ইলেক্ট্রোলাইটিক ধারকে দুটি পাতলা অ্যালুমিনিয়াম পাতের মধ্যে ডাই ইলেকট্রিক মাধ্যম হিসেবে থাকে-
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) অ্যালুমিনিয়াম অক্সাইড
ব্যাখ্যা
পরিবর্তনীয় ধারক: এর ধারকত্ব পরিবর্তন উপযোগী। এটি এক প্রকার বায়ু মাধ্যম সমান্তরাল পাত ধারক। বেতার গ্রাহক যন্ত্রে টিউনের কাজে ব্যবহৃত হয়। পাতগুলোর মধ্যবর্তী বায়ু পরাবিদ্যুতের কাজ করে। স্থির মান বা অভ্র ধারক: টিন বা অ্যালুমিনিয়ামের দুই পাত ধারকে প্লেটদ্বয়ের মধ্যে রক্ষিত প্যারাফিন মোমে ভিজানো পাতলা কাগজের ফালি অভ্রের পাত (মোমযুক্ত কাগজ) পরাবিদ্যুতের কাজ করে। বেতার গ্রাহক যন্ত্রে এটি ব্যবহৃত হয়। কাগজ ধারক: ইলেক্ট্রনিক বর্তনীতে ট্যাংক সার্কিট কম্পাংক নির্ধারনে এটি ব্যবহৃত হয়। প্যারাফিন মোম ভিজানো পাতলা কাগজ পরা বৈদ্যুতের কাজ করে। তড়িৎ বিশ্লেষণ ধারক: বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমানে এই ধারক তড়িৎ ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম বোরেটের দ্রবনে অ্যালুমিনিয়াম প্লেট নিমজ্জিত রেখে এটি তৈরী করা হয়। অ্যানোড প্লেটে অ্যালুমিনিয়াম অক্সাইড এর একটি পাতলা প্রলেপ পরাবিদ্যুতের কাজ করে।