জিএসটি গুচ্ছ C ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪

২০২৩-২৪ সেশন ৯৯টি প্রশ্ন উত্তর ও ব্যাখ্যাসহ

বিষয়: বাংলা (১৪) · ইংরেজি (১৫) · হিসাববিজ্ঞান (৩৫) · ব্যবস্থাপনা ও মার্কেটিং (৩৫)

মানবন্টন ও নিয়ম: ১০০ নম্বরের MCQ, ১ ঘণ্টা; ভুলে −০.২৫, পাস ৩০।

এই প্রশ্নপত্রে অনুশীলন — উত্তর মিলিয়ে, ভুলের খাতায় জমাসহ

বাংলা (১৪টি)

  1. ১. 'গণ্ডুষ' শব্দের অর্থ কী?

    • ক) একবাটি
    • খ) একমুখ
    • গ) একঘটি
    • ঘ) একমুঠি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) একমুখ

    গণ্ডূষ অর্থ এক মুখ বা এক কোষ পরিমাণ পানি।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ২. 'সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম।'- এখানে 'বাঙালির বিষ' বলতে কী বোঝানো হয়েছে?

    • ক) অনিঃশেষ বিদ্বেষ
    • খ) ক্ষণস্থায়ী ক্রোধ
    • গ) প্রাণঘাতী বিষ
    • ঘ) কঠিন প্রতিশোধস্পৃহা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ক্ষণস্থায়ী ক্রোধ

    'বিলাসী' গল্পে 'বাঙালির বিষ' বলতে বাঙালির ক্ষণস্থায়ী রাগ বা ক্রোধকে বোঝানো হয়েছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩. 'উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ' কাব্যের রচয়িতা কে?

    • ক) সৈয়দ শামসুল হক
    • খ) নির্মলেন্দু গুণ
    • গ) শামসুর রাহমান
    • ঘ) আবু জাফর ওবায়দুল্লাহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) শামসুর রাহমান

    'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' শামসুর রাহমানের কাব্যগ্রন্থ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৪. 'উচ্ছৃঙ্খল' শব্দটির উচ্চারণ কোনটি?

    • ক) উৎচ্ছৃংখল
    • খ) উচচ্ছৃংখল্
    • গ) উচ্‌ছৃংখল্‌
    • ঘ) উচ্‌ছৃংখল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) উচ্‌ছৃংখল্‌

    'উচ্ছৃঙ্খল' শব্দের প্রমিত উচ্চারণ উচ্‌ছৃংখল্‌।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৫. আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা।'- কী ধরনের বাক্য?

    • ক) ইচ্ছাসূচক
    • খ) অনুজ্ঞাসূচক
    • গ) নেতিবাচক
    • ঘ) কার্যকারণাত্মক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) অনুজ্ঞাসূচক

    'যেও নাকো' দ্বারা নিষেধ/আদেশ বোঝানো হয়েছে, তাই বাক্যটি অনুজ্ঞাসূচক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৬. 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসটি কার লেখা?

    • ক) মানিক বন্দ্যোপাধ্যায়
    • খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    • গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মানিক বন্দ্যোপাধ্যায়

    'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭. 'মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।'- উক্তিটি কোন রচনা থেকে নেয়া হয়েছে?

    • ক) মানব-কল্যাণ
    • খ) অপরিচিতা
    • গ) আমার পথ
    • ঘ) লালসালু
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আমার পথ

    কাজী নজরুল ইসলামের 'আমার পথ' প্রবন্ধে বলা হয়েছে, মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৮. নিচের কোন শব্দটি শুদ্ধ?

    • ক) পূর্বাহ্ণ
    • খ) অদ্ভূত
    • গ) উদ্ভুত
    • ঘ) অভ্যূদয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) পূর্বাহ্ণ

    'পূর্বাহ্ণ' শুদ্ধ; অন্যগুলোর শুদ্ধ রূপ অদ্ভুত, উদ্ভূত, অভ্যুদয়। (অপশনগুলো জয়কলির প্রশ্ন সমাধান অনুযায়ী।)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৯. 'রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন।'- এখানে 'জেনারেল মনসুন' বলতে কী বোঝানো হয়েছে?

    • ক) শক্তিধর আর্মি অফিসার
    • খ) ভারতীয় মিত্রবাহিনী
    • গ) আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি
    • ঘ) মুক্তিবাহিনী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি

    'রেইনকোট' গল্পে 'জেনারেল মনসুন' বলতে বর্ষাকালের প্রতিকূল আবহাওয়াকে বোঝানো হয়েছে, যা পাকিস্তানি সেনাদের জন্য বাধা ছিল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ১০. Syntax শব্দের পারিভাষিক অর্থ-

    • ক) শব্দতত্ত্ব
    • খ) অর্থতত্ত্ব
    • গ) রূপতত্ত্ব
    • ঘ) বাক্যতত্ত্ব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) বাক্যতত্ত্ব

    Syntax এর পরিভাষা বাক্যতত্ত্ব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ১১. 'ঞ' ধ্বনির উচ্চারণ কোনটি?

    • ক) ইঁঅ
    • খ) ইঅ
    • গ) ইঁয়ো
    • ঘ) ইয়ো
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ইঁঅ

    'ঞ' এর উচ্চারণ অনুনাসিক 'ইঁঅ'।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ১২. 'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।' - এখানে 'ভিতর' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

    • ক) কারণে
    • খ) জন্যে
    • গ) অপেক্ষায়
    • ঘ) মধ্যে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) মধ্যে

    'খাঁচার ভিতর' অর্থ খাঁচার মধ্যে; 'ভিতর' অনুসর্গটি অধিকরণ (মধ্যে) অর্থে ব্যবহৃত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ১৩. 'মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল।' কার উক্তি?

    • ক) সৈয়দ ওয়ালীউল্লাহ্
    • খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    • গ) আবুল ফজল
    • ঘ) মোতাহের হোসেন চৌধুরী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

    উক্তিটি শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' (বায়ান্নর দিনগুলো) থেকে নেওয়া।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ১৪. প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত?

    • ক) বাংলা
    • খ) সংস্কৃত
    • গ) পর্তুগিজ
    • ঘ) ইংরেজি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) পর্তুগিজ

    ১৭৪৩ সালে মনোএল দা আসসুম্পসাঁও পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ইংরেজি (১৫টি)

  1. ১৫. I don't know who ___ the chair.

    • ক) breaks
    • খ) broke
    • গ) breaking
    • ঘ) break
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) broke

    The action is in the past, so 'who broke the chair'.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ১৬. My mother _____ TV news every night.

    • ক) is watching
    • খ) watched
    • গ) watches
    • ঘ) watch
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) watches

    A habitual action with a third-person singular subject takes the simple present: watches.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ১৭. Two-thirds of the work _____.

