HSC হিসাববিজ্ঞান ২য় পত্র অধ্যায় 4: যৌথমূলধনী কোম্পানির মূলধন — MCQ প্রশ্ন ও উত্তর

এই অধ্যায়ের প্রশ্ন শীঘ্রই যোগ হবে।

এই অধ্যায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন

১৪টি প্রশ্ন — ঢাবি, জাবি, রাবি, চবি, গুচ্ছ ও মেডিকেলসহ।

  1. ঢাবি · ২০১৪-১৫

    ১. বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ প্রদান করা হলে- (In dividend is paid through bonus share, it would)

    • ক) শেয়ার হোল্ডারদের স্বত্ববৃদ্ধি পাবে (increase shareholder's equity)
    • খ) শেয়ার হোল্ডারদের স্বত্বহ্রাস পাবে (decrease shareholder's equity)
    • গ) মালিকানা স্বত্ব ও সম্পদ বৃদ্ধি পাবে (increase liabilities and owners' equity)
    • ঘ) দায় ও মালিকানা স্বত্ববৃদ্ধি পাবে (increase liabilities and owners' equity)
    • ঙ) শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তিত হবে না (have no change in shareholder's equity)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঙ) শেয়ার হোল্ডারদের স্বত্ব পরিবর্তিত হবে না (have no change in shareholder's equity)

    বোনাস শেয়ারে সংরক্ষিত মুনাফা থেকে টাকা শেয়ার মূলধনে স্থানান্তর হয় — স্বত্বের ভেতরেই এক খাত কমে আরেক খাত সমান বাড়ে, কোনো নগদ বের হয় না; তাই মোট শেয়ারহোল্ডার স্বত্ব অপরিবর্তিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ঢাবি · ২০১৪-১৫

    ২. নিচের কোনটি অলীক সম্পত্তি? (Which of the following is a fictitious asset?)

    • ক) সুনাম (Goodwill)
    • খ) পেটেন্ট (Patent)
    • গ) শেয়ারের মূল্যে ছাড় (Discount on issue of share)
    • ঘ) কপিরাইট (Copyright)
    • ঙ) অগ্রীম ভাড়া (Prepaid Rent)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) শেয়ারের মূল্যে ছাড় (Discount on issue of share)

    অলীক সম্পদ উদ্বর্তপত্রে সম্পদের পাশে থাকে, কিন্তু এর কোনো বাস্তব মূল্য নেই — যেমন শেয়ার ইস্যুতে বাট্টা, প্রাথমিক খরচ। সুনাম, পেটেন্ট ও কপিরাইট অদৃশ্যমান হলেও প্রকৃত সম্পদ; অগ্রিম ভাড়া চলতি সম্পদ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ঢাবি · ২০১৮-১৯

    ৩. বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত টাকা কোন হিসাবে স্থানান্তর করতে হবে? (In which account the balance of share forfeiture account is to be transferred after re-issue of forfeited shares?)

    • ক) রাজস্ব সঞ্চিতি হিসাব (Revenue Reserve Account)
    • খ) সংরক্ষিত মূলধন হিসাব (Reserve Capital Account)
    • গ) মূলধন সঞ্চিতি হিসাব (Capital Reserve Account)
    • ঘ) শেয়ার আবন্টন হিসাব (Share Allotment Account)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মূলধন সঞ্চিতি হিসাব (Capital Reserve Account)

    পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের উদ্বৃত্ত মূলধনজাতীয় লাভ, তাই তা মূলধন সঞ্চিতি (capital reserve) হিসাবে স্থানান্তরিত হয়; এটি লভ্যাংশ হিসেবে বণ্টনযোগ্য নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ঢাবি · ২০১৬-১৭

    ৪. বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে? (Which one will happen after issuing bonus share?)

    • ক) মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে (owner’s equity will increase)
    • খ) মালিকানা স্বত্ব হ্রাস পাবে (owner’s equity will decrease)
    • গ) মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকবে (owner’s equity will remain unchanged)
    • ঘ) সম্পদ বৃদ্ধি পাবে (asset will increase)
    • ঙ) সম্পদ হ্রাস পাবে (asset will decrease)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকবে (owner’s equity will remain unchanged)

    বোনাস শেয়ারে সংরক্ষিত আয় (retained earnings) থেকে শেয়ার মূলধনে স্থানান্তর হয়—মালিকানা স্বত্বের ভেতরেই এক খাত কমে অন্য খাত বাড়ে, কোনো নগদ লেনদেন হয় না। তাই মোট মালিকানা স্বত্ব ও সম্পদ অপরিবর্তিত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ঢাবি · ২০১৬-১৭

