MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৯
একটি গাড়ি স্থির অবস্থা (P বিন্দু) হতে সোজা রাস্তায় যাত্রা শুরু করল। কিছু সময় পরে গাড়িটি মন্দনের ফলে থেমে গেল এবং একইভাবে (প্রথমে গতি বাড়িয়ে এবং পরে গতি কমিয়ে) আবার যাত্রা শুরু করে P বিন্দুতে ফিরে আসলো। নিচের কোন লেখচিত্রটি গাড়ির গতিকে প্রকাশ করে? (x–t লেখচিত্র)
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) মসৃণভাবে উঠে চূড়ায় থেমে আবার মসৃণভাবে নেমে আসা ঘণ্টাকৃতি বক্ররেখা
ব্যাখ্যা
সরণ x কখনো ঋণাত্মক হয় না (a, c বাদ), আর থামার মুহূর্তে বেগ (ঢাল) শূন্য — তাই চূড়ায় মসৃণ বাঁক নিয়ে আবার P-তে নেমে আসা ঘণ্টাকৃতি লেখচিত্রই (d) সঠিক।