    • ক) have been done
    • খ) has been done
    • গ) have done
    • ঘ) are done
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) has been done

    With 'two-thirds of + singular/uncountable noun' (the work), the verb is singular: has been done.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ১৮. Everything including the books ____ bought.

    • ক) were
    • খ) was
    • গ) have been
    • ঘ) are
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) was

    'Everything' is singular; the phrase 'including the books' does not change the verb: was.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ১৯. "Dreams have fascinated philosophers for thousands of years". What would be the synonym of the word fascinated in the context of this sentence?

    • ক) frightened
    • খ) captivated
    • গ) fooled
    • ঘ) misguided
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) captivated

    Fascinated = strongly attracted, i.e., captivated.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ২০. Jashore is one of the oldest cities in Bangladesh. Choose the correct use of comparative degree of this sentence.

    • ক) Jashore is older than any other city in Bangladesh.
    • খ) Jashore is the older city in Bangladesh.
    • গ) No other city in Bangladesh is older than Jashore.
    • ঘ) Jashore is older than most other cities in Bangladesh.
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) Jashore is older than most other cities in Bangladesh.

    'One of the oldest' becomes 'older than most other cities' in the comparative degree.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ২১. "Let us not taint ourselves in any way.". In this sentence, 'taint' means -

    • ক) break
    • খ) weaken
    • গ) blemish
    • ঘ) criticize
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) blemish

    To taint means to stain or blemish.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ২২. Who used to call Nelson Mandela 'Madiba'?

    • ক) his father
    • খ) his mother
    • গ) his wife
    • ঘ) his friends
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) his friends

    'Madiba' is Mandela's clan name, used affectionately by those close to him; published answer: his friends.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ২৩. She _______ the earth 48 times and spent almost three days in space.

    • ক) orbited
    • খ) was orbited
    • গ) orbits
    • ঘ) is orbiting
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) orbited

    A completed past action in active voice: orbited.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ২৪. The number of students present in the class today ___ very poor.

    • ক) are
    • খ) is
    • গ) was
    • ঘ) were
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) is

    'The number of' takes a singular verb; 'today' needs the present tense: is.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ২৫. This car was going ____ the shop yesterday when I was coming home from office.

    • ক) past
    • খ) across
    • গ) in
    • ঘ) on
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) past

    'Go past' means to move beside and beyond something.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ২৬. Had I been the prime minister, I ____ corruption from the country.

    • ক) uprooted
    • খ) would uproot
    • গ) would have uprooted
    • ঘ) will uproot
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) would have uprooted

    'Had I been' (inverted third conditional) is followed by 'would have + past participle'.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ২৭. Read the passage and answer: From the moment we are born, we cannot live alone. We stand in constant need of assistance from all around us. We need clothes that others make; houses which others build and food which others produce. We have to get our livelihood by working for others, while others get their livelihood in return by working for us. As children we need our parents to comfort us, take care of us and guide us. We cannot exist a day without our fellowmen. We require teachers to educate us, doctors to take care of our health and wellbeing, and traders and grocers to supply us with our daily necessities. We need friends to stand by us in hard times and to share our joy. Even the bus or train drivers we hardly notice help us move around and ensure that we have mobility in our lives. — A suitable title of the passage would be-

    • ক) Our life from birth to death
    • খ) People who help us live
    • গ) One cannot live alone
    • ঘ) Why people should care
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) One cannot live alone

    The passage repeatedly stresses that we depend on others, so 'One cannot live alone' fits best.

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ২৮. Read the passage and answer: From the moment we are born, we cannot live alone. We stand in constant need of assistance from all around us. We need clothes that others make; houses which others build and food which others produce. We have to get our livelihood by working for others, while others get their livelihood in return by working for us. As children we need our parents to comfort us, take care of us and guide us. We cannot exist a day without our fellowmen. We require teachers to educate us, doctors to take care of our health and wellbeing, and traders and grocers to supply us with our daily necessities. We need friends to stand by us in hard times and to share our joy. Even the bus or train drivers we hardly notice help us move around and ensure that we have mobility in our lives. — What are the places where grocers sell their products?

    • ক) Shopping malls
    • খ) Groceries
    • গ) Village fairs
    • ঘ) Stationeries
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) Groceries

    Grocers sell their goods in groceries (grocery shops).

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ২৯. Read the passage and answer: From the moment we are born, we cannot live alone. We stand in constant need of assistance from all around us. We need clothes that others make; houses which others build and food which others produce. We have to get our livelihood by working for others, while others get their livelihood in return by working for us. As children we need our parents to comfort us, take care of us and guide us. We cannot exist a day without our fellowmen. We require teachers to educate us, doctors to take care of our health and wellbeing, and traders and grocers to supply us with our daily necessities. We need friends to stand by us in hard times and to share our joy. Even the bus or train drivers we hardly notice help us move around and ensure that we have mobility in our lives. — Doctors take care of our health. The underlined words (take care of) in the sentence could be replaced by-

    • ক) are careful about
    • খ) do not care much about
    • গ) look after
    • ঘ) are interested in
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) look after

    'Take care of' = look after.

    প্রশ্নটির আলাদা পাতা ›

হিসাববিজ্ঞান (৩৫টি)

  1. ৩০. আন্তর্জাতিক হিসাবমান-০১ (IAS-01) অনুযায়ী কোন্টি আর্থিক বিবরণীর অংশ নয়?

    • ক) উৎপাদন ব্যয় বিবরণী
    • খ) নগদ প্রবাহ বিবরণী
    • গ) আর্থিক অবস্থার বিবরণী
    • ঘ) নোট ও বিভিন্ন দফার ব্যাখ্যা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উৎপাদন ব্যয় বিবরণী

    IAS-1 অনুযায়ী আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানাস্বত্ব পরিবর্তন বিবরণী ও নোট থাকে; উৎপাদন ব্যয় বিবরণী নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৩১. কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ?

    • ক) সম্পদ = দায় − মূলধন − আয় + খরচ − উত্তোলন
    • খ) সম্পদ = দায় + মূলধন + আয় − খরচ − উত্তোলন
    • গ) সম্পদ = দায় − মূলধন − আয় + খরচ + উত্তোলন
    • ঘ) সম্পদ = দায় − মূলধন + আয় − খরচ + উত্তোলন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সম্পদ = দায় + মূলধন + আয় − খরচ − উত্তোলন

    বর্ধিত হিসাব সমীকরণ: সম্পদ = দায় + মূলধন + আয় − খরচ − উত্তোলন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৩২. প্রদেয় নোট বাবদ ব্যাংক থেকে ৫,০০,০০ টাকা ধার গ্রহণ করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?

    • ক) সম্পদ বাড়বে ও দায় কমবে
    • খ) সম্পদ বাড়বে ও দায় বাড়বে
    • গ) সম্পদ কমবে ও দায় বাড়বে
    • ঘ) সম্পদ কমবে ও দায় কমবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সম্পদ বাড়বে ও দায় বাড়বে

    নগদ (সম্পদ) বাড়ে এবং প্রদেয় নোট (দায়) বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৩৩. নিত্য মজুদ পদ্ধতিতে বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে কী পরিবর্তন হবে?

