জনাব ‘এক্স’ নগদ ৬,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাঁর নিজের উত্তোলন ছিল ১,৫০০ টাকা, তাঁর স্ত্রী ব্যবসায় থেকে ৫০০ টাকার পণ্য নিয়ে যায় এবং তিনি তাঁর ব্যক্তিগত জীবন-বীমা প্রিমিয়াম বাবদ ৬৫০ টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে প্রদান করেন। তাঁর মূলধন কমে যাওয়ায় তাঁর ভাই তাকে ৫,০০০ টাকা ধার দেয় যার অর্ধেক পরিশোধিত হয়েছে। তিনি তাঁর পুরনো ব্যক্তিগত গাড়ি যার মূল্য ২,৫০০ টাকা ব্যবসায়িক সম্পত্তির সাথে যুক্ত করেন এবং নিজস্ব তহবিল থেকে ৫,০০০ টাকায় একটি ব্যক্তিগত নতুন গাড়ি খরিদ করেন। একজন কর্মচারীকে দেয়া বেতন ৮৫০ টাকা ভুলে হিসাবভুক্ত করা হয়নি। উল্লিখিত ঘটনাগুলোর জন্য প্রয়োজনীয় সমন্বয় করার আগে তাঁর নীট মুনাফা হয় ২,০০০ টাকা।
জনাব এক্স এর সঠিক নীট আয় কত টাকা?
উত্তর জানতে একটি অপশন বেছে নাও 👇
সঠিক উত্তর: ঘ) 1,150
ব্যাখ্যা
হিসাবভুক্ত না হওয়া বেতন ৮৫০ টাকা একটি ব্যবসায়িক খরচ, তাই মুনাফা থেকে বাদ যাবে: ২,০০০ − ৮৫০ = ১,১৫০ টাকা। উত্তোলন, বীমা প্রিমিয়াম বা ঋণ মুনাফায় প্রভাব ফেলে না।