MCQ · HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র · কাজ, ক্ষমতা ও শক্তি
নিচের তথ্যগুলো লক্ষ কর: i. সংরক্ষণশীল বল দ্বারা কোনো বদ্ধপথে কৃতকাজ শূন্য ii. ঘর্ষণ বল একটি সংরক্ষণশীল বল iii. সংরক্ষণশীল বলের কাজ পথের উপর নির্ভর করে না নিচের কোনটি সঠিক?
- কi ও ii
- খi ও iii
- গii ও iii
- ঘi, ii ও iii
সঠিক উত্তর: খ) i ও iii
ব্যাখ্যা
অভিকর্ষ, স্প্রিং বল ইত্যাদি সংরক্ষণশীল—বদ্ধপথে কাজ শূন্য ও পথনিরপেক্ষ; ঘর্ষণ অসংরক্ষণশীল বল।