MCQ · HSC সমাজবিজ্ঞান ১ম পত্র · সামাজিক স্তরবিন্যাস ও অসমতা
শ্রেণি ব্যবস্থার বৈশিষ্ট্য— i. এটি অর্জিত মর্যাদাভিত্তিক ii. এতে সামাজিক গতিশীলতা সম্ভব iii. এটি ধর্মীয় অনুশাসন দ্বারা স্বীকৃত ও অপরিবর্তনীয় নিচের কোনটি সঠিক?
- কi ও ii
- খi ও iii
- গii ও iii
- ঘi, ii ও iii
সঠিক উত্তর: ক) i ও ii
ব্যাখ্যা
শ্রেণি অর্জিত মর্যাদা ও অর্থনৈতিক অবস্থাভিত্তিক এবং উন্মুক্ত; ধর্মীয়ভাবে অপরিবর্তনীয় বৈশিষ্ট্য জাতিবর্ণ প্রথার।