MCQ · HSC রসায়ন ২য় পত্র · পরিমাণগত রসায়ন
মোলারিটি সম্পর্কে— i. এক লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ii. তাপমাত্রা বাড়লে মোলারিটি কিছুটা কমে iii. এর একক mol kg⁻¹ নিচের কোনটি সঠিক?
- কi ও ii
- খi ও iii
- গii ও iii
- ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক) i ও ii
ব্যাখ্যা
মোলারিটির একক mol L⁻¹; তাপে দ্রবণের আয়তন বাড়ে বলে মোলারিটি কমে। mol kg⁻¹ মোলালিটির একক।