MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০০৬
একটি জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবে ৩,০০০ টাকা ডেবিট করে কু-ঋণ ও কু-ঋণ সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। যদি পুরাতন সঞ্চিতি ২,৯২৫ টাকা, কু-ঋণ ৩,৫০০ টাকা এবং দেনাদারদের উপর ৫% হারে নতুন সঞ্চিতি ধরা হয়ে থাকে তবে দেনাদারদের প্রাথমিক অংক টাকায় ছিল:
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঙ) ৫২,০০০
ব্যাখ্যা
লাভ-ক্ষতিতে চার্জ ৩,০০০ = কু-ঋণ ৩,৫০০ + নতুন সঞ্চিতি − পুরাতন সঞ্চিতি ২,৯২৫ → নতুন সঞ্চিতি = ২,৪২৫ টাকা। ৫% সঞ্চিতি ২,৪২৫ হলে কু-ঋণ বাদ দেওয়ার পরের দেনাদার = ৪৮,৫০০; প্রাথমিক দেনাদার = ৪৮,৫০০ + ৩,৫০০ = ৫২,০০০ টাকা।