    ৫. শেয়ার হোল্ডারগণ নিম্নের কোনটির দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? (Financially, shareholders are rewarded by:)

    • ক) নীট মুনাফা (net profits)
    • খ) লভ্যাংশ (dividend)
    • গ) সুদ (interest)
    • ঘ) বিক্রীত পণ্যের ব্যয় (cost of goods sold)
    • ঙ) লাভ (gain)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) লভ্যাংশ (dividend)

    শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিক; মুনাফার যে অংশ তাদের মধ্যে বণ্টন করা হয় তা লভ্যাংশ (dividend)। সুদ পান ঋণদাতা বা ডিবেঞ্চারহোল্ডাররা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ঢাবি · ২০১৫-১৬

    ৬. একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৫:১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। বণ্টনকৃত এই শেয়ারকে বলা হয়: (A company distributed free shares among the existing shareholders at 5:1 ratio. This event will be termed as issue of:)

    • ক) রাইট শেয়ার (Right share)
    • খ) বোনাস শেয়ার (Bonus share)
    • গ) অগ্রাধিকার শেয়ার (Preference share)
    • ঘ) সাধারণ শেয়ার (Ordinary share)
    • ঙ) উদ্যোক্তার শেয়ার (Founder’s share)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বোনাস শেয়ার (Bonus share)

    সংরক্ষিত মুনাফা মূলধনে রূপান্তর করে বিদ্যমান শেয়ারহোল্ডারদের বিনামূল্যে যে শেয়ার দেওয়া হয় তা বোনাস শেয়ার। রাইট শেয়ারে টাকা দিয়ে কিনতে হয় (ছাড়ে হলেও), বিনামূল্যে নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ঢাবি · ২০১১-১২

    ৭. বোনাস শেয়ার প্রদান করা হলে শেয়ার হোল্ডারদের স্বত্বে দেখানো হয় (In the stockholders equity section bonus share distributed is reported as)

    • ক) পরিশোধিত মূলধন ও জমাকৃত অর্জন হতে কমানো হয় (Deduction from paid in capital and retained earnings)
    • খ) শুধুমাত্র জমাকৃত অর্জন হতে বাদ যাবে (Deduction from retained earnings only)
    • গ) শুধুমাত্র মূলধনের সাথে যোগ হবে (Addition to capital stock only)
    • ঘ) জমাকৃত অর্জন হতে বাদ যাবে এবং মূলধনের সাথে যোগ হবে (Deduction from retained earnings and addition to capital stock)
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) জমাকৃত অর্জন হতে বাদ যাবে এবং মূলধনের সাথে যোগ হবে (Deduction from retained earnings and addition to capital stock)

    বোনাস শেয়ারে জমাকৃত অর্জন (retained earnings) মূলধনে রূপান্তরিত হয়: জমাকৃত অর্জন কমে, শেয়ার মূলধন সমপরিমাণ বাড়ে; মোট স্বত্ব অপরিবর্তিত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ঢাবি

    ৮. একটি কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের ১০,০০০টি শেয়ার প্রতিটি ১২ টাকায় ইস্যু করল। শেয়ার অধিহার (Premium) কত?

    • ক) ১০,০০০ টাকা
    • খ) ২০,০০০ টাকা
    • গ) ১,০০,০০০ টাকা
    • ঘ) ১,২০,০০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২০,০০০ টাকা

    শেয়ারপ্রতি অধিহার ১২ − ১০ = ২ টাকা; মোট অধিহার = ১০,০০০ × ২ = ২০,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. গুচ্ছ · ২০২৩-২৪

    ৯. কোম্পানী আইনের ৫৪(১) ধারা মতে শেয়ারকে স্টকে রূপান্তরের কত দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে?

    • ক) ১০ দিন
    • খ) ১৫ দিন
    • গ) ২০ দিন
    • ঘ) ২৫ দিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৫ দিন

    কোম্পানি আইন ১৯৯৪ এর ৫৪(১) ধারা অনুযায়ী শেয়ারকে স্টকে রূপান্তরের ১৫ দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হয় (প্রকাশিত উত্তর)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. গুচ্ছ · ২০২৪-২৫

    ১০. একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে ৬:১ অনুপাতে নতুন শেয়ার বিতরণ করল। বন্টনকৃত শেয়ারকে কি বলা হয়?

    • ক) রাইট শেয়ার
    • খ) বোনাস শেয়ার
    • গ) অগ্রাধিকার শেয়ার
    • ঘ) সাধারন শেয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বোনাস শেয়ার

    বিদ্যমান শেয়ারহোল্ডারদের বিনামূল্যে দেওয়া শেয়ার বোনাস শেয়ার; রাইট শেয়ার মূল্য দিয়ে কিনতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›