অধ্যায়
এই অধ্যায়ের প্রশ্নগুলো নিচে দেখো — উত্তর দেখতে "উত্তর দেখুন"-এ, একসাথে সব উত্তর দেখতে "সব উত্তর দেখুন"-এ ক্লিক করো।
লোড হচ্ছে…
এই অধ্যায়ের প্রশ্ন শীঘ্রই যোগ হবে।
৯টি প্রশ্ন — ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ ও মেডিকেলসহ।
জাবি · ২০২৫-২৬
১. 'সাহিত্যে খেলা' প্রবন্ধ অনুযায়ী, কোন জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে?
প্রমথ চৌধুরী লিখেছেন: "কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেঁপু এবং ধর্মের জয়ঢাক— এইসব জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে।"
জাবি · ২০২৫-২৬
২. বাংলা ভাষায় সাধু ও চলিত রীতি নিয়ে তুলনামূলক গবেষণা করেন-
প্রমথ চৌধুরীকে বাংলা চলিত রীতির জনক বলা হয়; সাধু ও চলিত রীতি নিয়ে তিনিই প্রথম তুলনামূলক আলোচনা করেন। তাঁর সম্পাদিত 'সবুজপত্র' ছিল চলিত রীতির মুখপত্র।
জাবি · ২০২৫-২৬
৩. নিচের কোনটি প্রমথ চৌধুরীর গ্রন্থ নয়?
তেল-নুন-লকড়ি, নানাকথা ও রায়তের কথা প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থ। 'ভাষার কথা' তাঁর রচনা নয়।
জাবি · ২০২৫-২৬
৪. প্রমথ চৌধুরীর মতে, রঙ্গমঞ্চে না চড়লে আমাদের-
'সাহিত্যে খেলা' প্রবন্ধে আছে— "বেদীতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না, আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না।"
ঢাবি · ২০১৪-১৫
৫. ২০১৪ সালে কোন্ পত্রিকা-প্রকাশনার শতবর্ষ পূর্ণ হচ্ছে?
প্রমথ চৌধুরীর সম্পাদনায় ‘সবুজপত্র’ ১৯১৪ সালে প্রকাশিত হয় — চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় এটি ঐতিহাসিক; ২০১৪ তাই এর শতবর্ষ। বঙ্গদর্শন ১৮৭২, শিখা ১৯২৭।
ঢাবি · ২০১২-১৩
৬. "মন উঁচুতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়।" কোন রচনার অন্তর্গত?
উক্তিটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ 'সাহিত্যে খেলা'-র; লেখকের মতে মন খেলার ছলে উঁচু-নিচু দুদিকেই বিচরণ করে।
ঢাবি · ২০১১-১২
৭. 'দা-কুমড়া সম্বন্ধ' বাগ্ধারাটি পাওয়া যায় কোন্ রচনায়?
প্রমথ চৌধুরীর প্রবন্ধ 'সাহিত্যে খেলা'-য় শিক্ষা ও সাহিত্যের বিরোধপূর্ণ সম্পর্ক বোঝাতে 'দা-কুমড়া সম্বন্ধ' বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে।
নার্সিং · ২০১৭-১৮
৮. প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র কোনটি?
প্রমথ চৌধুরী সম্পাদিত সাময়িকপত্র 'সবুজপত্র'। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। সবুজপত্র পত্রিকাকে কেন্দ্র করে বাংলা ভাষায় চলিতরীতির প্রবর্তন ঘটে।
নার্সিং · ২০১৮-১৯
৯. বাংলা সাহিত্যে 'বীরবল' কার ছদ্মনাম?
'বীরবল' প্রমথ চৌধুরীর ছদ্মনাম। রবীন্দ্রনাথের ছদ্মনাম 'ভানুসিংহ', শরৎচন্দ্রের 'অনিলা দেবী' এবং শামসুর রাহমানের 'মজলুম আদিব'।
এই অধ্যায়ের প্রশ্নগুলো নিচে দেখো — উত্তর দেখতে "উত্তর দেখুন"-এ, একসাথে সব উত্তর দেখতে "সব উত্তর দেখুন"-এ ক্লিক করো।
লোড হচ্ছে…