MCQ · HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র · আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা
একটি কৃষ্ণবস্তুর পরম তাপমাত্রা দ্বিগুণ করলে প্রতি একক ক্ষেত্রফল থেকে বিকিরিত ক্ষমতা কতগুণ হবে?
- ক16 গুণ
- খ4 গুণ
- গ8 গুণ
- ঘ2 গুণ
সঠিক উত্তর: ক) 16 গুণ
ব্যাখ্যা
স্টেফান-বোল্টজম্যান সূত্র: E = σT⁴; T দ্বিগুণ হলে E হয় 2⁴ = 16 গুণ।