MCQ · সাধারণ জ্ঞান — বাংলাদেশ বিষয়াবলি
১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে 'স্বাধীনতার ইশতেহার' পাঠ করেন কে?
- কআ স ম আবদুর রব
- খতোফায়েল আহমেদ
- গনূরে আলম সিদ্দিকী
- ঘশাজাহান সিরাজ
সঠিক উত্তর: ঘ) শাজাহান সিরাজ
ব্যাখ্যা
৩ মার্চ ১৯৭১ পল্টনে ছাত্রলীগ ও শ্রমিক লীগের সমাবেশে ছাত্রনেতা শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন; এতে 'আমার সোনার বাংলা'কে জাতীয় সংগীত ঘোষণা করা হয়।