MCQ · HSC পদার্থবিজ্ঞান ১ম পত্র · ভেক্টর
নিচের কোন তিনটি বলের ক্রিয়ায় একটি বস্তু সাম্যাবস্থায় থাকতে পারে না?
- ক2 N, 3 N, 8 N
- খ3 N, 4 N, 5 N
- গ5 N, 5 N, 5 N
- ঘ4 N, 6 N, 10 N
সঠিক উত্তর: ক) 2 N, 3 N, 8 N
ব্যাখ্যা
সাম্যের জন্য যেকোনো একটি বল অপর দুটির যোগফলের চেয়ে বড় হতে পারে না; 8 > 2 + 3।