জলবায়ু পরিবর্তন পারফরম্যান্স সূচক (CCPI) ২০২৭: শীর্ষ তিন স্থান ফাঁকা, চতুর্থ ডেনমার্ক; তলানিতে ইরান
কপ৩১ চলাকালে ১১ নভেম্বর ২০২৬ জার্মানওয়াচ ও নিউক্লাইমেট ইনস্টিটিউট 'ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইনডেক্স (CCPI) ২০২৭' প্রকাশ করেছে, যাতে বিশ্বের ৯০ শতাংশের বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী ৬৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নকে মূল্যায়ন করা হয়েছে। কোনো দেশের নীতি ১.৫°C লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এবারও প্রথম তিনটি স্থান ফাঁকা রাখা হয়েছে; চতুর্থ স্থানে ডেনমার্ক, এরপর লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য ও মরক্কো। যুক্তরাজ্য একমাত্র জি-২০ দেশ, যার পারফরম্যান্স 'উচ্চ'। তালিকার নিচে সৌদি আরব (৬৫তম), রাশিয়া (৬৬তম), যুক্তরাষ্ট্র (৬৭তম) ও ইরান (৬৮তম); স্বাগতিক তুরস্ক ৫৩তম।
সূত্র