MCQ · HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র · ভৌতজগৎ ও পরিমাপ
সরল দোলকের পর্যায়কাল T দৈর্ঘ্য l ও অভিকর্ষজ ত্বরণ g-এর উপর নির্ভর করলে মাত্রা বিশ্লেষণে কোনটি পাওয়া যায়?
- কT ∝ √(g/l)
- খT ∝ l/g
- গT ∝ lg
- ঘT ∝ √(l/g)
সঠিক উত্তর: ঘ) T ∝ √(l/g)
ব্যাখ্যা
T = k lᵃgᵇ ধরলে [T] = [L]ᵃ[LT⁻²]ᵇ ⇒ b = −½, a = ½; অর্থাৎ T ∝ √(l/g)।