MCQ · কৃষি গুচ্ছ সমন্বিত ভর্তি পরীক্ষা · ২০২৪
1200 মিটার উলম্ব উচ্চতার মধ্য দিয়ে একটি খনির খাদ পর্যন্ত 400 kg ভরের একটি খাঁচা তুলতে একটি বৈদ্যুতিক মোটরের 2 মিনিট সময়ের প্রয়োজন হয়। সামগ্রিক দক্ষতা 80% হলে কত বৈদ্যুতিক শক্তির (ক্ষমতা) প্রয়োজন হবে? [g = 10 ms⁻²]
- ক3.2 kW
- খ16 kW
- গ32 kW
- ঘ50 kW
সঠিক উত্তর: ঘ) 50 kW
ব্যাখ্যা
লভ্য ক্ষমতা = mgh/t = 400×10×1200/120 = 40 kW; প্রয়োজনীয় ক্ষমতা = 40/0.8 = 50 kW।