সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৯
পদার্থবিজ্ঞান (লিখিত) — প্রশ্ন 3
ব্যাখ্যা
ভরবেগ সংরক্ষণ + E = p²/2m ⇒ গতিশক্তি ভরের ব্যস্তানুপাতিক।
ক) একটি স্থির থোরিয়াম নিউক্লিয়াস (A = 220, Z = 90) হতে E₀ গতিশক্তির একটি আলফা কণা নির্গত হয়। বিক্রিয়ায় রেডিয়াম নিউক্লিয়াসের (A = 216, Z = 88) গতিশক্তি কত? (৩ নম্বর)
বিক্রিয়া: ²²⁰₉₀Th → ²¹⁶₈₈Ra + ⁴₂He শুরুতে নিউক্লিয়াস স্থির ⇒ মোট ভরবেগ শূন্য ⇒ p_Ra = p_α (মানে সমান) গতিশক্তি E = p²/2m ⇒ একই p এর জন্য E ∝ 1/m E_Ra/E₀ = m_α/m_Ra = 4/216 = 1/54 উত্তর: রেডিয়াম নিউক্লিয়াসের গতিশক্তি = E₀/54