের পাচনতন্ত্রের মধ্যে, খাদ্য মুখের মাধ্যমে প্রবেশ করে এবং মুখবিবরে যান্ত্রিক পরিপাক শুরু হয় মুখবিবরে থাকা লালাগন্থীর লালার দ্বারা। স্যালিভারি লালা তরল আকারে নির্গত হয় স্যালিভারি গন্থি থেকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৮২. মৎস্যখনি বলা হয়?

    • ক) পদ্মা
    • খ) হালদা
    • গ) পশুর
    • ঘ) রূপসা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) হালদা

    হালদা নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৩৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক হালদা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী নং ১৬।এক মৎস্যখনি বলা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৮৩. কোনটি থেকে নিষেকের পরে ফল তৈরি হয়?

    • ক) অমরা
    • খ) সেকেন্ডারি নিউক্লিয়ার
    • গ) গর্ভাশয়
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) গর্ভাশয়

    নিষেকের ফলে ফু লের গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে পরিণত হয়। বীজ উদ্ভিদের বংশ রক্ষা করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৮৪. নিচের কোন তথ্যটি ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে ভু ল?

    • ক) DNA ভাইরাস
    • খ) RNA ভাইরাস
    • গ) DENV ভাইরাস
    • ঘ) ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত ভাইরাস
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) DNA ভাইরাস

    ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস(ইংরেজি: Dengue virus) (DENV) হলো ফ্ল্যাভিভাইরিডি পরিবার ও ফ্ল্যাভিভাইরাস গণের অন্তর্ভুক্ত মশা বাহিত এক সূত্রক আরএনএ(RNA) ভাইরাস। এটি ডেঙ্গুজ্বরের জন্য দায়ী এই ভাইরাসের পাঁচটি সেরোটাইপ পাওয়া গিয়েছে। যাদের প্রত্যেকেই পূর্ণরূপে রোগ সৃষ্টি করতে সক্ষম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৮৫. ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?

    • ক) বিটা কোষ থেকে
    • খ) আলফা কোষ থেকে
    • গ) লিভার হতে
    • ঘ) পিটু ইটারী গ্ল্যান্ড হতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বিটা কোষ থেকে

    ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৮৬. অত্যাবশ্যকীয় অ্যামিনো এসিড নয় কোনটি?

    • ক) হিস্টিডিন
    • খ) আইসোলিউসিন
    • গ) লাইসিন
    • ঘ) অ্যালানিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অ্যালানিন

    মানবদেহ যেসব amino acid নিজে সংশ্লেষ করতে পারে না, খাদ্য থেকে নিতে হয় সেগুলো essential। Histidine, Isoleucine, Lysine অত্যাবশ্যকীয়; Alanine দেহে pyruvate থেকে তৈরি হয় বলে non-essential। মনে রাখার উপায়: Alanine, Glycine, Serine ইত্যাদি সরল অ্যামিনো এসিড দেহেই তৈরি হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৮৭. কোনটির ৬ টি কোডন আছে?

    • ক) লিউসিন
    • খ) পাইসিন
    • গ) GCU
    • ঘ) অ্যাডেনিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) লিউসিন

    লিউসিনে ৬ টি কোডন আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৮৮. নিচের কোনটি হিমোসিলোমেট?

    • ক) কর্ডাটা
    • খ) অ্যানিলিডা
    • গ) আর্থ্রোপোডা
    • ঘ) কোনটিই নয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আর্থ্রোপোডা

    আবার যখন প্রাণীদেহের প্রকৃত সিলোমটি প্রবাহমান তরল পূর্ণথাকে,তখন তাকে হিমোসিল বলে। এ ধরনের প্রাণীদের হিমোসিলোমেট বলা হয়। যেমন-তেলাপোকা,শামুক ইত্যাদি। ক] অপ্রতিসমতা বা অপ্রতিসাম্য[Asymmetry] যখন কোন প্রাণীদেহকে দুই বা ততোধিক সদৃশ অংশে ভাগ করা যায় না,তখন তাকে অপ্রতিসাম্য বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৮৯. অন্তঃশ্বসন প্রধানত কোষের কোথায় সংঘটিত হয়?

    • ক) রাইবোজম
    • খ) মাইট্রোকন্ড্রিয়া
    • গ) প্রোটপ্লাজম
    • ঘ) প্লাস্টিড
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মাইট্রোকন্ড্রিয়া

    মাইট্রোকন্ড্রিয়াঃ সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায় ক্রেবস চক্র ও ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইনের বিক্রিয়া সমূহ মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এর মাধ্যমে ATP(Adenosine Triphosphate)অণু সংশ্লেষ করে যা সকল শক্তির উৎস বলে মাইটোকন্ড্রিয়াকে Powerhouse of Cell বা কোষের শক্তিঘর বলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৯০. দ্বিপদ নামকরণের জনক কে?