    • ক) সম্পদ এবং দায় বৃদ্ধি পাবে
    • খ) দায় বৃদ্ধি এবং পরিশোধিত মূলধন বৃদ্ধি পাবে
    • গ) দায় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস পাবে
    • ঘ) দায় বৃদ্ধি এবং আয় হ্রাস পাবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সম্পদ এবং দায় বৃদ্ধি পাবে

    নিত্য মজুদ পদ্ধতিতে বাকিতে ক্রয়ে মজুদ পণ্য (সম্পদ) ও পাওনাদার (দায়) উভয়ই বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৩৪. অগ্রিম আয় কোন ধরনের হিসাব?

    • ক) সম্পদ হিসাব
    • খ) দায় হিসাব
    • গ) আয় হিসাব
    • ঘ) ব্যয় হিসাব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দায় হিসাব

    অগ্রিম আয়ের বিপরীতে সেবা দেওয়া বাকি থাকে, তাই এটি দায় হিসাব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৩৫. বারাকা লিমিটেড ৫,০০,০০০.০০ টাকার একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন খরচ ২,০০০.০০ টাকা এবং সংস্থাপন খরচ ২০,০০০.০০ টাকা। মেশিনটি চালু করার আগে পরীক্ষার খরচ ১০,০০০.০০ টাকা। উক্ত মেশিনের লাইসেন্স ফি ৩,০০০.০০ টাকা এবং দুর্ঘটনা বীমা খরচ ২,০০০.০০০ টাকা। এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?

    • ক) ৫,২২,০০০.০০
    • খ) ৫,৩২,০০০.০০
    • গ) ৫,৩৫,০০০,০০
    • ঘ) ৫,৩৭,০০০.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৫,৩৭,০০০.০০

    মেশিনের ক্রয়মূল্য, পরিবহন, সংস্থাপন, পরীক্ষা, লাইসেন্স ফি ও বীমা খরচ যোগ করে প্রকাশিত উত্তর 5,37,000 টাকা। (দুর্ঘটনা বীমা চালু অবস্থার খরচ হলে তা মূলধনীকৃত হয় না, সে ক্ষেত্রে 5,35,000 হতো।)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৩৬. একটি ৫,০০০.০০০ টাকার চেক ইস্যু করা হলেও ব্যাংকে উপস্থাপিত হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন্ সমন্বয়টি করতে হবে?

    • ক) ৫,০০০.০০ টাকা ব্যাংক জেরের সাথে যোগ করতে হবে
    • খ) ৫,০০০.০০ টাকা নগদান হিসাব জের হতে বিয়োগ করতে হবে
    • গ) ৫,০০০.০০ টাকা ব্যাংক জের হতে বিয়োগ করতে হবে
    • ঘ) ৫,০০০.০০ টাকা নগদান হিসাব জেরের সাথে যোগ করতে হবে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৫,০০০.০০ টাকা ব্যাংক জের হতে বিয়োগ করতে হবে

    ইস্যুকৃত কিন্তু উপস্থাপিত হয়নি এমন চেক ব্যাংক বিবরণীর জের থেকে বিয়োগ করতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৩৭. কম্পিউটার ক্রয় ১,০০,০০০.০০ টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হলো। এটা কী ধরণের ভুল?

    • ক) পরিপূরক ভুল
    • খ) নীতিগত ভুল
    • গ) বে-দাখিলার ভুল
    • ঘ) লেখার ভুল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নীতিগত ভুল

    মূলধন জাতীয় ব্যয় (কম্পিউটার) মুনাফা জাতীয় হিসাবে (ক্রয়) লেখায় এটি নীতিগত ভুল।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৩৮. কোনটি আয় নয়?

    • ক) পণ্য বিক্রয়লব্ধ অর্থ
    • খ) ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ
    • গ) সেবা থেকে প্রাপ্ত অর্থ
    • ঘ) ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ

    ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ একটি দায় (ঋণ), আয় নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৩৯. সমাপনী দাখিলা দেয়ার পর কোন্ হিসাবের উদ্বৃত্ত শূন্য হবে?

    • ক) সেবা আয় হিসাব
    • খ) অগ্রিম ব্যয় হিসাব
    • গ) অনুপর্জিত আয় হিসাব
    • ঘ) বিলম্বিত বিজ্ঞাপন হিসাব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সেবা আয় হিসাব

    আয় ও ব্যয়ের মতো অস্থায়ী হিসাব (সেবা আয়) সমাপনী দাখিলার পর শূন্য হয়ে যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৪০. কোনটি কারবারের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করে?

    • ক) তারল্য অনুপাত
    • খ) সচ্ছলতা অনুপাত
    • গ) মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত
    • ঘ) কার্যদক্ষতা অনুপাত
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সচ্ছলতা অনুপাত

    সচ্ছলতা অনুপাত (যেমন ঋণ-মালিকানা অনুপাত) দীর্ঘমেয়াদি দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৪১. কোন্ পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় সম্ভব নয়?

    • ক) উৎপাদন একক পদ্ধতি
    • খ) সরলরৈখিক পদ্ধতি
    • গ) ক্রমহ্রাসমান জের পদ্ধতি
    • ঘ) বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) উৎপাদন একক পদ্ধতি

    উৎপাদন একক পদ্ধতিতে অবচয় সময়ের নয়, ব্যবহারের (উৎপাদনের) ভিত্তিতে নির্ণীত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৪২. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫,০০,০০০.০০ টাকা, পরিবহন খরচ ৫০,০০০.০০ টাকা এবং সংস্থাপন খরচ ৫০,০০০.০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং ভগ্নাবশের মূল্য ৩৫,০০০.০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত টাকা?

    • ক) ৩৭,৫০০.০০
    • খ) ৭৫,০০০,০০
    • গ) ১৫০,০০০.০০
    • ঘ) ৩০০,০০০.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৩৭,৫০০.০০

    মোট ব্যয় 6,00,000; হার 2/4 = 50%। অবচয়: 3,00,000, 1,50,000, 75,000, চতুর্থ বছরে 75,000 × 50% = 37,500 টাকা (প্রকাশিত উত্তর)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৪৩. কোন্ সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়?

