MCQ · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৭
আরোহী ট্রান্সফর্মার দিয়ে কোন ধরনের পরিবর্তিত তড়িৎচালক বলকে কোন ধরনের তড়িৎচালক বলে পরিবর্তন করা হয়-
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ক) নিম্ন থেকে উচ্চ বিভবের পরিবর্তী প্রবাহে
ব্যাখ্যা
ট্রান্সফর্মারঃ ট্রান্সফর্মার হলো এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা দিয়ে A.C সরবরাহ লাইনে পরিবর্তী বিভব (voltage) কে বর্ধিত বা হ্রাস করা যায় । পারস্পারিক আবেশের নীতির উপর ভিত্তি করে এ যন্ত্র তৈরী করা হয়। কার্যকারিতার দিক থেকে ট্রান্সফর্মারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- i. আরোহী ট্রান্সফর্মার: A.C. সরবরাহ লাইনের বিভব মাত্রাকে উচ্চ মানে উন্নীত করা। ii. অবরোহী ট্রান্সফর্মার: A.C. সরবরাহ লাইনের বিভব মাত্রাকে নিম্ন মানে নামানো।