ব্যাংককে প্রথম ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া: চ্যাম্পিয়ন ফিলিপাইনের কারমেল; অংশ নেয় বাংলাদেশসহ ১১ দেশ
১৪ নভেম্বর ২০২৬ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া। ফিলিপাইনের ১৯ বছর বয়সী শিল্পী কারমেল 'সোব্রা-সোব্রা' গান গেয়ে ২১১ পয়েন্ট (জুরি ৯৩, দর্শক ভোট ১১৮) পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ১৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্বাগতিক থাইল্যান্ড এবং ১৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ভিয়েতনাম। বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম—এই ১১টি দেশ প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজক ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (EBU); স্বাগতিক সম্প্রচারক থাইল্যান্ডের চ্যানেল ৩।
সূত্র