    • ক) ভূমি
    • খ) কপিরাইট
    • গ) আসবাবপত্র
    • ঘ) ট্রেডমার্ক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) আসবাবপত্র

    আসবাবপত্রের মতো বাস্তব স্থায়ী সম্পত্তিতে অবচয় ধার্য হয়; ভূমিতে অবচয় হয় না, কপিরাইট/ট্রেডমার্কে অবলোপন হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৪৪. একটি ব্যবসায়ের নীট বিক্রয় ৮,০০,০০০.০০ টাকা। যদি নীট বিক্রয়ের উপর ১.৫% অনাদায়ী পাওনা ধার্য করা হয় এবং সমন্বয়ের পূর্বে অনাদায়ী পাওনা সঞ্চিতির জের ১৫,০০০.০০ টাকা হয়, তাহলে সমন্বয়ের পর উক্ত জেরের পরিমাণ কত টাকা হবে?

    • ক) ২৩,০০০.০০
    • খ) ২৭,০০০.০০
    • গ) ৩০,০০০.০০
    • ঘ) ৩১,০০০.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৭,০০০.০০

    বিক্রয়ভিত্তিক পদ্ধতিতে খরচ = 8,00,000 × 1.5% = 12,000; সমন্বয়ের পর জের = 15,000 + 12,000 = 27,000 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৪৫. প্রারম্ভিক মজুদ পণ্য ৮০,০০০.০০ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় ১২,০০,০০০.০০। সমাপনী মজুদ পণ্য ১২০,০০০.০০ টাকা এবং বিক্রয় হতে আয় ১৬,০০,০০০.০০ টাকা। মজুদ আবর্তন অনুপাত কত?

    • ক) ১০ গুণ
    • খ) ১২ গুণ
    • গ) ১৫ গুণ
    • ঘ) ১৬ গুণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১২ গুণ

    মজুদ আবর্তন = বিক্রীত পণ্যের ব্যয় ÷ গড় মজুদ = 12,00,000 ÷ 1,00,000 = 12 গুণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৪৬. একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক, সমাপনী মজুদ ৮০০ একক এবং বিক্রয় ৬,২০০ একক। যদি উৎপাদন ব্যয় ৬০,০০০.০০ টাকা হয় তবে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত টাকা?

    • ক) ৬
    • খ) ৮
    • গ) ১০
    • ঘ) ১২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ১০

    উৎপাদিত একক = 6,200 + 800 − 1,000 = 6,000; প্রতি একক ব্যয় = 60,000 ÷ 6,000 = 10 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৪৭. একটি কারখানার প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ৪০,০০০.০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ব্যয় ৩২,০০০.০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ১২,০০০.০০ টাকা এবং রূপান্তর ব্যয় ৮০,০০০.০০ টাকা হলে কারখানা উপরিব্যয় কত টাকা?

    • ক) ৪০,০০০.০০
    • খ) ৪৮,০০০.০০
    • গ) ৬৮,০০০.০০
    • ঘ) ৮৪,০০০.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৪৮,০০০.০০

    রূপান্তর ব্যয় = প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয়; কারখানা উপরিব্যয় = 80,000 − 32,000 = 48,000 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৪৮. মুদ্রাস্ফীতির সময় কোন ব্যয় নির্বাহ পদ্ধতি সর্বোচ্চ নীট আয় প্রদর্শন করে?

    • ক) আগের মূল্যের মজুদ আগে ছাড়া পদ্ধতি
    • খ) শেষের মূল্যের মজুদ আগে ছাড়া পদ্ধতি
    • গ) গড় ব্যয় পদ্ধতি
    • ঘ) মোট মুনাফা পদ্ধতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) আগের মূল্যের মজুদ আগে ছাড়া পদ্ধতি

    মুদ্রাস্ফীতিতে FIFO পদ্ধতিতে পুরনো কম দামের মজুদ আগে খরচ হয়, তাই নিট আয় সর্বোচ্চ দেখায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৪৯. জুন মাসের ১৩ তারিখে ৭৫০ টাকার পণ্য ২/১০, নিট ৩০ শর্তে বিক্রয় করা হয়েছে। জুনের ১৬ তারিখে ৫০ টাকার পণ্য ফেরত আসে। জুনের ২৩ তারিখে সম্পূর্ণ পাওনা পাওয়া গেলে প্রাপ্ত টাকার পরিমাণ কত?

    • ক) ৬৫০.০০
    • খ) ৬৮৫.০০
    • গ) ৬৮৬.০০
    • ঘ) ৭০০.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬৮৬.০০

    নিট পাওনা 750 − 50 = 700; ১০ দিনের মধ্যে পরিশোধে 2% বাট্টা = 14; প্রাপ্ত = 686 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৫০. প্রতি একক ১৫ টাকা মূল্যে প্রারম্ভিক মজুদ পণ্য ২০০ একক। প্রতি একক ১৬ টাকা মূল্যে ২৫০ একক পণ্য ক্রয় করা হয়েছে। পরবর্তীতে ২১৫ একক পণ্য বিক্রয় করা হয়েছে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা?

    • ক) ৩,২২৫.০০
    • খ) ৩,৫৬০.০০
    • গ) ৩,৭৬০.০০
    • ঘ) ৩,৭৭৫.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৩,৭৬০.০০

    মোট 450 একক থেকে 215 বিক্রয়ের পর 235 একক থাকে, FIFO তে এগুলো 16 টাকা দরের: 235 × 16 = 3,760 টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৫১. কোন খরচটিকে প্রশাসনিক উপরিব্যয় হিসেবে বিবেচনা করা হবে না?

    • ক) অফিস সরোঞ্জামের অবচয়
    • খ) অফিসের কর্মকর্তার বেতন
    • গ) আপ্যায়ন খরচ
    • ঘ) সুপারভাইজারের বেতন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সুপারভাইজারের বেতন

    সুপারভাইজারের বেতন কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয় নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৫২. কোন কারণে মোট সম্পত্তি হ্রাস পায়?

    • ক) স্টক লভ্যাংশ প্রদানের কারণে
    • খ) স্টক বিভাজনের কারণে
    • গ) বিক্রয় ফেরতের কারণে
    • ঘ) নগদ লভ্যাংশ প্রদানের কারণে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) নগদ লভ্যাংশ প্রদানের কারণে

    নগদ লভ্যাংশ প্রদানে নগদ (সম্পদ) কমে; স্টক লভ্যাংশ ও বিভাজনে সম্পদ অপরিবর্তিত থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৫৩. মজুরি বকেয়া আছে ৩,০০০.০০ টাকা। রেওয়ামিলে মজুরির পরিমাণ দেওয়া আছে ৬২,০০০.০০ টাকা। আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া মজুরির পরিমাণ কত হবে?

    • ক) ৩,০০০.০০ টাকা
    • খ) ৬,৫০০.০০ টাকা
    • গ) ৬,৯০০.০০ টাকা
    • ঘ) ৬৫,০০০.০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) ৩,০০০.০০ টাকা

    আর্থিক অবস্থার বিবরণীতে কেবল বকেয়া মজুরি 3,000 টাকা চলতি দায় হিসেবে দেখানো হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৫৪. কোম্পানী আইনের ৫৪(১) ধারা মতে শেয়ারকে স্টকে রূপান্তরের কত দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে?

