অধ্যায়
এই অধ্যায়ের প্রশ্নগুলো নিচে দেখো — উত্তর দেখতে "উত্তর দেখুন"-এ, একসাথে সব উত্তর দেখতে "সব উত্তর দেখুন"-এ ক্লিক করো।
লোড হচ্ছে…
এই অধ্যায়ের ১টি প্রশ্ন থেকে বাছাই করা কয়েকটি — সঠিক উত্তর ও বাংলা ব্যাখ্যাসহ। সব প্রশ্ন ওপরের অনুশীলন অংশে।
১. 'নেকলেস' গল্পে মাতিলদা লোইজেল নেকলেসটি কার কাছ থেকে ধার করেছিল?
বলনাচের নিমন্ত্রণে যাওয়ার জন্য মাতিলদা তার ধনী বান্ধবী মাদাম ফোরেস্তিয়ের কাছ থেকে হীরার নেকলেস ধার নেয়।
১০টি প্রশ্ন — ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ ও মেডিকেলসহ।
রাবি · ২০২৫-২৬
১. লোইসেল পরিবার কোথায় বসবাস করত?
মোপাসাঁর ‘নেকলেস’ গল্পে বলনাচের আসর থেকে ফিরে মাতিলদা ও তার স্বামী লোইসেল প্যারিসের মার্টার স্ট্রিটে (Rue des Martyrs) নিজেদের বাসার দরজায় নামে। কলেজ স্ট্রিট, রিপন স্ট্রিট, ডালহৌসি স্ট্রিট কলকাতার রাস্তা, তাই এগুলো ফাঁদ। গল্পটির বাংলা অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। সূত্র: HSC বাংলা ১ম পত্র — ‘নেকলেস’ (গী দ্য মোপাসাঁ)।
জাবি · ২০২২-২৩
২. মোপাসাঁ কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন?
ফরাসি ছোটগল্পকার গী দ্য মোপাসাঁ (Guy de Maupassant) ১৮৫০ সালে ফ্রান্সের নর্মান্ডি অঞ্চলে জন্মগ্রহণ করেন; মৃত্যু ১৮৯৩ সালে। 'নেকলেস' গল্পটি তাঁর লেখা।
ঢাবি · ২০১৭-১৮
৩. প্রখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁ কোন দেশে জন্মগ্রহণ করেন?
'নেকলেস' গল্পের লেখক গী দ্য মোপাসাঁ (১৮৫০–১৮৯৩) ফ্রান্সের নরম্যান্ডিতে জন্মগ্রহণ করেন।
কুবি · ২০১৯-২০
৪. 'সর্বদা তার মনে দুঃখ' - কার দুঃখ?
নেকলেসের নায়িকা মাদাম মাতিলদা লোইসেল
বিইউপি · ২০২০-২১
৫. ফরাসি ভাষার 'নেকলেস' গল্পটির নাম কি?
মূল নাম: La Parure।
খুবি · ২০১৭-১৮
৬. 'নেকলেস' গল্পের মাদাম লেইসেল সর্বদাই দুঃখ-ভারাক্রান্ত থাকেন কারণ তিনি-
মাতিলদা লোইসেল নিজেকে বিলাস-বৈভবের জন্য জন্মেছে মনে করত; কাঙ্ক্ষিত জীবন না পাওয়ায় সে সর্বদা দুঃখ-ভারাক্রান্ত থাকত।
গুচ্ছ · ২০২১-২২
৭. মূল ফরাসী ভাষায় 'নেকলেস' গল্পটির নাম কি?
ফরাসি ভাষায় গল্পটির নাম La Parure. ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা La Gaulois এ গল্পটি প্রকাশিত হয়। এবং সে বছরই ইংরেজিতে অনূদিত হয়। গল্পটি যেমন ভিন্ন ঘটনাধর্মী কাহিনী দিয়ে শুরু ঠিক তেমনি বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে একটি নাটকীয় শেষের জন্য পাঠককে বরাবরই শোহিত করে।
কুবি · ২০১৯-২০
৮. 'সর্বদা তার মনে দুঃখ।' 'নেকলেস' গল্পে কার দুঃখের কথা বলা হয়েছে?
মোপাসাঁর 'নেকলেস' গল্পের কেন্দ্রীয় চরিত্র মাদাম লোইসেল; সুন্দরভাবে সাজতে না পারা ও উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় তার মনে দুঃখ।
চবি
৯. গী দ্য মোপাসাঁর 'নেকলেস' গল্পে হারানো নেকলেসের ঋণ শোধ করতে মাতিলদা ও তার স্বামীর কত বছর লেগেছিল?
ধার করা নেকলেস হারিয়ে নতুন নেকলেস কিনতে নেওয়া ঋণ শোধ করতে লোইজেল দম্পতির দীর্ঘ দশ বছর কঠোর পরিশ্রম করতে হয়; পরে জানা যায় আসল নেকলেসটি ছিল নকল।
ঢাবি · ২০২৩-২৪
১০. 'নেকলেস' গল্পে উল্লেখিত 'স্যাটিন' কী?
'নেকলেস' গল্পে 'স্যাটিন' অর্থ মসৃণ রেশমি বস্ত্র।
এই অধ্যায়ের প্রশ্নগুলো নিচে দেখো — উত্তর দেখতে "উত্তর দেখুন"-এ, একসাথে সব উত্তর দেখতে "সব উত্তর দেখুন"-এ ক্লিক করো।
লোড হচ্ছে…