MCQ · HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র · নিউটনীয় বলবিদ্যা
2.5 m লম্বা সুতায় বাঁধা একটি পাথরকে উল্লম্ব বৃত্তে ঘোরানো হচ্ছে। সুতা যাতে ঢিলে না হয় সেজন্য সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম দ্রুতি কত হওয়া প্রয়োজন?
- ক4.95 m/s
- খ2.5 m/s
- গ7 m/s
- ঘ11.07 m/s
সঠিক উত্তর: ক) 4.95 m/s
ব্যাখ্যা
সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম দ্রুতি v = √(gr) = √(9.8 × 2.5) = √24.5 ≈ 4.95 m/s।