    • ক) ১০ দিন
    • খ) ১৫ দিন
    • গ) ২০ দিন
    • ঘ) ২৫ দিন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৫ দিন

    কোম্পানি আইন ১৯৯৪ এর ৫৪(১) ধারা অনুযায়ী শেয়ারকে স্টকে রূপান্তরের ১৫ দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হয় (প্রকাশিত উত্তর)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৫৫. 'লভ্যাংশ সমতাকরণ তহবিল' কোম্পানীর কোন কোন আর্থিক বিবরণীতে প্রদর্শন করা হয়?

    • ক) মালিকানা স্বত্ব, সংরক্ষিত আয় ও আর্থিক অবস্থার বিবরণী
    • খ) মালিকানা স্বত্ব, আয় ও সংরক্ষিত আয় বিবরণী
    • গ) মালিকানা স্বত্ব, আয় ও আর্থিক অবস্থার বিবরণী
    • ঘ) সংরক্ষিত আয়, আয় ও আর্থিক অবস্থার বিবরণী
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সংরক্ষিত আয়, আয় ও আর্থিক অবস্থার বিবরণী

    প্রকাশিত উত্তর অনুযায়ী লভ্যাংশ সমতাকরণ তহবিল সংরক্ষিত আয়, আয় ও আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৫৬. হিসাব চক্রের কোন ধাপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়?

    • ক) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
    • খ) জাবেদাভূক্তকরণ
    • গ) রেওয়ামিল প্রস্তুতকরণ
    • ঘ) কার্যপত্র পস্তুতকরণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) রেওয়ামিল প্রস্তুতকরণ

    রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৫৭. কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়?

    • ক) জার্নাল ভাউচার
    • খ) ডেবিট নোট
    • গ) চালান
    • ঘ) লেটার অব ক্রেডিট
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) জার্নাল ভাউচার

    প্রকাশিত উত্তর অনুযায়ী জার্নাল ভাউচার অভ্যন্তরীণ দলিল, বাহ্যিক লেনদেনের প্রমাণপত্র নয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৫৮. স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ কখন হয়?

    • ক) সম্পত্তির বিক্রয়মূল্য পুস্তকমূল্যের অধিক হলে
    • খ) সম্পত্তির বিক্রয়মূল্য পুস্তকমূল্যের সমান হলে
    • গ) সম্পিত্তির বিক্রয়মূল্য পুস্তকমূল্যের কম হলে
    • ঘ) সম্পত্তির ক্রয়মূল্য পুস্তকমূল্যের কম হলে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) সম্পত্তির বিক্রয়মূল্য পুস্তকমূল্যের অধিক হলে

    বিক্রয়মূল্য পুস্তকমূল্যের চেয়ে বেশি হলে স্থায়ী সম্পত্তি বিক্রয়ে লাভ হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৫৯. 'উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান'-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

    • ক) আন্তর্জাতিক হিসাব মানের অনুসরণ
    • খ) প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান
    • গ) সম্ভব্য বিনিয়োগকারীদেরকে তথ্য প্রদান
    • ঘ) ব্যবসায়ের অর্থায়নে সহায়তা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান

    উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য বিভাগভিত্তিক ব্যয় তথ্য প্রদান করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৬০. একটি অংশীদারি ব্যবসায়ে মি. জোবায়ের এবং মি. বাবুল দুইজন অংশীদার। তারা নিজেদের মধ্যে ৫:৪ অনুপাতে মুনাফা বণ্টন করেন। পরবর্তীতে তারা মি. জামিলকে ১/২ অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। বর্তমানে মি. জামিল, মি. বাবুল এবং মি. জোবায়েরের মুনাফার অনুপাত কত?

    • ক) ৯ : ৫ : ৪
    • খ) ৪ : ৫ : ৯
    • গ) ৯ : ২ : ৫
    • ঘ) ৯ : ৪ : ৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৯ : ৪ : ৫

    বাকি ১/২ অংশ ৫:৪ অনুপাতে: জোবায়ের ৫/১৮, বাবুল ৪/১৮, জামিল ৯/১৮; জামিল : বাবুল : জোবায়ের = ৯ : ৪ : ৫। (উৎস ছবিতে ভগ্নাংশটি অস্পষ্ট; উত্তর থেকে ১/২ নির্ণীত।)

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৬১. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের লাভ কিসের ভিত্তিতে বণ্টন করতে হবে?

    • ক) মূলধনের অনুপাতে
    • খ) সমান অনুপাতে
    • গ) অংশীদারদের দক্ষতা অনুপাতে
    • ঘ) অংশীদারদের ত্যাগ অনুপাতে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সমান অনুপাতে

    অংশীদারি আইন ১৯৩২ অনুযায়ী চুক্তি না থাকলে লাভ-লোকসান সমান অনুপাতে বণ্টিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৬২. শেয়ারের অভিহিত মূল্য ৫,০০,০০০.০০ টাকা, বাজার মূল্য ৭,৫০,০০০.০০ টাকা, বই মূল্য ৬,২০,৫০০.০০ টাকা এবং কোম্পানির নীট লাভের পরিমাণ ৮,০০,০০০.০০ টাকা। কোম্পানি যদি ১০% লভ্যাংশ ঘোষণা করে তাহলে লভ্যাংশের পরিমাণ কত হবে?

    • ক) ২৫,০০০.০০ টাকা
    • খ) ৩০,০০০.০০ টাকা
    • গ) ৩৫,০০০.০০ টাকা
    • ঘ) ৫০,০০০.০০ টাকা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ৫০,০০০.০০ টাকা

    লভ্যাংশ অভিহিত মূল্যের উপর হিসাব হয়: ৫,০০,০০০ × ১০% = ৫০,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৬৩. রেওয়ামিলে মেশিনের মূল্য এবং পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ যথাক্রমে ৫০,০০০.০০ টাকা ও ২০,০০০.০০ টাকা। চলতি বছরে অবচয়ের পরিমাণ ৪,৫০০.০০ টাকা হলে মেশিনের পুস্তকমূল্য কত টাকা?

    • ক) ১৫,৫০০.০০
    • খ) ২৫,৫০০.০০
    • গ) ৩০,০০০.০০
    • ঘ) ৪৫,৫০০.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ২৫,৫০০.০০

    পুস্তকমূল্য = ৫০,০০০ − (২০,০০০ + ৪,৫০০) = ২৫,৫০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৬৪. একটি কোম্পানীর কার্যকরী মূলধন ৫৪,০০০.০০ টাকা। চলতি অনুপাত ৪ : ১। কোম্পানীটির চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ কত টাকা?

