হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের উপদেষ্টা স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ দেন। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হলেন। ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ নিয়োগের ঘোষণা দেন। মিলার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির প্রধান কারিগর হিসেবে পরিচিত এবং ২০১৬ সালের নির্বাচনী প্রচারের শুরু থেকে ট্রাম্পের সঙ্গে আছেন। চিফ অব স্টাফ হোয়াইট হাউসের সবচেয়ে প্রভাবশালী পদগুলোর একটি, যিনি প্রেসিডেন্টের কর্মসূচি নির্ধারণ ও কংগ্রেসের সঙ্গে দর-কষাকষির দায়িত্বে থাকেন।
সূত্র