প্রথম বাংলাদেশি হিসেবে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার জিতলেন পিনু রহমান
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) ১৫তম আসরে গ্র্যান্ড পুরস্কার জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান; প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এ পুরস্কার পেলেন। ১০ নভেম্বর ২০২৬ দুবাই ফিউচার মিউজিয়ামে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারের মূল থিম ছিল 'ফ্যামিলি' (পরিবার); আগুনে পোড়া কড়াইল বস্তিতে খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা এক পরিবারের ছবি 'আন্ডার দ্য সেম স্কাই'-এর জন্য তিনি এ পুরস্কার পান। পেশায় ব্যাংকার পিনু রহমান রূপালী ব্যাংকে কর্মরত।
সূত্র