MCQ · HSC উচ্চতর গণিত ১ম পত্র · বৃত্ত
x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তটি x-অক্ষকে স্পর্শ করার শর্ত কোনটি?
- কc = 0
- খf² = c
- গg² + f² = c
- ঘg² = c
সঠিক উত্তর: ঘ) g² = c
ব্যাখ্যা
y = 0 বসালে x² + 2gx + c = 0; স্পর্শ করলে মূলদ্বয় সমান ⇒ (2g)² − 4c = 0 ⇒ g² = c।