    • ক) ক্যারোলাস লিনিয়াস
    • খ) বেন্থাম হু কার
    • গ) থিওফ্রাস্টাস
    • ঘ) মেন্ডেল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ক্যারোলাস লিনিয়াস

    Carolus Linnaeus তাঁর Systema Naturae ও Species Plantarum গ্রন্থে প্রতিটি জীবের নামে Genus + species এই দুই অংশ ব্যবহার করেন, একে binomial nomenclature বলে। তাই তিনি দ্বিপদ নামকরণের জনক। Bentham-Hooker শ্রেণিবিন্যাস পদ্ধতির (প্রাকৃতিক) সাথে এবং Theophrastus উদ্ভিদবিজ্ঞানের জনক হিসেবে যুক্ত; Mendel বংশগতির জনক।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (৫টি)

  1. ৯১. Synonym of OBLITERATE is-

    • ক) eradicate
    • খ) aver
    • গ) deride
    • ঘ) clarify
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) eradicate

    obliterate : destroy utterly; wipe out. eradicate : destroy completely; put an end to.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৯২. Which one is the correct spelling?

    • ক) NECTAR
    • খ) NECTOR
    • গ) NACTOR
    • ঘ) NACTAR
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) NECTAR

    Nectar is a sugar-rich liquid produced by plants in glands called nectaries or nectarines, either within the flowers with which it attracts pollinating animals, or by extrafloral nectaries, which provide a nutrient source to animal mutualists, which in turn provide herbivore protection.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৯৩. What is the antonym of 'QUIT'?

    • ক) Occupy
    • খ) Note
    • গ) Frail
    • ঘ) Fade
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Occupy

    Occupy

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৯৪. Which one is the correct sentence?

    • ক) He is the most perfect judge
    • খ) He is a most perfect judge
    • গ) He is the very perfect judge
    • ঘ) He is a perfect judge
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) He is a perfect judge

    “Perfect” is an adjective which means 100%. “Perfect” means, It cannot be better than that. That is why no modifier before “Perfect” is necessary.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৯৫. Which one of the following is the correct negative form of the sentence?

    • ক) There is no mother but loves her child.
    • খ) Every mother does not like her child.
    • গ) There is no mother who does not like her child.
    • ঘ) Every mother hates her child.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) There is no mother but loves her child.

    ব্যাখ্যা: Every দ্বারা কোনো positive বা Affirmative sentence গঠিত হলে তার Negative করতে There is no + positive sentence - এর subject + but ( ছাড়া অর্থে) + verb + extension । সুতরাং (ক) সঠিক ।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (৫টি)

  1. ৯৬. চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি?

    • ক) আত্রাই
    • খ) তিস্তা
    • গ) ধরলা
    • ঘ) যমুনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আত্রাই

    আত্রাই নদী ছিল চলন বিলের প্রধান যোগান দানকারী প্রণালী যা বৃহত্তর রাজশাহী জেলার উত্তরাংশ ও দিনাজপুর এলাকার জল নিষ্কাশন করত। চলন বিলের মধ্য দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- করতোয়া, আত্রাই, গুড়, বড়াল, মরা বড়াল, তু লসী, ভাদাই, চিকনাই, বরোনজা, তেলকু পি ইত্যাদি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৯৭. তেতু লীয় কোন জেলায়?

    • ক) খুলনা
    • খ) ঢাকা
    • গ) পঞ্চগড়
    • ঘ) রংপুর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পঞ্চগড়

    তেঁ তু লিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বউত্তরের একটি উপজেলা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৯৮. লালবাগ কেল্লার কাজ শুরু করেন কে?

    • ক) আজম শাহ
    • খ) সিকান্দার শাহ
    • গ) বাহাদুর শাহ
    • ঘ) সম্রাট আকবর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আজম শাহ

    ইতিহাস সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র, মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৯৯. CIRDAP এর সদর দপ্তর কোথায়?

    • ক) যুক্তরাজ্য
    • খ) ঢাকা
    • গ) যুক্তরাষ্ট্র
    • ঘ) ফ্রান্স
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ঢাকা

    CIRDAP- Centre on Integrated Rural Development for Asia and the Pacific.. CIRDAP গঠিত হয় ৬ জুলাই, ১৯৭৯ সালে। এর সদর দপ্তর ঢাকা তে অবস্থিত, সুপ্রিমকোর্ট এর চামেলী হাউজে। এর সদস্য সংখ্যা ১৫ টি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১০০. শেখ মুজিবুর রহমানের জন্ম-

    • ক) ১৯২০ সালে
    • খ) ১৯৩০ সালে
    • গ) ১৯১১ সালে
    • ঘ) ১৯২২ সালে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ১৯২০ সালে

    শেখ মুজিবুর রহমান (১৭ই মার্চ ১৯২০–১৫ই আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু , ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

AFMC — অন্যান্য বছরের প্রশ্ন

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC)-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

AFMC ভর্তি প্রশ্ন ও সমাধান ২০১৯-২০ — AFMC Question 2019-20 | SmartPora