HSC হিসাববিজ্ঞান ২য় পত্র অধ্যায় 1: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব — MCQ প্রশ্ন ও উত্তর

এই অধ্যায়ের প্রশ্ন শীঘ্রই যোগ হবে।

এই অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন

৪টি প্রশ্ন — ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ ও মেডিকেলসহ।

  1. ঢাবি · ২০১৮-১৯

    ১. চলতি বছরে মোট চাঁদা প্রাপ্তি ২০,০০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৪,০০০ টাকা এবং আগামী বছরের ২,৫০০ টাকা, চলতি বছরের বকেয়া চাঁদা ৫,৫০০ টাকা হলে আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। (Total subscription received in the income year is Tk. 20,000. Out of this, Tk. 4,000 relates to previous year and Tk. 2,500 pertains to next year. If accrued subscription for the current year is Tk. 5,500; calculate the amount of subscription that will be shown in the Income and Expenditure Account of the current year.)

    • ক) ২০,০০০ টাকা (Tk. 20,000)
    • খ) ১৯,০০০ টাকা (Tk. 19,000)
    • গ) ৮,০০০ টাকা (Tk. 8,000)
    • ঘ) ২৫,৫০০ টাকা (Tk. 25,500)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৯,০০০ টাকা (Tk. 19,000)

    আয়-ব্যয় হিসাবে চাঁদা = ২০,০০০ − ৪,০০০ (বিগত বছরের) − ২,৫০০ (অগ্রিম) + ৫,৫০০ (চলতি বছরের বকেয়া) = ১৯,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ঢাবি · ২০১১-১২

    ২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনী তহবিল বলতে বোঝায় (Capital fund of a non-trading concern means)

    • ক) একটি নির্দিষ্ট কালের আয় ও ব্যয়ের পার্থক্য
    • খ) একটি নির্দিষ্ট কালের নগদ গ্রহণ ও পরিশোধের পার্থক্য
    • গ) একটি নির্দিষ্ট কালের সম্পত্তি ও দায়ের পার্থক্য
    • ঘ) একটি নির্দিষ্ট দিনের সম্পত্তি ও দায়ের পার্থক্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) একটি নির্দিষ্ট দিনের সম্পত্তি ও দায়ের পার্থক্য

    মূলধনী তহবিল = নির্দিষ্ট তারিখে মোট সম্পত্তি − মোট দায়; উদ্বৃত্তপত্র একটি নির্দিষ্ট দিনের, কোনো সময়কালের নয়। আয় ও ব্যয়ের পার্থক্য হলো উদ্বৃত্ত/ঘাটতি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ঢাবি · ২০০৬-০৭

    ৩. এ্যাপেক্স ক্লাবের ৩,০০০ জন সদস্য আছে যারা বাৎসরিক ২০০ টাকা করে চাঁদা দিয়ে থাকেন। ২০০৬ সনে চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায়; যখন ৩০০ জন সদস্য ২০০৫ সনে আগাম দিয়েছিলেন, ৬০০ জন সদস্য ২০০৭ সনের চাঁদা আগাম দিয়েছেন এবং ২০০ জন সদস্য ২০০৬ সনের চাঁদা পরিশোধ করেননি?

    • ক) ৮.৪০
    • খ) ৭.৪০
    • গ) ৬.২০
    • ঘ) ৮.০০
    • ঙ) ৬.৬০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬.২০

    ২০০৬-এ নগদে প্রাপ্ত চাঁদা = ২০০৬-এর মোট চাঁদা ৩,০০০ × ২০০ = ৬,০০,০০০ − ২০০৫-এ আগাম পাওয়া ৩০০ × ২০০ = ৬০,০০০ − অনাদায়ী ২০০ × ২০০ = ৪০,০০০ + ২০০৭-এর আগাম ৬০০ × ২০০ = ১,২০,০০০ → ৬,২০,০০০ টাকা = ৬.২০ লক্ষ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. জবি · ২০২৫-২৬

    ৪. ২০২৪ সালে একটি ক্লাব চাঁদা বাবদ মোট ৭৬,০০০ টাকা পায় যার মধ্যে ৬,০০০ টাকা ২০২৩ সালের এবং ১০,০০০ টাকা ২০২৫ সালের হয়। তাহলে ২০২৪ এর চাঁদা কত?

    • ক) ৬৬,০০০ টাকা
    • খ) ৭৬,০০০ টাকা
    • গ) ৬০,০০০ টাকা
    • ঘ) ৮২,০০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬০,০০০ টাকা

    চলতি বছরের চাঁদা = 76,000 − 6,000 (আগের) − 10,000 (অগ্রিম) = 60,000।

    প্রশ্নটির আলাদা পাতা ›