MCQ · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০০৬
A ও B সমঅংশীদার হিসাবে জানুয়ারি ১, ২০০৪ তারিখে যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করে। ২০০৪ সালে তাদের লাভ ছিল ৬০০ টাকা; উত্তোলন ছিল: A ১৫০ টাকা ও B ১০০ টাকা। মূলধনের উপর সুদ ৫%। ২০০৫ সালে তারা লাভ-ক্ষতির হার ২:১ করলেও অন্য কোন পরিবর্তন করেনি। ২০০৫-এ কারবারে লাভ হয় ২,৪০০ টাকা এবং উত্তোলন ছিল: A ১,০০০ টাকা ও B ৫০০ টাকা। মূলধনের উপর আগের হারে সুদ ধরা হয় তবে তা ছিল ২০০৪ সালের সমাপনী জেরের উপর।
উত্তোলনের পূর্বে লাভ এবং সুদ বাবদ A দুই বৎসরে অংশীদারী কারবার থেকে কত টাকা পেয়েছে?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: গ) ২২১৫
ব্যাখ্যা
২০০৪: লাভের ভাগ ৩০০ + সুদ ১৫০ = ৪৫০ টাকা; ২০০৫: লাভের ভাগ ১,৬০০ + সুদ ১৬৫ = ১,৭৬৫ টাকা। মোট ৪৫০ + ১,৭৬৫ = ২,২১৫ টাকা।