    • ক) ১,০৮,০০০.০০ এবং ২৭,০০০.০০ টাকা
    • খ) ৪৩,২০০.০০ এবং ১০,৮০০.০০
    • গ) ৭২,০০০.০০ এবং ১৮,০০০.০০
    • ঘ) ৫৪,০০০.০০ এবং ১৩,৫০০.০০
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৭২,০০০.০০ এবং ১৮,০০০.০০

    চলতি সম্পদ − চলতি দায় = ৪x − x = ৩x = ৫৪,০০০, x = ১৮,০০০; চলতি সম্পদ ৭২,০০০ টাকা।

    প্রশ্নটির আলাদা পাতা ›

ব্যবস্থাপনা ও মার্কেটিং (৩৫টি)

  1. ৬৫. ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য কোনটি?

    • ক) মুনাফার প্রত্যাশা
    • খ) দায়মুক্তি
    • গ) জনসমর্থন
    • ঘ) দলগত কাজ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) মুনাফার প্রত্যাশা

    মুনাফা অর্জনের প্রত্যাশা ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  2. ৬৬. 'বার্তা সংস্থা' কোন শিল্পের আওতাভুক্ত?

    • ক) প্রজনন শিল্প
    • খ) উৎপাদন শিল্প
    • গ) সেবা শিল্প
    • ঘ) নিষ্কাশন শিল্প
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) সেবা শিল্প

    বার্তা সংস্থা সেবা প্রদান করে, তাই এটি সেবা শিল্পের অন্তর্ভুক্ত।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  3. ৬৭. কোনটির অভাবে 'ভেজাল ও নকল পণ্য' সরবারাহ বৃদ্ধি পায়?

    • ক) অদক্ষ মানবসম্পদ
    • খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব
    • গ) সুশাসনের অভাব
    • ঘ) কাঁচামালের অভাব
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নৈতিকতা ও মূল্যবোধের অভাব

    নৈতিকতা ও মূল্যবোধের অভাবে ব্যবসায়ীরা ভেজাল ও নকল পণ্য সরবরাহ করে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  4. ৬৮. কোনটি ব্যবসায়ের অভ্যান্তরীণ পরিবেশের উপাদান?

    • ক) প্রতিযোগী
    • খ) সরবরাহকারী
    • গ) নিয়ন্ত্রণ সংস্থা
    • ঘ) প্রতিষ্ঠানের সংস্কৃতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) প্রতিষ্ঠানের সংস্কৃতি

    প্রতিষ্ঠানের সংস্কৃতি অভ্যন্তরীণ পরিবেশের উপাদান; প্রতিযোগী, সরবরাহকারী ও নিয়ন্ত্রক সংস্থা বাহ্যিক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  5. ৬৯. কর্মীদের দিক বিচারে একজন ব্যবসায়িক নেতার প্রধান কাজ কী?

    • ক) নির্দেশ দান
    • খ) নিয়ন্ত্রণ
    • গ) দলগত প্রচেষ্টার উন্নয়ণ
    • ঘ) কোম্পানির কার্যকর তত্ত্বাবধান ও সমন্বয়সাধন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) কোম্পানির কার্যকর তত্ত্বাবধান ও সমন্বয়সাধন

    প্রকাশিত উত্তর অনুযায়ী কোম্পানির কার্যকর তত্ত্বাবধান ও সমন্বয়সাধনই ব্যবসায়িক নেতার প্রধান কাজ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  6. ৭০. ব্যবসায়ের আশপাশের সুস্থতা বজায় রাখা সমাজের কোন্ শ্রেণির প্রতি দায়িত্ব পালন করা বুঝায়?

    • ক) সরকারের প্রতি
    • খ) সাধারণ সম্প্রদায়ের প্রতি
    • গ) ক্রেতা ও ভোক্তাদের প্রতি
    • ঘ) মালিক বা বিনিয়োগকারীদের প্রতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সাধারণ সম্প্রদায়ের প্রতি

    ব্যবসায়ের আশপাশের পরিবেশ সুস্থ রাখা সাধারণ সম্প্রদায় (স্থানীয় সমাজ) এর প্রতি দায়িত্ব।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  7. ৭১. নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারগণ নিম্নের কোনটি ব্যতীত সকল সুবিধা ভোগ করতে পারেন?

    • ক) কারবারের বিলোপ সাধন
    • খ) বিলুপ্ত কারবার হতে নিজ পাওনা বুঝে পাওয়া
    • গ) তৃতীয় পক্ষের বিরুদ্ধে ১০০ টাকার অধিক পাওনা মামলা করা
    • ঘ) বিলুপ্ত কারবারের সম্পক্তি উদ্ধারে মামলা করা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) তৃতীয় পক্ষের বিরুদ্ধে ১০০ টাকার অধিক পাওনা মামলা করা

    অংশীদারি আইন ১৯৩২ এর ৬৯ ধারা অনুযায়ী অনিবন্ধিত কারবার তৃতীয় পক্ষের বিরুদ্ধে ১০০ টাকার অধিক পাওনার জন্য মামলা করতে পারে না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  8. ৭২. নাবালক অংশীদারকে তার সাবালকত্ব অর্জনের কত মাসের মধ্যে কারবারে থাকা না থাকা সম্বদ্ধে সিদ্ধান্ত নিতে হবে?

    • ক) ২
    • খ) ৪
    • গ) ৬
    • ঘ) ৮
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬

    নাবালক অংশীদারকে সাবালকত্ব অর্জনের ৬ মাসের মধ্যে কারবারে থাকা না থাকার সিদ্ধান্ত জানাতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  9. ৭৩. কোন্ ক্ষেত্রে অংশীদারি কারবারের বাধ্যতামূলক বিলোপ সাধন হবে?

    • ক) কোন অশীদার মারা গেলে
    • খ) বিশেষ উদ্দেশ্য প্রতিষ্ঠিত কারবারের উদ্দেশ্য অর্জিত হলে
    • গ) কোন অংশীদার চুক্তিভঙ্গ করলে
    • ঘ) সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে

    সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে অংশীদারি কারবারের বাধ্যতামূলক বিলোপ ঘটে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  10. ৭৪. বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে 'পরিবেশ সংরক্ষণ আইন'-টি কত সালে প্রণীত হয়েছে?

    • ক) ১৯৮৯
    • খ) ১৯৯৫
    • গ) ১৯৯৬
    • ঘ) ১৯৯৭
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১৯৯৫

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালে প্রণীত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  11. ৭৫. কোনটি কোম্পানীর স্মারকলিপির বিষয়বস্তু নয়?

    • ক) নাম ধারা
    • খ) ব্যবস্থাপনা ধারা
    • গ) উদ্দেশ্য ধারা
    • ঘ) দায় ধারা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ব্যবস্থাপনা ধারা

    স্মারকলিপিতে নাম, ঠিকানা, উদ্দেশ্য, দায় ও মূলধন ধারা থাকে; ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় পরিমেল নিয়মাবলিতে থাকে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  12. ৭৬. পাবলিক লিমিটেড কোম্পানী গঠনের প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক দরকার হয়?

