MCQ · আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC) ভর্তি পরীক্ষা · ২০১৯
কোনটি বিদ্যুৎ পরিবাহী?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) গ্রাফাইট
ব্যাখ্যা
গ্রাফাইটের গঠনে প্রতিটি কার্বন পরমাণুতে sp2 সংকরণ দ্বারা তিনটি সংকর অরবিটাল ও একটি অসংকরিত অরবিটাল থাকে। গ্রাফাইটে এ তিনটি সংকর অরবিটাল দ্বারা প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন দ্বারা যুক্ত হয়। ফলে গ্রাফাইটে অসংখ্য কার্বন পরমাণু সহকারে ষড়ভু জী জালের সমতলীয় শীট বা স্তর সৃষ্টি করে থাকে।