জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৫-২৬

২০২৫-২৬ সেশন ২৮টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: উচ্চতর গণিত (১) · বাংলা (১১) · ইংরেজি (৮) · সাধারণ জ্ঞান (৭) · আইসিটি (১)

মানবন্টন ও নিয়ম: সব বিভাগ আবেদন করতে পারবে।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

উচ্চতর গণিত (১টি)

  1. ১. একটি বাক্সে ৩টি লাল বল, ৩টি সবুজ বল ও ৩টি হলুদ বল আছে। বাক্স থেকে দৈবচয়নকৃত ১টি বল সবুজ অথবা হলুদ হওয়ার সম্ভাবনা কত?

    • ক) ১/৪
    • খ) ১/৩
    • গ) ২/৩
    • ঘ) ১/২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ২/৩

    সবুজ বা হলুদ বল 6টি, মোট 9টি ⇒ সম্ভাবনা 6/9 = 2/3।

    প্রশ্নটির আলাদা পাতা ›

বাংলা (১১টি)

  1. ২. 'মানব-কল্যাণ' প্রবন্ধটি আবুল ফজলের কোন গ্রন্থের অন্তর্গত?

    • ক) রাঙা প্রভাত
    • খ) চৌচির
    • গ) মাটির পৃথিবী
    • ঘ) মানবতন্ত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মানবতন্ত্র

    'মানব-কল্যাণ' প্রবন্ধটি আবুল ফজলের 'মানবতন্ত্র' গ্রন্থ থেকে নেওয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩. 'কল্পনা' শব্দটি কোন পদ?

    • ক) বিশেষ্য
    • খ) বিশেষণ
    • গ) অব্যয়
    • ঘ) ক্রিয়া
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বিশেষ্য

    'কল্পনা' একটি বিশেষ্য পদ (ভাববাচক)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৪. 'রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল মালঞ্চ ধরি'- চরণটি কোন কবিতার?

    • ক) আমি কিংবদন্তির কথা বলছি
    • খ) তাহারেই পড়ে মনে
    • গ) প্রতিদান
    • ঘ) সোনার তরী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রতিদান

    চরণটি জসীমউদ্‌দীনের 'প্রতিদান' কবিতার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৫. কোন বাগধারাটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয়?

    • ক) অকূল পাথার
    • খ) অপোগন্ড
    • গ) অষ্টকপাল
    • ঘ) আখাম্বা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) অষ্টকপাল

    'অষ্টকপাল' অর্থ হতভাগ্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬. কোনটি সমার্থক নয়?

    • ক) অহ্ন-শর্বরী
    • খ) অনল-পাবক
    • গ) অম্বর-নীলিমা
    • ঘ) ঐতিহ্য-বিশ্রুতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অহ্ন-শর্বরী

    অহ্ন (দিন) ও শর্বরী (রাত) বিপরীতার্থক; বাকি জোড়াগুলো সমার্থক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৭. 'বেমক্কা' বলতে বুঝায়-

    • ক) নিয়ন্ত্রিত
    • খ) অসঙ্গত
    • গ) অসতর্ক
    • ঘ) অসমর্থ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অসঙ্গত

    'বেমক্কা' অর্থ অসঙ্গত বা বেখাপ্পা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৮. অন্য লিপিতে রূপান্তরকে এক কথায় কী বলে?

    • ক) রূপান্তরিত
    • খ) অনূদিত
    • গ) লিপ্যন্তর
    • ঘ) অনুবাদ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) লিপ্যন্তর

    এক লিপি থেকে অন্য লিপিতে রূপান্তর = লিপ্যন্তর।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৯. 'হিসাব-নিকাশ' শব্দটি কোন কোন ভাষার মিশ্রণ?

