MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০০৬
‘কে’ কোম্পানী কর্তৃক এর পাওনাদার রবিনকে একটি ৭৮৫ টাকার চেক প্রদান করা হলো। কিন্তু নগদান বহিতে লিপিবদ্ধ করার সময় ভুলবশত ৬৫৮ টাকা লেখা হলো। ব্যাংক চেকটি সঠিকভাবে লিপিবদ্ধ করেছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে উক্ত ভুলের জন্য কি করতে হবে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঙ) নগদান বইয়ের জের হ'তে ১২৭ টাকা বিয়োগ করতে হবে
ব্যাখ্যা
চেকে আসল পরিশোধ ৭৮৫ টাকা, নগদান বইতে লেখা হয়েছে ৬৫৮ টাকা — অর্থাৎ ৭৮৫ − ৬৫৮ = ১২৭ টাকা কম খরচ দেখানোয় নগদান বইয়ের ব্যাংক জের ১২৭ টাকা বেশি আছে। ব্যাংক ঠিক আছে, তাই নগদান বইয়ের জের থেকে ১২৭ টাকা বাদ দিতে হবে।