MCQ · HSC জীববিজ্ঞান ১ম পত্র · কোষ বিভাজন
একটি কোষ বিভাজনের এক পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম জোড় বাঁধে এবং পরে এদের নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে। এই বিভাজন উদ্ভিদের কোথায় ঘটে?
- কমূলের অগ্রভাগে
- খকাণ্ডের শীর্ষে
- গপরাগধানীর পরাগ মাতৃকোষে
- ঘক্যাম্বিয়ামে
সঠিক উত্তর: গ) পরাগধানীর পরাগ মাতৃকোষে
ব্যাখ্যা
বর্ণিত ঘটনা মায়োসিসের; উদ্ভিদে মায়োসিস জনন মাতৃকোষে, যেমন পরাগধানী ও ডিম্বকে ঘটে।