MCQ · HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র · ভৌতজগৎ ও পরিমাপ

পরিমাপের সূক্ষ্মতা (precision) ও নির্ভুলতা (accuracy) সম্পর্কে— i. একই রাশির বারবার পরিমাপের মানগুলো পরস্পরের কাছাকাছি হলে পরিমাপ সূক্ষ্ম ii. পরিমাপের মান প্রকৃত মানের কাছাকাছি হলে পরিমাপ নির্ভুল iii. সূক্ষ্ম পরিমাপ সবসময় নির্ভুল হয় নিচের কোনটি সঠিক?

  • কi ও ii
  • খi ও iii
  • গii ও iii
  • ঘi, ii ও iii

সঠিক উত্তর: ক) i ও ii

ব্যাখ্যা

শূন্য ত্রুটিযুক্ত যন্ত্রে মানগুলো কাছাকাছি (সূক্ষ্ম) হলেও প্রকৃত মান থেকে দূরে (অনির্ভুল) হতে পারে, তাই iii ভুল।

এই বিষয়ের আরও প্রশ্ন

পরিমাপের সূক্ষ্মতা (precision) ও নির্ভুলতা (accuracy) সম্পর্কে— i. একই রাশির বা… — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া