MCQ · HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র · পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান
উদ্দীপক: একটি গবেষণাগারে 80 g তেজস্ক্রিয় রেডন রাখা আছে, যার অর্ধায়ু 3.8 দিন। এ পদার্থটির ক্ষেত্রে— i. সময়ের সাথে এর সক্রিয়তা সূচকীয়ভাবে কমে ii. তাপমাত্রা বাড়ালে অর্ধায়ু কমে যাবে iii. 160 g রেডন নিলেও অর্ধায়ু 3.8 দিনই থাকবে নিচের কোনটি সঠিক?
- কi ও ii
- খii ও iii
- গi ও iii
- ঘi, ii ও iii
সঠিক উত্তর: গ) i ও iii
ব্যাখ্যা
A = A₀e^(−λt), তাই সক্রিয়তা সূচকীয়ভাবে কমে। অর্ধায়ু পদার্থের পরিমাণ, তাপমাত্রা বা চাপের উপর নির্ভর করে না।