MCQ · HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র · ভৌত আলোকবিজ্ঞান
দ্বি-চিড় পরীক্ষায় ডোরা প্রস্থ β হলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব কত?
- ক2β
- খ1.5β
- গ0.5β
- ঘ2.5β
সঠিক উত্তর: খ) 1.5β
ব্যাখ্যা
অন্ধকার ডোরার দূরত্ব xₙ = (2n − 1)λD/2a; n = 2 হলে x = 3λD/2a = 1.5β।