    • ক) উর্দু ও আরবি
    • খ) আরবি ও ফারসি
    • গ) সংস্কৃতি ও উর্দু
    • ঘ) ফারসি ও হিন্দি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আরবি ও ফারসি

    'হিসাব' আরবি ও 'নিকাশ' ফারসি শব্দ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ১০. 'যে পথ সৎ নয়, সে পথে শান্তি নেই'- এর সরল রূপ কোনটি?

    • ক) অসৎ পথ শান্তিহীন
    • খ) শান্তির জন্য সৎ পথ প্রয়োজন
    • গ) অসৎ পথে শাস্তি নেই
    • ঘ) অসৎ মানুষ শান্তি পায় না
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অসৎ পথ শান্তিহীন

    জটিল বাক্যটির সরল রূপ: অসৎ পথ শান্তিহীন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১১. শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান - এগুলো কোন শ্রেণির শব্দ?

    • ক) গুণবাচক বিশেষণ
    • খ) ভাববাচক বিশেষ্য
    • গ) সমষ্টিবাচক বিশেষ্য
    • ঘ) বস্তুবাচক বিশেষ্য
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ভাববাচক বিশেষ্য

    শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান কাজ বা ভাব বোঝায়—ভাববাচক বিশেষ্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১২. 'জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে'- এখানে 'গঠনে' শব্দটি কোন কারক?

    • ক) অধিকরণ কারক
    • খ) কর্তৃকারক
    • গ) সম্প্রদান কারক
    • ঘ) কর্মকারক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) অধিকরণ কারক

    'গঠনে' ক্রিয়ার আধার/বিষয় নির্দেশ করে—অধিকরণ কারক।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (৮টি)

  1. ১৩. Identify the sentence with correct subject-verb agreement:

    • ক) The number of participants are increasing.
    • খ) Neither of the answers is correct.
    • গ) Each of the players are ready to start.
    • ঘ) The list of items are on the table.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Neither of the answers is correct.

    Neither of + plural noun এর পর singular verb 'is'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৪. Which of the following is an example of a metaphor?

    • ক) She sings like a bird
    • খ) He runs like a Cheetah
    • গ) Time is a thief
    • ঘ) As white as snow
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Time is a thief

    'Time is a thief'—like/as ছাড়া সরাসরি তুলনা, metaphor।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৫. Identify the part that contains error- 'She has completed the work very carefully, isn't it?'

    • ক) very carefully
    • খ) has completed
    • গ) the work
    • ঘ) isn't it
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) isn't it

    Tag question-এ auxiliary ও pronoun মিলবে: hasn't she?—তাই 'isn't it' ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৬. Identify the grammatical error: 'Hardly had he arrived when the storm has begun.'

    • ক) incorrect in version
    • খ) wrong conjunction
    • গ) faulty pronoun reference
    • ঘ) tense inconsistency
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) tense inconsistency

    Hardly had … when-এর পর past simple (began) হবে; 'has begun' কালের অসঙ্গতি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৭. Identify the literary device: 'The Sun smiled at the village.'

    • ক) irony
    • খ) simile
    • গ) hyperbole
    • ঘ) personification
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) personification

    সূর্যকে মানুষের মতো হাসতে দেখানো personification।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ১৮. The synonym of 'procrastination'-

    • ক) readiness
    • খ) timeliness
    • গ) expeditious
    • ঘ) hesitation
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) hesitation

    Procrastination অর্থ কাজে গড়িমসি বা বিলম্ব—hesitation এর কাছাকাছি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ১৯. 'Hold water' means-

    • ক) logical
    • খ) store water
    • গ) patience
    • ঘ) assessment
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) logical

    'hold water' অর্থ যুক্তিসঙ্গত বা টেকসই হওয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২০. Which one is correct in the context of letter writing?

    • ক) Yours faithfully
    • খ) Your's faithfully
    • গ) Your's faithfull
    • ঘ) Your faithfully
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) Yours faithfully

    আনুষ্ঠানিক চিঠির সমাপ্তি: Yours faithfully (apostrophe ছাড়া)।

    প্রশ্নটির আলাদা পাতা ›

সাধারণ জ্ঞান (৭টি)

  1. ২১. অনুসন্ধানমূলক তথ্যচিত্র 'প্যানোরোমা' কোন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়?

