MCQ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৭
উষ্ণতামিতিক ধর্ম সম্পন্ন বস্তুর উদাহরণ-
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) সকলেই
ব্যাখ্যা
উষ্ণতামিতি ধর্ম: উষ্ণতা তথা তাপমাত্রা পরিমাপের যন্ত্র নির্মাণে আমাদের এমন পদার্থের প্রয়োজন হয় তাপমাত্রা পরিবর্তনে যার কোনো না কোনো ধর্মের ব্যাপক পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ বলা যায়, রোধ থার্মোমিটারে প্লাটিনাম রোধ ব্যবহার করে এবং তড়িৎ রোধের উষ্ণতামিতি ধর্মের প্রতি লক্ষ রেখে তাপমাত্রা পরিমাপ করা হয়। আবার থার্মোকাপল নামক থার্মোমিটারে দুটি ধাতব পদার্থের যুগল ব্যবহার করে তাপীয় তড়িচ্চালক শক্তির ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। উচ্চতর তাপমাত্রা বিকিরণ পাইরোমিটারে উত্তপ্ত বস্তুর বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে 500°C এর উর্ধ্বের তাপমাত্রা পরিমাপ করা যায়। এ সকল ধর্ম উষ্ণতামিতি ধর্ম নামে পরিচিত। উল্লেখ্য, পারদ থার্মোমিটারের উষ্ণতামিতি ধর্ম হলো পারদ স্তম্ভের দৈর্ঘ্য।