    • ক) ৬
    • খ) ৭
    • গ) ৮
    • ঘ) ৯
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ৭

    পাবলিক লিমিটেড কোম্পানি গঠনে ন্যূনতম ৭ জন সদস্য/প্রবর্তক প্রয়োজন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  13. ৭৭. পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে মোট পরিচালকদের সংখ্যার ন্যূনতম কত অংশকে তাদের মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হয়?

    • ক) ১/২
    • খ) ১/৩
    • গ) ১/৪
    • ঘ) ৩/৪
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) ১/৩

    পাবলিক লিমিটেড কোম্পানিতে প্রতি বছর আবর্তন পদ্ধতিতে পরিচালকদের ন্যূনতম ১/৩ অংশ অবসর নেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  14. ৭৮. কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিজস্বভাবে প্রণয়ন করা প্রয়োজন?

    • ক) স্মারকলিপি
    • খ) নিবন্ধন
    • গ) স্বতন্ত্র পরিমেল বিধি
    • ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) স্বতন্ত্র পরিমেল বিধি

    প্রাইভেট লিমিটেড কোম্পানিকে নিজস্ব (স্বতন্ত্র) পরিমেল নিয়মাবলি প্রণয়ন করতে হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  15. ৭৯. কোন ধরণের শেয়ারের মালিক হওয়ার জন্য বিদ্যমান শেয়ার মালিকদের বাড়তি অর্থ প্রদান করতে হয় না?

    • ক) অগ্রাধিকার শেয়ার
    • খ) বোনাস শেয়ার
    • গ) অধিকারযোগ্য শেয়ার
    • ঘ) সাধারণ শেয়ার
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) বোনাস শেয়ার

    বোনাস শেয়ার বিনামূল্যে দেওয়া হয়, তাই বাড়তি অর্থ দিতে হয় না।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  16. ৮০. কোনটি যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতির সুবিধা?

    • ক) প্রতিষ্ঠানের দ্বন্দ্ব শত্রুতা দূর করে
    • খ) প্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে
    • গ) প্রতিষ্ঠানের মান উন্নত হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়
    • ঘ) ট্রেড ইউনিয়নের পূর্ণ সমর্থন ও সহযোগীতা পাওয়া যায়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রতিষ্ঠানের মান উন্নত হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়

    মেধাভিত্তিক পদোন্নতিতে যোগ্য কর্মী দায়িত্ব পায়, ফলে প্রতিষ্ঠানের মান ও উৎপাদন বাড়ে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  17. ৮১. কোন সংগঠনে নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব অধিক লক্ষণীয়?

    • ক) কার্যাভিত্তিক
    • খ) সরলরৈখিক
    • গ) মেট্রিক্স
    • ঘ) কমিটি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) সরলরৈখিক

    সরলরৈখিক সংগঠনে কর্তৃত্ব ঊর্ধ্ব থেকে নিম্নে কেন্দ্রীভূত থাকায় নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব বেশি দেখা যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  18. ৮২. কোনটি একার্থক পরিকল্পনা?

    • ক) পদ্ধতি
    • খ) কৌশল
    • গ) প্রকল্প
    • ঘ) প্রক্রিয়
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) প্রকল্প

    প্রকল্প, বাজেট ও কর্মসূচি নির্দিষ্ট উদ্দেশ্যে একবার ব্যবহারযোগ্য (একার্থক) পরিকল্পনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  19. ৮৩. জবাবদিহিতার নীতি অনুসারে প্রতিষ্ঠানে জবাবদিহিতা সর্বদা কেমন হয়ে থাকে?

    • ক) নিম্নমুখী
    • খ) দ্বিমুখী
    • গ) ঊর্ধ্বমুখী
    • ঘ) সমান্তরাল
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ঊর্ধ্বমুখী

    কর্তৃত্ব ঊর্ধ্ব থেকে নিম্নমুখী আর জবাবদিহিতা নিম্ন থেকে ঊর্ধ্বমুখী।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  20. ৮৪. কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নয়?

    • ক) বিশেষায়ণ
    • খ) দ্বৈত অধীনতা
    • গ) জবাবদিহিতা অর্জন
    • ঘ) শ্রম বিভাজন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) দ্বৈত অধীনতা

    কার্যভিত্তিক সংগঠনে একজন কর্মী একাধিক বিশেষজ্ঞের অধীনে থাকায় দ্বৈত অধীনতা সৃষ্টি হয়, যা এর অসুবিধা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  21. ৮৫. কোনটি কাজের বাইরে প্রশিক্ষাণ পদ্ধতি?

    • ক) পদ পরিবর্তন পদ্ধতি
    • খ) শিক্ষানবিশ প্রশিক্ষণ
    • গ) প্রবেশানা পদ্ধতি
    • ঘ) টাস্কফোর্স পদ্ধতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) টাস্কফোর্স পদ্ধতি

    প্রকাশিত উত্তর টাস্কফোর্স পদ্ধতি; পদ পরিবর্তন ও শিক্ষানবিশ প্রশিক্ষণ কাজের মধ্যে প্রশিক্ষণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  22. ৮৬. কর্মী নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য কর্মীর কোন নির্দিষ্ট কাজের প্রতি ঝোঁক যাচাইয়ের পদ্ধতি?

    • ক) প্রবণতা যাচাই
    • খ) ব্যক্তিত্ব যাচাই
    • গ) বুদ্ধিমত্তা যাচাই
    • ঘ) যোগ্যতা যাচাই
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) প্রবণতা যাচাই

    নির্দিষ্ট কাজের প্রতি প্রার্থীর ঝোঁক বা সম্ভাবনা যাচাইয়ে প্রবণতা যাচাই (Aptitude test) করা হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  23. ৮৭. Martin Evans এবং Robert House কর্তৃক প্রদত্ত তত্ত্বে নেতৃত্বের কোন ধরণের আচরণটির উল্লেখ রয়েছে?

    • ক) মোহনীয়
    • খ) নির্দেশনামূলক
    • গ) লাগামহীন
    • ঘ) রূপান্তরমূলক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) নির্দেশনামূলক

    ইভান্স ও হাউসের পথ-লক্ষ্য তত্ত্বে নির্দেশনামূলক, সহায়ক, অংশগ্রহণমূলক ও অর্জনমুখী নেতৃত্ব আচরণের উল্লেখ আছে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  24. ৮৮. প্রতিষ্ঠানে একজন আদর্শ নেতার মানসিক গ্রণাবলীর অংশ কোনটি?

    • ক) আভিজ্ঞতা
    • খ) যোগাযোগ দক্ষতা
    • গ) কারিগরি জ্ঞান
    • ঘ) দূরদর্শিতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) দূরদর্শিতা

    দূরদর্শিতা আদর্শ নেতার মানসিক গুণ; কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জিত গুণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  25. ৮৯. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' কোন ধারণের সংগঠন?