    • ক) ভয়েস অব আমেরিকা
    • খ) বিবিসি
    • গ) রয়টার্স
    • ঘ) এএফপি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বিবিসি

    'প্যানোরামা' বিবিসির অনুসন্ধানী তথ্যচিত্র অনুষ্ঠান।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২২. ৯৭তম অস্কারের 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' বিভাগে বাংলাদেশের কোন ছবিটি মনোনীত করা হয়?

    • ক) সাবা
    • খ) কাজলরেখা
    • গ) ন ডরাই
    • ঘ) বলি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বলি

    ৯৭তম অস্কারে বাংলাদেশ থেকে 'বলি' (The Wrestler) পাঠানো হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ২৩. একটি নির্দিষ্ট ঘটনা, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গভীরভাবে বিশ্লেষণের পদ্ধতিকে বলে-

    • ক) এক্সপেরিমেন্ট
    • খ) সার্ভে
    • গ) ট্রেন্ড অ্যানালাইসিস
    • ঘ) কেস স্টাডি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কেস স্টাডি

    কোনো একক ঘটনা/ব্যক্তি/প্রতিষ্ঠানের গভীর বিশ্লেষণ পদ্ধতি কেস স্টাডি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ২৪. 'Universal Adult Franchise'- কোনটির সাথে সম্পর্কিত?

    • ক) সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার
    • খ) প্রাপ্তবয়স্ক নাগরিকদের আন্তর্জাতিক সংগঠন
    • গ) ফ্রান্সের প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার
    • ঘ) নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন নাগরিকদের ভোটাধিকার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার

    Universal Adult Franchise = সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের সর্বজনীন ভোটাধিকার।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ২৫. বাংলাদেশে কোন নম্বরটিতে ডায়াল করলে 'স্বাস্থ্যসেবা' পাওয়া যাবে?

    • ক) ১৬১২৩
    • খ) ৯৯৯
    • গ) ১৬২৬৩
    • ঘ) ৩৩৩
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১৬২৬৩

    সরকারি স্বাস্থ্য বাতায়নের নম্বর ১৬২৬৩।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২৬. ৪ ডিসেম্বর ২০২৫ বাজারে আসা নতুন ৫০০ টাকার নোটের পিছনের অংশে কোন প্রতিষ্ঠানের ছবি সংযোজিত হয়েছে?

    • ক) স্মৃতিসৌধ
    • খ) শহীদ মিনার
    • গ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট
    • ঘ) জাদুঘর
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট

    ৪ ডিসেম্বর ২০২৫ বাজারে আসা নতুন ৫০০ টাকার নোটের পেছনে সুপ্রিম কোর্ট ভবনের ছবি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২৭. গিগ (Gig) অর্থনীতির সাথে সম্পর্কিত কোনটি?

    • ক) ব্যাংকিং
    • খ) ফ্রিল্যান্সিং
    • গ) ব্যবসা
    • ঘ) শিক্ষকতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ফ্রিল্যান্সিং

    গিগ অর্থনীতি স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক বা ফ্রিল্যান্স কাজের বাজার।

    প্রশ্নটির আলাদা পাতা ›

আইসিটি (১টি)

  1. ২৮. কোনটি 'ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং' টুল নয়?

    • ক) Google Gemini
    • খ) Microsoft Copilot
    • গ) Google Aggregator
    • ঘ) Chat GPT
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) Google Aggregator

    Gemini, Copilot, ChatGPT ভাষা মডেল (NLP) টুল; 'Google Aggregator' নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

জবি ২০২৫-২৬ — অন্য ইউনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

জবি ডি ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৫-২৬ — Jagannath University (JnU) D Unit Question 2025-26 | SmartPora