MCQ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৭
চোখ যখন দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, চোখের ঐ ত্রুটিকে বলে ........।
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) দূর দৃষ্টি
ব্যাখ্যা
চোখের ত্রুটি — ১. দীর্ঘ দৃষ্টি বা দূর দৃষ্টি (Hypermetropia বা long sight): দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না; প্রতিকার উত্তল লেন্স। ২. হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি (Myopia বা short sight): কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না; প্রতিকার অবতল লেন্স। ৩. বার্ধক্য দৃষ্টি বা চালশে (Presbyopia): কাছের ও দূরের উভয় বস্তুই স্পষ্ট দেখতে পায় না; প্রতিকার দ্বি-ফোকাস লেন্স। ৪. বিষম দৃষ্টি (Astigmatism): একই দূরত্বের বিভিন্ন বস্তুকে সমান স্পষ্ট দেখা যায় না; প্রতিকার টরিক লেন্স বা সিলিন্ডার বা চোঙাকৃতি লেন্স।