    • ক) ম্যাট্রিক্স
    • খ) কমিটি
    • গ) কার্যভিত্তিক
    • ঘ) সরল রৈখিক
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সরল রৈখিক

    প্রকাশিত উত্তর অনুযায়ী BSEC সরলরৈখিক সংগঠন কাঠামোর উদাহরণ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  26. ৯০. 'এরিয়া ম্যানেজার' ও 'সাধারণ ব্যবস্থাপক' যথাক্রমে ব্যবস্থাপনার কোন কোন স্তরের অংশ?

    • ক) নিম্নস্তর ও মধ্যন্তরের
    • খ) মধ্যন্তর ও উচ্চস্তরের
    • গ) উচ্চস্তর ও মধ্যস্তরের
    • ঘ) উচ্চত্তর ও নিম্নস্তরের
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) মধ্যন্তর ও উচ্চস্তরের

    এরিয়া ম্যানেজার মধ্যস্তরের এবং সাধারণ ব্যবস্থাপক (GM) উচ্চস্তরের ব্যবস্থাপক।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  27. ৯১. নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় শেষ ধাপ কোনটি?

    • ক) আদর্শমান নির্ধারণ
    • খ) বিচ্যুতি শনাক্তকরণ
    • গ) সম্পাদিত কাজের পরিমাপ
    • ঘ) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ

    নিয়ন্ত্রণ প্রক্রিয়া: আদর্শমান নির্ধারণ → কাজ পরিমাপ → বিচ্যুতি নির্ণয় → সংশোধনমূলক ব্যবস্থা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  28. ৯২. দ্বৈত অধীনতা এড়াতে প্রতিষ্ঠানে কোন নীতি অনুসরণ করা হয়?

    • ক) নিয়মানুবর্তিতার নীতি
    • খ) আদেশের ঐক্য নীতি
    • গ) নির্দেশের ঐক্য নীতি
    • ঘ) ব্যক্তিস্বার্থ ত্যাগের নীতি
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) আদেশের ঐক্য নীতি

    আদেশের ঐক্য নীতি অনুযায়ী একজন কর্মী কেবল একজন ঊর্ধ্বতনের আদেশ পাবেন, ফলে দ্বৈত অধীনতা এড়ানো যায়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  29. ৯৩. গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে কী করেন না?

    • ক) এককভাবে কোন সিদ্ধান্ত নেন না
    • খ) সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থ কর্মীদের সম্পৃক্ত করেন
    • গ) অধীনস্থ কর্মীদের মতামতকে মূল্য দেন
    • ঘ) অধীনস্থদের নিকট হতে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) অধীনস্থদের নিকট হতে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন

    গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত নেন; শর্তহীন আনুগত্য প্রত্যাশা করা স্বৈরতান্ত্রিক নেতার বৈশিষ্ট্য।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  30. ৯৪. একটি দেশের 'সপ্ত-বার্ষিক পরিকল্পনা' কোন্ প্রকার পরিকল্পনার অন্তর্ভুক্ত?

    • ক) স্বল্পমেয়াদী পরিকল্পনা
    • খ) মধ্যমেয়াদী পরিকল্পনা
    • গ) দীর্ঘমেয়াদী পরিকল্পনা
    • ঘ) আঞ্চলিক পরিকল্পনা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) দীর্ঘমেয়াদী পরিকল্পনা

    প্রকাশিত উত্তর অনুযায়ী সপ্তবার্ষিক পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  31. ৯৫. সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান 'কৌশলগত মিত্র' গড়ে তোলে?

    • ক) বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান
    • খ) ক্ষুদ্র ও মাঝারি শিল্প
    • গ) সমবায় সমিতি
    • ঘ) সরকারী সংস্থা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ক) বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান

    বৃহদায়তন প্রতিষ্ঠান প্রতিযোগিতা ও সম্প্রসারণের জন্য অন্য প্রতিষ্ঠানের সাথে কৌশলগত মৈত্রী গড়ে তোলে।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  32. ৯৬. সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

    • ক) ৬ ও ৮
    • খ) ৫ ও ১০
    • গ) ৬ ও ১২
    • ঘ) ৪ ও ১২
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) ৬ ও ১২

    সমবায় সমিতি আইন অনুযায়ী ব্যবস্থাপনা কমিটি ৬ থেকে ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  33. ৯৭. কোনটি ব্যবস্থাপনার মৌলিক কাজ?

    • ক) প্রতিবেদন প্রণয়ন
    • খ) উদ্ভাবন
    • গ) নিয়ন্ত্রণ
    • ঘ) বাজেট প্রণয়ন
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: গ) নিয়ন্ত্রণ

    পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কাজ।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  34. ৯৮. সমবায় সমিতির একজন সদস্য সাধারণভাবে সমিতির শেয়ার মূলধনের সর্বোচ্চ কত অংশ ক্রয় করতে পারেন?

    • ক) ১/২
    • খ) ১/৩
    • গ) ১/৪
    • ঘ) ১/৫
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: ঘ) ১/৫

    সমবায় আইন অনুযায়ী একজন সদস্য সাধারণত মোট শেয়ার মূলধনের সর্বোচ্চ ১/৫ অংশ কিনতে পারেন।

    প্রশ্নটির আলাদা পাতা ›
  35. ৯৯. জোড়-মই-শিকল নীতি কিসের সাথে সম্পর্কিত?

    • ক) নমনীয়তা
    • খ) জবাবদিহিতা
    • গ) উদ্যোগ
    • ঘ) সার্বজনীনতা
    উত্তর ও ব্যাখ্যা দেখা যাক ›
    সঠিক উত্তর: খ) জবাবদিহিতা

    জোড়-মই-শিকল (Scalar chain) নীতিতে ঊর্ধ্বতন থেকে অধস্তন পর্যন্ত কর্তৃত্ব ও জবাবদিহিতার ধারা নির্দিষ্ট থাকে (প্রকাশিত উত্তর)।

    প্রশ্নটির আলাদা পাতা ›
পড়া শেষ? এবার নিজে উত্তর করে যাচাইভুলগুলো জমা হবে ভুলের খাতায় — পরে আবার অনুশীলনের জন্য

গুচ্ছ C ইউনিট (ব্যবসায় শিক্ষা) — অন্যান্য বছরের প্রশ্ন

গুচ্ছ ২০২৩-২৪ — অন্য ইউনিট

জিএসটি গুচ্ছ-এর সব বছরের প্রশ্নব্যাংক · ভর্তি যোগ্যতা যাচাই · ভর্তি বিজ্ঞপ্তি ও তারিখ

গুচ্ছ C ইউনিট ভর্তি প্রশ্ন ও সমাধান ২০২৩-২৪ — GST Guccho C Unit Question 2023-24 | SmartPora