অধ্যায়
এই অধ্যায়ের প্রশ্নগুলো নিচে দেখো — উত্তর দেখতে "উত্তর দেখুন"-এ, একসাথে সব উত্তর দেখতে "সব উত্তর দেখুন"-এ ক্লিক করো।
লোড হচ্ছে…
এই অধ্যায়ের প্রশ্ন শীঘ্রই যোগ হবে।
১২টি প্রশ্ন — ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ ও মেডিকেলসহ।
রাবি · ২০২৫-২৬
১. গ্যান্ট চার্ট কিসের কৌশল?
হেনরি এল. গ্যান্ট উদ্ভাবিত গ্যান্ট চার্টে সময়ের সঙ্গে কাজের পরিকল্পিত সূচি এবং প্রকৃত অগ্রগতি পাশাপাশি দেখানো হয় — তাই এটি পরিকল্পনা ও নিয়ন্ত্রণ দুটোরই কৌশল। শুধু 'পরিকল্পনা' বা শুধু 'নিয়ন্ত্রণ' অর্ধেক উত্তর। গ্যান্ট চার্টের প্রকার: ফরমায়েশ নিয়ন্ত্রণ চার্ট, কার্যভার চার্ট ও কর্মসূচি প্রক্রিয়া চার্ট। সূত্র: HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র — অধ্যায় ১০: নিয়ন্ত্রণ।
রাবি · ২০২৪-২৫
২. পরিচালনাসংক্রান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিম্নের কোনটি গতানুগতিক কৌশল?
নিয়ন্ত্রণের গতানুগতিক (প্রচলিত) কৌশলের মধ্যে পড়ে বাজেটীয় নিয়ন্ত্রণ এবং অবাজেটীয় কৌশল — ব্যক্তিগত পর্যবেক্ষণ, ব্রেক-ইভেন বিশ্লেষণ, পরিসংখ্যানগত উপাত্ত, বিশেষ প্রতিবেদন, অভ্যন্তরীণ নিরীক্ষা। তাই তিনটিই গতানুগতিক কৌশল। আধুনিক কৌশলের উদাহরণ হলো PERT, CPM ও গ্যান্ট চার্ট। সূত্র: HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র — অধ্যায় ১০: নিয়ন্ত্রণ।
ঢাবি · ২০১৮-১৯
৩. নিয়ন্ত্রণের মূল ভিত্তি কী? (Which one is the main foundation of control?)
নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম ধাপ আদর্শমান নির্ধারণ; প্রকৃত কাজকে এই মানের সাথে তুলনা করেই বিচ্যুতি নির্ণয় ও সংশোধন হয়।
ঢাবি · ২০১৮-১৯
৪. নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কোনটি? (Which one is the main objective of control?)
নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য কাজ পরিকল্পনা অনুযায়ী হচ্ছে কি না যাচাই করা এবং বিচ্যুতি থাকলে সংশোধন করা; ভুল শনাক্ত করা এর একটি ধাপ মাত্র।
ঢাবি · ২০১৩-১৪
৫. ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি? (Which one is the last step of management control?)
নিয়ন্ত্রণের ধাপ: মান নির্ধারণ → কাজ পরিমাপ → মানের সঙ্গে তুলনা → বিচ্যুতি থাকলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ; শেষ ধাপ সংশোধনমূলক ব্যবস্থা।
ঢাবি · ২০১৯-২০
৬. নিয়ন্ত্রণের ভিত্তি কী? (What is the base of controlling?)
নিয়ন্ত্রণে প্রকৃত ফলাফলকে মানদণ্ড/লক্ষ্যের সাথে তুলনা করা হয়—আর সেই মানদণ্ড পরিকল্পনা থেকেই আসে। তাই পরিকল্পনা নিয়ন্ত্রণের ভিত্তি (planning ও controlling পরস্পর নির্ভরশীল)।
ঢাবি
৭. নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?
প্রথমে কাজের মান (Standard) ঠিক করা হয়, পরে কার্যফল মেপে মানের সঙ্গে তুলনা করে বিচ্যুতি সংশোধন করা হয়।
ঢাবি · ২০২৪-২৫
৮. PERT এর পূর্ণরূপ কি?
PERT = Program Evaluation and Review Technique।
ঢাবি · ২০২৫-২৬
৯. নিয়ন্ত্রণ হলো একটি ______
নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক (নিরবচ্ছিন্ন) প্রক্রিয়া।
গুচ্ছ · ২০২৩-২৪
১০. নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় শেষ ধাপ কোনটি?
নিয়ন্ত্রণ প্রক্রিয়া: আদর্শমান নির্ধারণ → কাজ পরিমাপ → বিচ্যুতি নির্ণয় → সংশোধনমূলক ব্যবস্থা।
এই অধ্যায়ের প্রশ্নগুলো নিচে দেখো — উত্তর দেখতে "উত্তর দেখুন"-এ, একসাথে সব উত্তর দেখতে "সব উত্তর দেখুন"-এ ক্লিক করো।
লোড হচ্ছে…